চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যামেরুনে রেল দুর্ঘটনায় নিহত অর্ধশতাধিক

তানজীমা এলহাম বৃষ্টি by তানজীমা এলহাম বৃষ্টি
9:14 পূর্বাহ্ন 22, অক্টোবর 2016
in আন্তর্জাতিক
A A

আফ্রিকার দেশ ক্যামেরুনে ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৫৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে তিন শতাধিক। নিহতের সংখ্যা বাড়ার আশংকা করছে দেশটির যোগাযোগ মন্ত্রণালয়।

রাষ্ট্রীয় রেডিওতে দেশটির পরিবহনমন্ত্রী এডগার আলাইন মেবে নেগো’ও বলেন, ‘ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডে থেকে বাণিজ্যিক রাজধানী দৌয়ালায় যাওয়ার সময় ইসেকা শহরের রেলস্টেশনের কাছে স্থানীয় সময় শুক্রবার সকাল ১১টার দিকে লাইনচ্যুত হয়ে উল্টে যায় ট্রেনটি।’

অন্যদিনের তুলনায় গতি বেশি থাকা আন্তঃনগর যাত্রীবাহী ট্রেনটির লাইনচ্যুত হওয়ার কারণ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের একজন সাংবাদিক ছিলেন ওই ট্রেনেরই যাত্রী। ট্রেনের সামনের দিকের এক বগিতে করে যাচ্ছিলেন তিনি।

ওই সাংবাদিক বলেন, “বিকট একটা শব্দ হলো। আমি পেছনে তাকিয়ে দেখি, আমাদের পেছনে থাকা বগিগুলো লাইন থেকে সরে গড়াতে গড়াতে পড়ে যাচ্ছে।’’

রয়টার্সের সাংবাদিক জানান, ইয়াউন্ডে থেকে ছাড়ার আগে একজন রেলকর্মী তাকে বলেন, অতিরিক্ত যাত্রী নেয়ার জন্য আরও কয়েকটি অতিরিক্ত বগি ট্রেনে যুক্ত করা হচ্ছে। তবে দুর্ঘটনায় এই অতিরিক্ত যাত্রী বহন কোনো ভূমিকা রেখেছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সাম্প্রতিক সময়ে অতিবৃষ্টির কারণে ভূমিধসে ক্যামেরুনের বহু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।

Tags: ক্যামেরুনরেল দুর্ঘটনা
Previous Post

ছবিতে ডিজিটাল ওয়ার্ল্ডের চতুর্থ আসর

Next Post

সম্মেলনের পর্দা উন্মোচনের অপেক্ষায় আওয়ামী লীগ

Next Post

সম্মেলনের পর্দা উন্মোচনের অপেক্ষায় আওয়ামী লীগ

দুবাইয়ে প্রতিবন্ধী ক্রিকেটে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT