চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে সাকিব-তামিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:47 অপরাহ্ন 31, আগস্ট 2017
in স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট-বলে দুর্দান্ত পারফর্ম করে ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে উঠে এসেছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ধসিয়ে দেয়ার পুরস্কার হাতে হাতেই পেয়ে গেলেন তারা।

বৃহস্পতিবার নতুন র‌্যাঙ্কিং ঘোষণা করেছে আইসিসি। তাতে ব্যাটিংয়ে ছয় ধাপ এগিয়ে ১৪তম স্থানে উঠেছেন তামিম। আর বোলিংয়ে তিন ধাপ উন্নতি করে সাকিবের স্থানও ১৪তম স্থানে। সেই সঙ্গে অলরাউন্ডারের শীর্ষস্থানটাও ধরে রেখেছেন সাকিব।

এছাড়া বোলিংয়ে তিন ধাপ এগিয়েছেন স্পিনার মেহেদী হাসান মিরাজ ও চার ধাপ উন্নতি হয়েছে আরেক স্পিনার তাইজুল ইসলামের।

ম্যাচে তামিম দুই ইনিংসে ৭১ ও ৭৮ রানের ঝলমলে ইনিংস খেলেন। এই দুটি ইনিংসই তাকে ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে তুলে দিয়েছে। ব্যাটিংয়ে বাংলাদেশ ওপেনারের রেটিং পয়েন্ট এখন ৭০৯।

প্রথম ইনিংসে ব্যাট হাতে সফল সাকিব বল হাতে আলো ছড়িয়েছেন দুই ইনিংসেই। উভয় ইনিংসেই ৫টি করে উইকেট নেন তিনি। ১৫৩ রানে ১০ ও ব্যাট হাতে ৮৪ ও ৫ রান করা বিশ্বসেরা অলরাউন্ডারের হাতে উঠেছে ম্যাচ সেরার পুরস্কারও। বোলিংয়ে তার রেটিং পয়েন্ট ৭০৫।

তামিম-সাকিবের পেছনে ছুটছেন তাদের দুই সতীর্থ মিরাজ ও তাইজুল। তিন ধাপ এগিয়ে বোলিংয়ে ৩৩তম স্থান থেকে ৩০তম স্থানে উঠেছেন মিরাজ। আর ৩৬তম স্থান থেকে ৩২তম স্থানে উঠে এসেছেন তাইজুল।

বোলিংয়ে উন্নতির সঙ্গে সঙ্গে অলরাউন্ডারের শীর্ষস্থান আর সুসংহত করেছেন সাকিব। দ্বিতীয়স্থানে থাকা রবীন্দ্র জাদেজার চেয়ে ৫১ রেটিং পয়েন্টে এগিয়ে গেছেন তিনি। সাকিবের রেটিং পয়েন্ট এখন ৪৮৯।

বাংলাদেশের বিপক্ষে ভাল করতে না পারলেও ব্যাটিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথ। আর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করা ডেভিড ওয়ার্নার শীর্ষ দশে প্রবেশ করে আছেন ছয় নম্বরে।

বোলিংয়ের শীর্ষস্থানটা ধরে রেখেছেন ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজা। তার পরই রয়েছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন।

Tags: আইসিসি র‌্যাঙ্কিংতামিম ইকবালসাকিব আল হাসান
Previous Post

আ. লীগের তৃণমূলের সিদ্ধান্ত সবসময় সঠিক থাকে: প্রধানমন্ত্রী

Next Post

রাম রহিমের তদন্ত বন্ধে চাপ সহ্য করতে হয় ভারতের প্রধানমন্ত্রীকেও

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাম রহিমের তদন্ত বন্ধে চাপ সহ্য করতে হয় ভারতের প্রধানমন্ত্রীকেও

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আইএফএ ২০১৭: ইউরোপের এ প্রযুক্তির আসরে কী চমক থাকছে এবার?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT