চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাপ্টেন তানভীরের শোকে মারা গেলেন তার দাদাও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:41 অপরাহ্ন 15, জুন 2017
in বাংলাদেশ, রাঙ্গামাটি
A A
আজিজ মোল্লা

আজিজ মোল্লা

রাঙামাটির মানিকছড়িতে পাহাড় ধসে হতাহতদের উদ্ধার করতে গিয়ে নিহত সেনাবাহিনীর ক্যাপ্টেন তানভীর সালাম শান্তর দাদা আজিজ মোল্লা বৃহস্পতিবার মারা গেছেন। তার এমন মৃত্যুতে শোকস্তব্ধ পরিবারটির শোকের তীব্রতা আরও গাঢ় হলো।

তানভীরের মৃত্যুর খবরেই তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলে শোকের মাতম শুরু হয়। প্রিয় নাতির মৃত্যুর খবরে বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন বৃদ্ধ দাদা আজিজ মোল্লা।

মঙ্গলবার ভোরে মানিকছড়িতে পাহাড় ধসে মাটি ও গাছ পড়ে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক বন্ধ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে জোন সদরের নির্দেশে মানিকছড়ি আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে উদ্ধার কার্যক্রম শুরু করে।

উদ্ধার কার্যক্রম চালানোর সময় নিহত হন মেজর মাহফুজ, ক্যাপ্টেন তানভীর, করপোরাল মোহাম্মদ আজিজুল হক ও সৈনিক শাহীন আলম।

টানা বৃষ্টির ফলে পাহাড় ধসে রাঙামাটি সহ ৫ জেলায় মৃতের সংখ্যা ১শ’ ৪৪ জনে দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে রাঙামাটিতে। সেখানে পাহাড় ধসের ঘটনার এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১০৮ জন।

এ ঘটনায় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের মধ্যে সড়ক যোগাযোগ এখনও বন্ধ রয়েছে।

অপরিকল্পিতভাবে পাহাড় কাটা, পাহাড়ে গাছের সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি রোববার থেকে ভারি বৃষ্টিপাত চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজারে পাহাড়ে ধস ডেকে আনে।

Tags: পাহাড় ধসরাঙামাটি
Previous Post

আক্ষেপ হয়েই থাকলেন সৌম্য-সাব্বির

Next Post

পথ দেখিয়ে গেলেন তামিম

Next Post

পথ দেখিয়ে গেলেন তামিম

তালগোল পাকিয়ে ফেললেন দুই ভরসা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT