চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেটের যুবরাজ মুস্তাফিজকে যত্নে রাখতে বলছেন প্রিন্স

সাবিত খান by সাবিত খান
1:18 পূর্বাহ্ন 23, জুলাই 2015
in স্পোর্টস
A A

বাংলাদেশ ক্রিকেটের নতুন যুবরাজ মুস্তাফিজুর রহমানকে রত্ন হিসেবে উল্লেখ করে তাকে খুব যত্নের সঙ্গে আরো শাণিত করার পরামর্শ দিয়েছেন একসময়ের জাতীয় দলের বামহাতি পেসার গোলাম নওশের প্রিন্স।

প্রবাসে থেকে মুস্তাফিজের টি-টুয়েন্টি এবং ওয়ানডের পর টেস্ট অভিষেক পারফরম্যান্সে মুগ্ধ প্রিন্স বলছেন, মুস্তাফিজ এখনো অনেক তরুণ। তার নিজেকে আরো অনেক গড়ে তোলার সুযোগ আছে। সেক্ষেত্রে মাত্র কৈশোর উত্তীর্ণ এই বোলারকে সকলের সব ধরণের সমর্থন দিয়ে যাওয়া উচিত।

বাংলাদেশের প্রথম ওয়ানডে দলের সদস্য প্রিন্স চ্যানেল আই অনলাইনকে বলেন, তিনি মুগ্ধতার সঙ্গে মুস্তাফিজের পারফরম্যান্স দেখছেন। ‘তার অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে। সে যেমন ঠিক জায়গায় তার বলটা ফেলে, ঠিক সেভাবে নিজেকে গড়ে তুললে, বোর্ড-টিম ম্যানেজমেন্ট এবং সতীর্থদের কাছ থেকে ঠিকঠাক সমর্থন পেলে; সেরা জায়গায় যেতে পারবে মুস্তাফিজ,’ এমনই মনে করেন জাতীয় দলের সাবেক এ ফাস্ট মিডিয়াম বোলার।

একজন বোলার হিসেবে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের অনেকটা মুস্তাফিজের মতো একজন পেসারের হাতে দেখে গর্বিত এখন হিউস্টনে বসবাস করা গোলাম নওশের প্রিন্স।

সেখান থেকে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেছেন, একজন পেসারের জন্য লাইন এবং লেংথ খুবই গুরুত্বপূর্ণ। সবকিছুর আগে তাকে তাই মুগ্ধ করছে মুস্তাফিজের লাইন এবং লেংথ। ‘তার পেস ভ্যারিয়েশনটাও অসাধারণ।’

‘মুস্তাফিজ এমন কাটার দেয় যেটা ব্যাটসম্যানের জন্য অনেক সময়ই বুঝে উঠা খুব কঠিন। বাঁ-হাতি বোলার হিসেবে সে ডানহাতি ব্যাটসম্যানদের জন্য ব্লাইন্ড স্পটে বল করে। এ কারণে ব্যাটসম্যানরা তার বল খেলতে পারে না, অথবা বল খুঁজে পেতে গিয়ে আউট হয়,’ বিশ্লেষণী চোখ দিয়ে এভাবেই বিস্ময় মুস্তাফিজের বোলিং অ্যানালিসিস করছেন প্রিন্স।

একজন সাবেক পেসার হিসেবে বারবার মুস্তাফিজের প্রশংসা করে তিনি বলেন: তার রানআপ খুব সুন্দর। তার অ্যাকশনটাও অসাধারণ। এ কারণে দীর্ঘ সময় ধরে মুস্তাফিজ খেলে যেতে পারবে বলে শুধু আশাই করছেন না, বিশ্বাসও করছেন বাংলাদেশের ক্লাব ক্রিকেটের একসময়ের তারকা এ খেলোয়াড়।

‘মুস্তাফিজের সামনে সম্ভাবনার অবারিত হাতছানি। সে খুবই তরুণ। তার সামনে অনেক সুযোগ। তার নিজেকে আরো শাণিত করারও জায়গা অনেক। বিশেষ করে বামহাতি বোলার হিসেবে তার আউটসুইঙ্গারটা আরো তীক্ষ্ম করার সুযোগ আছে,’ বলে মনে করেন একসময় বয়সভিত্তিক দলের ম্যানেজারের দায়িত্ব পালন করা প্রিন্স।

নতুন সেনসেশন মুস্তাফিজের জন্য হৃদয়ের গভীর থেকে শুভ কামনা জানিয়ে চ্যানেল আই অনলাইনকে গোলাম নওশের প্রিন্স বলেন, তিনি বিশ্বাস করেন যে ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক অনেক আনন্দের উপলক্ষ এনে দেবে মুস্তাফিজুর রহমান।

Tags: ক্রিকেটার মুস্তাফিজ
Previous Post

ইরাক নাইজেরিয়া ও ক্যামেরুনে বোমা হামলায় নিহত শতাধিক

Next Post

আটকরা মুক্তি পেলেও সন্তুষ্ট সাউথ আফ্রিকা দল

Next Post

আটকরা মুক্তি পেলেও সন্তুষ্ট সাউথ আফ্রিকা দল

সেই মাধবকুণ্ড এই মাধবকুণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT