চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৌশিকের ‘অর্ধাঙ্গিনী’-তে জয়া ও চূর্ণী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:28 অপরাহ্ন 10, অক্টোবর 2019
in বিনোদন
A A

কলকাতার দাপুটে নির্মাতা কৌশিক গাঙ্গুলীর নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশের তারকা অভিনেত্রী জয়া আহসান। ছবির নাম ‘অর্ধাঙ্গিনী’। চলতি মাসেই শুরু হবে ছবির শুটিং। এমনটাই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

এরআগে কৌশিক গাঙ্গুলীর ‘বিসর্জন’ ও ‘বিজয়া’ নামের ছবি দুটিতে অভিনয় করে তুমুল প্রশংসিত হয়েছেন জয়া আহসান। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘বিসর্জন’ ‘সেরা বাংলা চলচ্চিত্র’ বিভাগে ভারতের ৬৪ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করে। বিসর্জন, বিজয়ার পর আবারও একসঙ্গে হচ্ছেন কৌশিক-জয়া জুটি।

বিসর্জন ও বিজয়ার পর কৌশিকের ‘অর্ধাঙ্গিনী’তে জয়া আহসান

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ‘অর্ধাঙ্গিনী’ হতে যাচ্ছে দুই সাহসী নারীর গল্প। এর একটিতে অভিনয় করবেন জয়া আহসান এবং অন্য নারীর চরিত্রে অভিনয় করবেন কৌশিক গাঙ্গুলীর স্ত্রী চূর্ণী গাঙ্গুলী। স্বামীর চরিত্রে অভিনয় করতে পারেন কৌশিক গাঙ্গুলী নিজেই।

ঘনিষ্ঠসূত্রের বরাত দিয়ে জয়া ও চূর্ণী গাঙ্গুলী ছাড়াও আরো দুটি চরিত্রের নাম প্রকাশিত হয়েছে প্রতিবেদনে। একটি চরিত্রে আছেন আম্বারিশ ভট্টাচার্য এবং অন্যটি সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্য’র ছেলে পূরব শীল।

সম্প্রতি ‘রবিবার’ নামের একটি ছবিতে প্রথমবার প্রসেনজিতের বিপরীতে অভিনয় করলেন জয়া

সম্প্রতি প্রসেনজিতের বিপরীতে অতনু ঘোষের ‘রবিবার’ নামের একটি ছবির শুটিং শেষ করে ঢাকায় এসেছেন জয়া আহসান। এরআগে সৌকর্য ঘোষাল-এর ‘ভূতপরী’ নামের একটি ছবির শুটিং শেষ করেছেন দেবী খ্যাত বাংলার এই অভিনেত্রী।-টাইমস অব ইন্ডিয়া

Tags: কলকাতাকৌশিক গাঙ্গুলীজয়া আহসানপ্রসেনজিতবিজয়ালিড বিনোদন
Previous Post

বরখাস্ত কর্মকর্তাদের তথ্য জানাতে হবে বাংলাদেশ ব্যাংককে

Next Post

ভারতে অন্তঃসত্ত্বা স্ত্রী, পুত্রসহ স্কুলশিক্ষককে কুপিয়ে হত্যা

Next Post

ভারতে অন্তঃসত্ত্বা স্ত্রী, পুত্রসহ স্কুলশিক্ষককে কুপিয়ে হত্যা

কক্সবাজারে সাংবাদিক নুরুল ইসলাম মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT