চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেটই ছেড়ে দিতে চেয়েছিলেন সেঞ্চুরিয়ান এরউই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:34 অপরাহ্ন 25, ফেব্রুয়ারি 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার সেঞ্চুরি উদযাপন করছেন, দর্শকরা মাঠে বসে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘২৮ মাস আগে ক্রিকেটই ছেড়ে দিতে চেয়েছিলাম। শুধু একটি ফোন কল দূরত্বে ছিলাম। তখন ভাবতেও পারিনি কখনও সাউথ আফ্রিকার টেস্ট দলে সুযোগ পাবো। এখন আমার টেস্টে একটি সেঞ্চুরি আছে। আজকের দিনটা নিঃসন্দেহে অসাধারণ।’

শুক্রবার হ্যাগলি ওভালে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেয়ার পর এভাবেই আবেগ প্রকাশ করেছেন প্রোটিয়া ওপেনার সারেল এরউই। ক্রিকেটের সাথে দীর্ঘ যাত্রাপথের সংগ্রাম নিয়েও কথা বলেছেন ৩২ বছর বয়সী তারকা।

‘একটা সময় এতটাই হতাশ ছিলাম যে, ঘরোয়া এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সব সাফল্যকে অর্থহীন লাগতে শুরু করে। তখন একজন ক্রীড়া মনোবিদের শরণাপন্ন হই। খুবই ভাগ্যবান কারণ ওই সময়টাতে পরিবারের সহায়তা পেয়েছি। তারা না থাকলে আর ঘুরে দাঁড়াতে পারতাম না।’

‘বছরের পর বছর কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছি। সেই বছরগুলো থেকে শিক্ষা নিয়েছি আমি। আজকের দিনটি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। খুব খুশি যে আমরা প্রথম টেস্টের বিপর্যয়ের পর ঘুরে দাঁড়িয়েছি।’

ক্রাইস্টচার্চে প্রথম টেস্টে ইনিংস ও ২৭৬ রানে হারের পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে লড়ছে প্রোটিয়ারা। প্রথম ইনিংসে সেঞ্চুরি তুলে লড়াইয়ের ভিত গড়ে দিয়েছেন অভিষিক্ত এরউই।

ক্যারিয়ারের প্রথম শতক তুলে ১০৮ রানে এরউই আউট হয়েছেন ম্যাট হেনরির বলে ক্যাচ হয়ে। প্রথমদিন শেষে ৩ উইকেটে ৩২৮ রান করেছে সাউথ আফ্রিকা।

Tags: এরউইক্রাইস্টচার্চলিড স্পোর্টসসাউথ আফ্রিকা-নিউজিল্যান্ডহেনরি
Previous Post

দুঃসময়ে রাবিনার পাশে নরেন্দ্র মোদী

Next Post

রেস্টুরেন্টের বন্দিদশা থেকে মুক্ত ৪ বন্যপ্রাণী

Next Post
বন্যপ্রাণী উদ্ধারকারীরা বন্দি অবস্থায় থাকা বন্যপ্রাণী দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রেস্টুরেন্টের বন্দিদশা থেকে মুক্ত ৪ বন্যপ্রাণী

সোনালী রঙের মূর্তি, মানিক-রতন ভেবে চুরি করতে গিয়ে আটক দম্পতি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মানিক-রতন’ ভেবে সোনালী রংয়ের মূর্তি চুরি করতে গিয়ে আটক দম্পতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT