চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৌতিনহোর ‘স্বপ্ন সত্যি হয়েছে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:33 পূর্বাহ্ন 08, জানুয়ারি 2018
in স্পোর্টস
A A

ব্রাজিল মিডফিল্ডার ফিলিপে কৌতিনহো বলেছেন, বার্সেলোনায় আসায় তার ‘স্বপ্ন সত্যি হয়েছে’।

শনিবার সন্ধ্যায় পরিবার নিয়ে বার্সায় আসেন কৌতিনহো। এর আগে দিনের শুরুতে দুই ক্লাব তার দলবদলের বিষয়ে একমত হয়। মেসিদের সঙ্গে ব্রাজিলিয়ান তারকার চুক্তি সাড়ে পাঁচ বছরের।

রোববার লেভান্তের বিপক্ষে ম্যাচ ছিল বার্সার। ৩-০ গোলে জেতা ম্যাচে কৌতিনহো খেলেননি। এদিন ফটো সেশনে অংশ নেন।

এরপর টুইটারে একটি ভিডিও বার্তায় বলেন, ‘হাই বার্সা ফ্যান, আমি এসে গেছি। স্বপ্ন সত্যি হয়েছে। আশা করি আগামীকাল দেখা হচ্ছে।’

এর আগে গত আগস্ট থেকে কৌতিনহোর জন্য পাঁচবারের বেশি দর হাঁকিয়ে লিভারপুলকে রাজি করাতে পারেনি কাতালানরা। এ দফায় ব্রাজিলিয়ান তারকার ইচ্ছা এবং তার এজেন্ট কিয়া জুরাবচিয়ানের এক প্রকার জোরাজুরিতেই রাজি হয়েছে অলরেডরা।

কৌতিনহোর চেয়ে দামের দিক থেকে এগিয়ে আছেন যে দুজন, উভয়ই খেলেন পিএসজিতে। বার্সা থেকে নেইমারকে কিনতে ফরাসি জায়ান্টদের গুনতে হয়েছে ২২২ মিলিয়ন ইউরো। আর ধারের নামে মোনাকো থেকে কাইলিয়ান এমবাপেকে আনতে ক্লাবটির খরচ ১৮০ মিলিয়ন ইউরো।

ভিডিও বার্তার কিছুক্ষণ পর বার্সা টিভির সঙ্গে কথা বলেন কৌতিনহো, ‘ভাবতেই অবিশ্বাস্য মনে হচ্ছে যে আইডলদের সঙ্গে থাকবো। তাদের সঙ্গে থাকতে পেরে আমি খুশি। খুশি হবো শেখার সুযোগ পেলে। এক সঙ্গে জিততে পারলে।’

Tags: ফিলিপে কৌতিনহো
Previous Post

এইচএসসি’র ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

Next Post

তথ্য গোপন করছেন ফিরে আসা দুই রাজনীতিক: পুলিশ

Next Post

তথ্য গোপন করছেন ফিরে আসা দুই রাজনীতিক: পুলিশ

একপেশে অ্যাশেজে ইংলিশদের আরেকটি লজ্জার হার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT