চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেটের বিশ্বমঞ্চে ৮০ লাখ জনবসতির দ্বীপদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:35 অপরাহ্ন 28, অক্টোবর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

৮০ লাখ জনবসতির ছোট্ট দেশ। পাপুয়া নিউ গিনি। তারাই কিনা জায়গা করে নিল ক্রিকেট ইতিহাসে। ২০২০ সালে অস্ট্রেলিয়ার মাটিতে বসতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে দ্বীপ দেশটি। কেনিয়াকে ৪৫ রানে হারিয়ে প্রথমবার বিশ্বমঞ্চের মানচিত্রে জায়গা করে নিয়েছে তারা।

২০১৪তে আইসিসি’র কাছ থেকে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট খেলার ছাড়পত্র আদায় করেছিল পাপুয়া নিউ গিনি। এবার টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল।

কেনিয়াকে হারানোর পাশাপাশি নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছিল পাপুয়া নিউ গিনির বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের বিষয়টি।

বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য স্কটল্যান্ডের ছুঁড়ে দেয়া ১৩১ রানের লক্ষ্য রোববার ১২.৩ ওভারে অতিক্রম করতে হত ডাচদের। কিন্তু ম্যাচ জিতলেও লক্ষ্যমাত্রা তাড়া করতে ১৭ ওভার খরচ করে নেদারল্যান্ডস। তাই কেনিয়াকে ৪৫ রানে হারানোর সঙ্গে সঙ্গেই নেট রানরেটে ডাচদের টপকে আগামী বছর ছোট ফরম্যাটের বিশ্বকাপে নামার যোগ্যতা অর্জন করে পাপুয়া নিউ গিনি।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার টিকিট নিশ্চিত করতে হলে নেদারল্যান্ডসকে প্লে-অফ ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্লে-অফ ম্যাচে মুখোমুখি হবে ডাচরা।

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে কেনিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে বড়সড় ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হতে হয় পাপুয়ানরা। মাত্র ১৯ রানে ৬ উইকেট হারিয়ে বসে তারা। পরে সপ্তম উইকেটে সেসে বাউ ও নরমান ভানুয়ার ৭৭ রানের জুটিতে ভর করে ম্যাচে ফেরে পাপুয়া নিউ গিনি।

ভানুয়ার ৫৪ রানে ভর করে স্কোরবোর্ডে ১১৮ রান তুলতে সমর্থ হয়। যদিও ১৯.৩ ওভারেই অলআউট হয়ে যায় আসাদ ভালার দল।

এরপর বল হাতে ভয়ঙ্কর হয়ে ওঠেন পাপুয়া নিউ গিনি বোলাররা। ১৮.৪ ওভারে বিপক্ষকে মাত্র ৭৩ রানে অলআউট করে ইতিহাস তৈরি করে তারা।

আর নাইজেরিয়াকে ৮ উইকেটে হারিয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে আয়ারল্যান্ডও।

Tags: আয়ারল্যান্ডপাপুয়া নিউ গিনি
Previous Post

ইমনের নতুন ছবি ‘আকবর’, পরিচালক সৈকত নাসির

Next Post

বেল্ট অ্যান্ড রোড প্রোডাকশন সহযোগিতায় চীনা দূতাবাস

Next Post

বেল্ট অ্যান্ড রোড প্রোডাকশন সহযোগিতায় চীনা দূতাবাস

ডোনাল্ড ট্রাম্প-সিনেমা দেখছি-বাগদাদি

মনে হচ্ছিল যেন সিনেমা দেখছি: ট্রাম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT