চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেটারদের সাবধানে থাকতে বললেন বিসিবি সভাপতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:14 অপরাহ্ন 19, মার্চ 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A

করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে প্রতিদিন। এটির সংক্রমণ এড়াতে খেলোয়াড়দের সতর্ক থাকতে বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

করোনার বিস্তার এড়াতে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেট স্থগিত করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। ক্লাবের তাবু ছেড়ে খেলোয়াড়রা এখন চলে যাবেন স্বাধীন জীবনে। বিরতি মেলায় কেউ কেউ হয়ত চাইবেন গ্রামের বাড়ি যেতে। অনেকেই নিজ উদ্যোগে চালিয়ে যাবেন অনুশীলন। তাই খেলোয়াড়দের সাবধানে থাকার বার্তা দিলেন বিসিবি সভাপতি।

‘লিগ শুরুর পর আমার জানামতে প্রতিটা খেলোয়াড়কে সতর্কতামূলক নির্দেশনা ক্লাব থেকে দেয়া হয়েছিল। সেই জিনিসগুলা তাদের দেয়া হয়েছে। এখনো তাদের একই পরামর্শই দেয়া হবে। একদম না পারতে যেন কেউ বাইরে না যায়। অন্যকারো সংস্পর্শে যত কম আসা যায়। বলছি না লকডাউন করতে হবে, করতে পারলে ভালো হতো। ওদেরকে সাবধানে থাকতে হবে।’

করোনার প্রভাবে বন্ধ করা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই অফিস। ঘরে বসেই দৈনন্দিন কার্যক্রম সারছেন কর্মকর্তারা। বিসিবিও এমন পদক্ষেপ নেবে কিনা জানতে চাইলে নাজমুল হাসান বলেন, ‘ওটা আপনারা দেখতে পাবেন। প্রতিদিন পরিস্থিতি বদলাচ্ছে। এখন একটা বলব, পরে আরেকটা তা তো হয় না। আমরা নিজেরাই সতর্ক হবো। আপাতত লিগ বন্ধ করেছি এবং যা করা দরকার করা হবে।’

‘এটা শুধু আমাদের জন্য না, সকলের জন্য এক কথা যে জিনিসটাকে হালকা করে নেয়ার কোনো সুযোগ নেই। কাজেই আমাদের সচেতন হতে হবে। যতটুকু সম্ভব বাসা থেকে না বের হতে বলা হয়েছে। জরুরি ছাড়া খেলোয়াড় এবং বোর্ডে যারা আছে তাদের বাসা থেকে না বের হওয়ার কথা বলা হয়েছে।’

Tags: নাজমুল হাসান পাপনলিড স্পোর্টস
Previous Post

করোনা সচেতনতায় প্রশ্নবিদ্ধ অঞ্জন!

Next Post

চুয়াডাঙ্গায় ইটালি ফেরত যুবক করোনা ভাইরাসে আক্রান্ত

Next Post
করোনা

চুয়াডাঙ্গায় ইটালি ফেরত যুবক করোনা ভাইরাসে আক্রান্ত

ইইউ’র ব্রেক্সিট বিষয়ক প্রধান সমন্বয়ক করোনায় আক্রান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT