চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিবিয়ান ঝড়ের মুখে ১৪৫ রানে অলআউট ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:37 পূর্বাহ্ন 14, ফেব্রুয়ারি 2016
in স্পোর্টস
A A

প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরো্পা জিততে ওয়েস্ট ইন্ডিজের টার্গেট ১৪৬ রান। ফাইনালে টস হেরে  প্রথম ব্যাট করে ১৪৫ রানে অলআউট হয় ভারত।

টস জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হেটমায়ার। ব্যাট করতে নেমে শুরুতেই ক্যারিবিয়ান বোলিং ঝড়ের মুখে বেকায়দায় পড়ে ভারত। স্কোর বোর্ডে মাত্র ২৭ রান তুলতেই তারা হারিয়ে ফেলে প্রথমসারির তিন  ব্যাটসম্যানকে। দলীয় ৩ রানে প্রথম, ৯ রানের দ্বিতীয় উইকেট হারানোর পর ২৭ তৃতীয় উইকেট হারায় ভারত।

পতন অব্যাহত রেখে ৪১ রানে সাজঘরে ফেরেন মিডল অর্ডার ব্যাটসম্যান ওয়াশিংটন সুন্দর। আর দলীয় ৫০ রানের পঞ্চম উইকেট হিসেবে আউট হন আরমান জাফর। দলীয় ৮৭ রানের ষষ্ঠ উইকেট হিসেবে শিকার হন মহিপাল লমরর।

কিছুটা থিতু হওয়ার চেষ্টা করেও ১১৬ রানের মাথায় আউট হন মায়ান্ক দাগার। চার রানের ব্যবধানে সাজঘরে ফেরেন একা হাতে ভারতীয় ইনিংস টানা সরফরাজ খান। ফেরার আগে তিনি করে দলীয় সর্বোচ্চ ৫১ রান। এরপরই ১ রান করে দলীয় ১২৩ রানে আউট হন আবেশ খান।

তিনটি উইকেট নেন ক্যারিবীয় পেসার আলজারি জোসেফ ও রায়ান জন। কিমো পল নেন দুটি উইকেট।  একটি করে উইকেট নিয়েছেন হোল্ডার ও সারমার স্পিংগার।

ভারতের সামনে চতুর্থবারের মতো যুব বিশ্বকাপের শিরোপা জয়ের হাতছানি। আর প্রথমবারের মতো এই ট্রফির জয়ের স্বাদ পেতে উম্মুখ ক্যারিবিয়রা।

প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। আর ফাইনালে উঠার পথে দ্বিতীয় সেমিতে ভারত হারায় শ্রীলঙ্কাকে।

Tags: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০১৬
Previous Post

ক্যারিবিয়ান ঝড়ের মুখে ১৪৫ রানে অলআউট ভারত

Next Post

আবারও তীব্র শীতে নাকাল নিউইয়র্কবাসী

Next Post

আবারও তীব্র শীতে নাকাল নিউইয়র্কবাসী

আবারও তীব্র শীতে নাকাল নিউইয়র্কবাসী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT