চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেটকে বিদায় বললেন মরিস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:24 অপরাহ্ন 11, জানুয়ারি 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করে, দ্রুত বলের দিকে নজর দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকার হয়ে মাঠে নামেন না প্রায় দুবছর। বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি আসরে দাপিয়ে বেড়ালেও মিলছিল না সুযোগ। প্রোটিয়া অলরাউন্ডার ক্রিস মরিস এবার তুলে রাখলেন ব্যাট-প্যাড। জানালেন, ফ্র্যাঞ্চাইজি কিংবা জাতীয় দল, বাইশ গজের খেলায় আর দেখা যাবে না তাকে।

নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে অবসর ঘোষণা জানিয়ে ৩৪ বর্ষী মরিস লেখেন, ‘আমার সফরে ছোট বা বড়, যারা এতটুকুও অবদান রেখেছেন—তাদের সবাইকে ধন্যবাদ। সফরটা খুব সুন্দর ছিল।’

ডানহাতি অলরাউন্ডার ব্যাটসম্যান প্রোটিয়া জার্সিতে নেমেছিলেন ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপে। হয়েছিলেন সাউথ আফ্রিকানদের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি। এরপর থেকেই ব্রাত্য হয়ে পড়েন মরিস। ২০১২ সালের ডিসেম্বরে টি-টোয়েন্টিতে তার অভিষেক হয়। পরের বছর জুনে সুযোগ পান একদিনের ক্রিকেটে। তবে সাদা পোশাকের ক্রিকেটে প্রোটিয়াদের হয়ে খেলতে অনেক অপেক্ষা করতে হয়েছে মরিসকে।

ওয়ানডে অভিষেকের তিন বছর পর ২০১৬ সালে সাউথ আফ্রিকার হয়ে নামতে পারেন মরিস। তবে খেলেছিলেন মোটে চারটি টেস্ট। প্রোটিয়া জার্সিতে সব মিলিয়ে ৬৯ ম্যাচে মাঠে নেমেছিলেন লোয়ার অর্ডারে দ্রুত রান তোলায় পারদর্শী এ ব্যাটার। শিকার করেছেন ৯৪ উইকেট। ব্যাট হাতে করেন ৭৭৩ রান। লাল বলের ক্রিকেটে ১২ উইকেটের পাশাপাশি করেন ১৭৩ রান। ৪২ ওয়ানডেতে ৪৬৭ রান ও ৪৮ উইকেট। ২৩ টি-টোয়েন্টিতে ৩৪ উইকেট এবং ১৩৩ রান মরিসের। ব্যাট করেছেন ১৩০.৩৯ স্টাইকরেটে!

লোয়ার অর্ডারে তার দ্রুত রান তোলা বা ম্যাচের পরিস্থিতি পরিবর্তন করা অলরাউন্ডার পারফর্ম দারুণ খ্যাতি জুগিয়েছে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে বেশ চাহিদাও ছিল তার। অন্যতম কার্যকরী অলরাউন্ডারকে পেতে মুখিয়ে থাকত প্রায় সব দল। আইপিএল ইতিহাসে তার পারিশ্রমিক রেকর্ডগড়া।

অলরাউন্ডিং পারফর্মে মুগ্ধতা ছড়ানো মরিস খেলেছেন প্রায় প্রতিটি দেশের ফ্র্যাঞ্চাইজি আসরে। ভারতের আইপিএল হয়ে দাপিয়ে বেড়িয়েছেন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার সীমিত ওভারের টুর্নামেন্টগুলো। দুর্দান্ত পারফর্মে নিজেকে নিয়েছেন চাহিদার শীর্ষে। গত মৌসুমে রেকর্ড ১৬ কোটি ২৫ লক্ষ টাকায় তাকে টানেন আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস।

এক যুগের ক্যারিয়ার সমাপ্তি ঘোষণার দিনে মরিস জানিয়েছেন, আগামীতে কোচিং করানোর কথা। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া দল টাইটান্সের হয়ে কোচিংয়ে জীবনের নতুন ইনিংস শুরু করবেন প্রোটিয়া বিধ্বংসী ব্যাটার।

Tags: আইপিএলইংল্যান্ডরাজস্থানলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

রোনালদোর দলে না থাকার কারণ জানালেন রাংনিক

Next Post

৯৯৯-এ ফোনের পর বিএসএফের হাতে আটক তিন স্কুলছাত্রের মুক্তি

Next Post
বাংলাদেশের জাতীয় জরুরি সেবা ৯৯৯ লোগো, দ্রুত জরুরি সেবা জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

৯৯৯-এ ফোনের পর বিএসএফের হাতে আটক তিন স্কুলছাত্রের মুক্তি

বাংলাদেশে কোভিড-১৯ টিকা গ্রহণের জন্য স্বাস্থ্যকর্মীর পরীক্ষা. Channel i News - চ্যানেল আই নিউজ

শনাক্তের হার ৯ ছুঁই ছুঁই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT