চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ক্যাসিনো’র পর সৈকত নাসিরের নতুন ছবিতেও নিরব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:47 অপরাহ্ন 05, ডিসেম্বর 2020
in বিনোদন
A A

চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসিরের ‘ক্যাসিনো’ ছবিতে কাজ করেছেন নিরব। বুবলীর সঙ্গে ওই ছবিটি মুক্তির আগেই আবারও জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ নির্মাতার নতুন ছবি করতে যাচ্ছেন ঢাকাই ‘আব্বাস’ খ্যাত এই নায়ক। 

শুক্রবার রাতে নাম চূড়ান্ত না হওয়া সৈকত নাসির পরিচালিত এ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন নিরব। নাটকের স্বনামধন্য প্রোডাকশন স্বদেশ এন্টারটেইনমেন্টের ব্যানারে থ্রিলার ধর্মী গল্পে নতুন এ ছবিটি প্রযোজনা করবেন ফয়সাল আজাদ।

নায়ক নিরব, পরিচালক সৈকত নাসির এবং প্রযোজক ফয়সাল আজাদ তিনজনই চুক্তিপত্রে নতুন ছবিটি সাইন করেন। পরিচালক সৈকত নাসির বলেন, ‘এটি পুরোপুরি মাস্টারমাইন্ড টাইপের কনটেন্ট। আগেই কোনোভাবে গল্পের ধারণা দিতে চাই না৷’

নিরব ছাড়াও সাঞ্জ জন থাকবেন। আরও শিল্পী যোগ হবেন, তারাও হবেন স্টার কাস্টিং। ডিসেম্বরের শেষ সপ্তাহে ছবির কাজ শুরু হবে বলে জানান সৈকত নাসির। এ ছবির গল্প, চিত্রনাট্য ও সংলাপ করছেন আসাদ জামান।

নিরব চ্যানেল আই অনলাইনকে বলেন, সৈকত ভাইয়ের সঙ্গে ‘ক্যাসিনো’ করে তার প্রতি মুগ্ধতা বেড়েছে। তার নির্মাণে অন্যরকম একটা ব্যাপার খুঁজে পেয়েছি। নতুন এ ছবিটি একেবারে থ্রিলারধর্মী। সাসপেন্সে ভরপুর। সঠিকভাবেই যদি কাজটি করতে পারি দুর্দান্ত কিছু হতে পারে।

গেল বছর সাইফ চন্দন পরিচালিত ‘আব্বাস’ ছবির নাম ভূমিকায় আব্বাস হয়েই আলোচনায় ছিলেন নিরব। সর্বশেষ মুক্তি পেয়েছে তার ছবি ‘হৃদয় জুড়ে’। এ নায়ক জানালেন, ২০২১ জুড়ে বড়পর্দায় থাকবে তার তুমুল ব্যস্ততা।

Tags: আব্বাসক্যাসিনোনিরববাংলা সিনেমাবুবলীলিড বিনোদনসাইফ চন্দনসিনেমা
Previous Post

এবার বাহরাইনে ফাইজারের ভ্যাকসিন

Next Post

পরীক্ষামূলক ভ্যাকসিন নিয়েও করোনা পজিটিভ হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী 

Next Post
হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী করোনার টিকা নেওয়ার পর পজিটিভ হন. Channel i News - চ্যানেল আই নিউজ

পরীক্ষামূলক ভ্যাকসিন নিয়েও করোনা পজিটিভ হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী 

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

হাম-রুবেলা টিকার তারিখ পরিবর্তন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT