চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যানভাসের আয়োজনে ভার্চুয়াল ফটোশুট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:48 অপরাহ্ন 21, মে 2020
in লাইফস্টাইল
A A

বিশ্বব্যাপী করোনা দুর্যোগে স্থবির হয়ে পড়ছে অর্থনীতি। মন্থর হয়ে যাচ্ছে ফ্যাশন-মডেলিং ইন্ডাস্ট্রিও। তবে উন্নত প্রযুক্তি কাজে লাগিয়ে এই ইন্ডাস্ট্রির মন্দা কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করছে দেশের অন্যতম ফ্যাশন ম্যাগাজিন ‘ক্যানভাস’। এর জন্য প্রয়োজন ‘ভার্চুয়াল ফটোশুট’ ব্যবস্থা।

সামাজিক দুরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে, এমনকি ফটোগ্রাফার ও মডেল- কেউ কারো সামনে সশরীরে উপস্থিত না হয়েও কেবল ঘরে বসেই করা যাবে এ ধরনের ফটোশুট।

ফ্যাশন-মডেলিং ইন্ডাস্ট্রির চাকা সচল রাখতে প্রযুক্তি ব্যবহার করে আজরা মাহমুদের উদ্যোগে সম্প্রতি এ ধরনের ফটোশুট সিরিজের আয়োজন করেছিল ফ্যাশন ম্যাগাজিন ‘ক্যানভাস’। সিরিজের নাম ‘ক্যানভাস ফ্যাশনোভেশন বাই আজরা মাহমুদ’। ১৪ মে থেকে শুরু হওয়া এই ফ্যাশনোভেশনে শেষ হয় ২০ মে। তাতে সাতটি টিম অংশ নেয়।

যে দিন যে টিমের ফটোশুট হয়েছে, সে দিন সেই টিমের সদস্যরা ‘ক্যানভাস ফ্যাশনোভেশন বাই আজরা মাহমুদ’-এসেছেন। ক্যানভাস ফেসবুক পেজ থেকে তা প্রচার করা হয়েছে। টিমগুলো উপস্থিত হয়েছিল আলাদা আলাদা থিমে। প্রতি টিমে ছিলেন ফ্যাশন নির্দেশক, ফটোগ্রাফার ও মডেল।

শুট করতে গিয়ে কী ধরনের প্রতিবন্ধকতায় পড়তে হয়েছে এবং সেগুলো কাটিয়ে ওঠার জন্য পরবর্তীতে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে আলাপ হয়েছে ফ্যাশনোভেশনে।

এ বিষয়ে ক্যানভাসের এক্সিকিউটিভ এডিটর নুজহাত খান বলেন, গত কয়েকদিনে সকলের সঙ্গে আলাপ করে বেশ কিছু সম্ভাবনা উঠে এসেছে। আজরা মাহমুদ ও আমি যেই ভাবনা থেকে এই সিরিজ শুরু করি, সেটা অনেকাংশেই সফলতা পেয়েছে। সবাই-ই এ নিয়ে ভাবনা চিন্তা করছিল, কিন্তু গুছিয়ে ওঠা হচ্ছিল না। কিন্তু প্রজেক্ট আকারে হওয়ায় সবাই এতে অংশ নেয়। এতে স্বতঃস্ফূর্তভাবেই সিরিজটি সম্পন্ন হয়। আমাদের আলাপনে এমন কিছু সমাধান বেরিয়ে আসে যা ভবিষ্যতে আরও হায়ার কোয়ালিটি ও ভালো রেজুলেশন সম্পন্ন শুটের নিশ্চয়তা দেবে।

শুটের ছবিগুলো প্রকাশ করা হয়েছে ক্যানভাস ফেসবুক পেজে। এ ধরনের ফটোশুটের আইডিয়া ইতোমধ্যে সংশ্লিষ্টমহলে গ্রহণযোগ্যতা পাচ্ছে।

এ ধরনের শুট করে অনেক মডেল ও ফটোগ্রাফাররাই এখন বাণিজ্যিকভাবে ডাক পাচ্ছেন। সে সব ছবি ব্যবহার করা যাচ্ছে প্রয়োজনীয় ক্ষেত্রে। ভার্চুয়াল ফটোশুট নিয়ে এর আগেও আন্তর্জাতিকভাবে কাজ হয়েছে। বিশ্বের স্বনামধন্য ম্যাগাজিনগুলোও এ ধরনের ফটোশুটের আয়োজন করেছিল। তাতে অংশ নিয়েছিল প্রফেশনাল মডেল ও ফটোগ্রাফাররা।

Tags: ফটোশুটফ্যাশন
Previous Post

করোনাভাইরাস: জীবন দিলেন আরও এক পুলিশ সদস্য

Next Post

দুর্যোগ ব্যবস্থাপনায় শেখ হাসিনার সরকার আবারও বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে: কাদের

Next Post

দুর্যোগ ব্যবস্থাপনায় শেখ হাসিনার সরকার আবারও বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে: কাদের

বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তার সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত রোগী ২৮৫১১, মৃত ৪০৮

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT