চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৌতুকঅভিনেতার সঙ্গে স্কারলেটের বিয়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:54 পূর্বাহ্ন 31, অক্টোবর 2020
in বিনোদন
A A
একজন পুরুষ ও একজন মহিলার প্রেমের মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তৃতীয় বারের মত বিয়ের পিঁড়িতে বিশ্বের সর্বোচ্চ আয়কৃত অভিনেত্রীদের অন্যতম হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন। পাত্র মার্কিন কৌতুকাভিনেতা কলিন জস্ট।

গেল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তাদের বিয়ের খবরটি প্রকাশ্যে আসে দাতব্য সংস্থা ‘মিলস অন হুইলস’ এর মাধ্যমে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে সংস্থাটি জানায়, ‘আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে এক অন্তরঙ্গ অনুষ্ঠানে স্কারলেট জোহানসন এবং কলিন জস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।’

এছাড়াও পরবর্তীতে জোহানসনের মুখপাত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে একসঙ্গে “স্যাটারডে নাইট লাইভ” নামে একটি অনুষ্ঠানে একসঙ্গে অংশ নিয়ে আসছিলেন এই দুই তারকা। বছর তিনেক আগে তাদের সম্পর্কে প্রেমের দিকে গড়ায়। ২০১৯ সালের মে মাসে তারা বাগদান সেরে ফেলেন। তবে ৩৮ বছর বয়সী জস্টের এটি প্রথম বিয়ে হলেও এ নিয়ে তৃতীয়বারের মতো বিয়ে করলেন স্কারলেট।

আয়রন ম্যান টু, ‍অ্যাভেঞ্জারসসহ অনেকগুলো সুপারহিট মুভিতে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন স্কারলেট। প্রশংসিত হয়েছেন ‘ম্যারিজ স্টোরি’র মতো দারুণ ছবিতে অভিনয় করে। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত মার্ভেলের বহুল প্রতিক্ষীত ‘ব্ল্যাক উইডো’।

Tags: অ্যাভেঞ্জারসবিয়েস্কারলেট জোহানসন
Previous Post

হলিউডের যে চরিত্রগুলো ছেলেদের ‘ক্রাশ’

Next Post

হাড় হিম করে দেবে যে ছয়টি ভৌতিক সিনেমা

Next Post
বিভিন্ন হরর ও থ্রিলার সিনেমার পোস্টার, যেমন মমি রিটার্নস, ইট, এক্সরসিস্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

হাড় হিম করে দেবে যে ছয়টি ভৌতিক সিনেমা

Burnt area with charred remains and scattered debris in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

লালমনিরহাটে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে মারার ঘটনায় গ্রেপ্তার ৩ 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT