চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিয়ারের শুরুতে অনেক কষ্ট করেছি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:48 অপরাহ্ন 21, ডিসেম্বর 2021
in বিনোদন
A A
চ্যারিয়ারের শুরুতে অনেক কষ্ট করেছি, যুবক যুবতীর স্বপ্নের গল্প. Channel i News - চ্যানেল আই নিউজ

১৬ ডিসেম্বর নির্মাণ ক্যারিয়ারে ১০ বছরে পা রাখলেন মাবরুর রশিদ বান্নাহ। গত একদশকে তিনি তিন শতাধিক নাটক নির্মাণ করেছেন। নানা ধরনের গল্প বলে নাট্য নির্মাতা হিসেবে আলাদা জনপ্রিয়তা অর্জন করেন বান্নাহ। বিশেষ করে ‘ফ্যামিলি সেন্টিমেন্টাল’ গল্পে বান্নাহর যেন জুড়ি নেই! সর্বশেষ ‘মায়ের ডাক’র মাধ্যমে তিনি গেল ঈদে আলোচনার শীর্ষে ছিলেন।

১০ বছরের এই পথচলাকে এককথায় ‘ওয়ান্ডারফুল’ বললেন মাবরুর রশিদ বান্নাহ। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ক্যারিয়ারের শুরুতে অনেক কষ্ট করেছি। এখন অনেক প্রযোজকের সঙ্গে এখন কাজ হয় কিন্তু প্রথমে তারা আমাকে সুযোগ দেন নাই। একজন নতুন পরিচালককে অনেক কিছু প্রমাণ দিয়ে কাজ পেতে হয়। আমি তাদের প্রতি কৃতজ্ঞ যারা এখন ভরসা রেখে কাজ করছেন।

বান্নাহ বলেন, এক বছর প্রযোজক খুঁজে না পেয়ে আমার বাবাই আমার প্রথম ‘ফ্ল্যাশ ব্যাক’ নাটক প্রযোজনা করেন। তিনি আমার স্ট্রাগলটা কাছ থেকে দেখেছিলেন। বিভিন্ন মিটিং শেষে এসে আমাকে হতাশায় থাকতে দেখতেন। তখন বাবা আমাকে বলেছিলেন, তোমাকে আমি প্রযোজনা করে শুরু করিয়ে দিলাম। গর্বে বলি, আমার বাবা তার সামর্থ্যের মধ্যে থেকে সহযোগিতা করেছেন। এখন আমার বাবা গর্বিত বাবাদের একজন। আমাকে নিয়ে তিনি হ্যাপী।

আরও কৃতজ্ঞতা প্রকাশ করে বান্নাহ বলেন, প্রয়াত মোস্তফা কামাল সৈয়দ স্যার আমার গল্প পছন্দ করেছিলেন। তখন বিজয় দিবসে অনেক নাটকের মধ্যে আমার কাজটি নির্বাচিত হয়েছিল। তিনি আমাকে প্রথম আশা দেখিয়েছিলেন কিছু করতে পারবো। আমার প্রথম নাটকে আলী যাকের স্যার, আবুল হায়াত স্যার ছিলেন। তাদের প্রতি কৃতজ্ঞ যে আমাকে বিশ্বাস করে কাজ করেছিলেন।

সবকিছু মিলিয়ে গত ১০ বছরে বিভিন্ন চড়াই উৎরাইয়ের পাশাপাশি সুখের স্মৃতি বয়ে এগিয়ে যাচ্ছেন মাবরুর রশিদ বান্নাহ।

তিনি বলেন, যখন কাজ শুরু করেছিলাম তখন ইউটিউবের প্রচলন ছিল না। এই মাধ্যম এসে কাজগুলো প্রবাসীদের কাছে পৌঁছে দিতে সাহায্য করেছে। আমার কাজের বিশাল সংখ্যক দর্শক তৈরি হয়েছে এই মাধ্যমের কল্যাণে। এতে এগিয়ে যাওয়া সহজ হয়েছে। যদি ভুল না করে থাকি আমিই প্রথমে শুধুমাত্র ইউটিউবের জন্য নাটক বানিয়েছি। এখন পুরো মার্কেট ওইদিকেই যাচ্ছে।

বান্নাহ বলেন, এখন যেভাবে নাটক করছি আমার প্ল্যান ছিল আরও দুইবছর আগে কাজ কমানো উচিত। কিন্তু কোভিড এসে বিভিন্ন দিক থেকে ধাক্কা দেয়। ১০ বছর পর নিজেকে বড়পর্দার নির্মাতা হিসেবে দেখতে চাই। যেভাবে নাটকে নিয়মিত কাজ করেছি এভাবে নিয়মিত সিনেমা বানাতে চাই। তবে আমি অনেক ভাগ্যবান। নিজেকে একজন সুখী নির্মাতা মনে করি।

আরও বলেন, অসাধারণ শিল্পীদের সঙ্গে কাজ হয়েছে। ২০১২ সালের জানুয়ারিতে তাহসান ভাইকে পাওয়া কঠিন ছিল। তিনি আমার তৃতীয় নাটক করেছিলেন। খুব হাতেগোনা কাজ করতেন। আমি স্ক্রিপ্ট এবং গল্প দিয়ে তাকে মুগ্ধ করে নিয়েছিলাম।

নতুন বছরের পরিকল্পনা খোলাসা না করলেও বান্নাহ ইঙ্গিত দিলেন বিশেষ কিছু করতে যাচ্ছেন। বললেন, আগামী বছরের শুরুর দিকে একটা বড় সারপ্রাইজ দিতে পারি। আমার কাজ যারা পছন্দ করেন তাদের জন্য এটি সবচেয়ে স্পেশাল হতে পারে। বাংলাদেশের খুবই নামকরা এক ব্যক্তির উদ্যোগে কিছু একটা করতে পারি। যেহেতু ঘটেনি তাই বলতে পারছি না। দেশের নামকরা ওই মানুষটিকে নাম উল্লেখ না করে ধন্যবাদ জ্ঞাপন করে জানাচ্ছি যে, তিনি এতো কাইন্ড এনাফ একজন মানুষ তার সঙ্গে কথা না বললে বুঝতাম না। উনি জানিয়েছেন, যেটা করতে চাই এতে তিনি আমার সাথে আছেন। আমি এতে অনুপ্রাণিত।

Tags: আবুল হায়াতইউটিউবক্যারিয়ারতাহসাননাটকনির্মাণপরিচালকবান্নাহমাবরুর রশিদ বান্নাহ্লিড বিনোদনসিনেমা
Previous Post

ইসি গঠনে বিএনপির দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান ওবায়দুল কাদেরের

Next Post

জীববৈচিত্র্য সংরক্ষণে বন কমকর্তাদের আত্মনিয়োগ করতে হবে: পরিবেশ ও বনমন্ত্রী

Next Post
পরিবেশ ও বনমন্ত্রী জীববৈচিত্র্য সংরক্ষণে বন কর্মকর্তাদের আহ্বান জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জীববৈচিত্র্য সংরক্ষণে বন কমকর্তাদের আত্মনিয়োগ করতে হবে: পরিবেশ ও বনমন্ত্রী

জনগণের দীর্ঘ লাইন করোনাভাইরাস টেস্ট কিটের জন্য, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি. Channel i News - চ্যানেল আই নিউজ

৫০০ মিলিয়ন টেস্ট কিট বিনামূল্যে দেওয়ার ঘোষণা বাইডেনের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT