চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেটারদেরই দুষছেন খালেদ মাহমুদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:55 অপরাহ্ন 12, ফেব্রুয়ারি 2018
in স্পোর্টস
A A

‘যে রকম আশা করেছিলাম, সেটা হয়নি। হয়তবা টেস্ট সিরিজটা জিততে পারতাম। সেটাও হয়নি। আমরা যেরকম পরিকল্পনা করেছিলাম, কাজে লাগাতে চেয়েছিলাম, সেটা ঠিকঠাক হয়নি। সবচেয়ে বড় জিনিস, চাপটা নিতে পারিনি আমরা।’

কথাগুলো খালেদ মাহমুদ সুজনের। টেকনিক্যাল ডিরেক্টরের আদলে যিনি আসলে হেড কোচের দায়িত্বই সামলাচ্ছেন জাতীয় দলের। ত্রিদেশীয় টুর্নামেন্ট ও টেস্ট সিরিজে বিপর্যস্ত পারফরম্যান্সের পর সংবাদ মাধ্যমের সামনে পাওয়া, না পাওয়া ও নানা ক্ষোভের কথা বলেছেন সাবেক এ অধিনায়ক। জাতীয় দলের সঙ্গে সামনে আর কাজ করতে চান না বলেও জানিয়েছেন।

টি-টুয়েন্টি সিরিজের জন্য দলের অনুশীলন শুরুর আগে সোমবার মিরপুরে ক্ষোভ, আবেগের ঝড় তুলেছেন সুজন। কথা বলেছেন উইকেট প্রসঙ্গেও।

‘যদি উইকেটকে দোষ দিতে হয়, তখন আমাদের যোগ্যতা নিয়েও প্রশ্ন ওঠে। আমরা পারি নাই। ক্যাচ ছেড়েছি। ৬ উইকেটে ১১০–এর পর ১৪০ রানে অলআউট করতে পারলে ৭০/৮০ রান কম হতো শ্রীলঙ্কার। দিলরুয়ান, আকিলা, লাকমাল বা আমাদের মিরাজের ব্যাটিং দেখেন; ওরা তো বোলার। সেখানে আমাদের ব্যাটসম্যানদের কথা বললে, আমরা নিজেদের কাজটা করতে পারিনি।’

মূর্তিকারিগর

না পারার পেছনে অনেক কারণই থাকতে পারে। সুজনও কিছু কারণকে মেনে নিচ্ছেন, ‘আমরা ভাল খেলি নাই। জুজু, উইকেট নিয়ে ভয় বা নেতিবাচক চিন্তা, যেটাই হোক আমাদের মধ্যে কাজ করেছে। উইকেট একটা অজুহাত মাত্র। বোলিং–ব্যাটিংয়েই আমরা ভাল করতে পারিনি।’

এমনসব হারের পরও টিমের পরিবেশ ভাল আছে বলেই জানালেন সুজন। তবে দলে হতাশা গ্রাসের কথাও যেমন লুকলেন না, আশা রাখলেন সামনে এগোনোরও, ‘হারলে যেটা হয়, হতাশ হয়ে পড়ে। কেউই হারতে চায় না। এখন আমরা নতুন একটা ফরম্যাটে ঢুকতে যাচ্ছি। কিছু নতুন মুখ এসেছে। প্রথমবারের মতো কল পেয়েছে পাঁচজন। সব ভুলে পরের দুটি খেলায় মনোযোগ দিতে হবে, আমাদের ভাল খেলতে হবে।’

Tags: খালেদ মাহমুদ
Previous Post

রুপা ধর্ষণ ও হত্যা মামলার রায় পথ প্রদর্শক হয়ে থাকুক

Next Post

প্রশ্নফাঁস ঠেকাতে এমসিকিউ তুলে দেওয়া হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

Next Post
প্রশ্ন ফাঁস-প্রশ্নফাঁস চক্র

প্রশ্নফাঁস ঠেকাতে এমসিকিউ তুলে দেওয়া হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

গামিনী থাকছেন, আরও দুইজন আসছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT