চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৌতিনহোকে ছাড়া প্রথম বড় পরীক্ষায় লিভারপুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:16 পূর্বাহ্ন 14, জানুয়ারি 2018
in স্পোর্টস
A A

গত সেপ্টেম্বরের দুঃস্বপ্ন নিশ্চয়ই এখনো বিস্মৃতিতে মিলিয়ে যায়নি ইয়ুর্গেন ক্লপের। ইতিহাদ ভ্রমণে গিয়ে চূড়ান্ত লজ্জায় লাল হয়ে ফিরেছিল তার দল লিভারপুল। ‘অল রেড’দের জালে সেদিন জেসাস-আগুয়েরোরা গুনে গুনে পাঁচবার বল ঢুকিয়েছিলেন। বিপরীতে লিভারপুলের ক্ষতটা আরো বাড়িয়েছিল সাদিও মানের লাল কার্ড পাওয়া। সেই হারের প্রতিশোধের সুযোগ লিভারপুলের সামনে। ফিরতি ম্যাচে অ্যানফিল্ডে আসছে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগের দেখায় মুখোমুখি দুই ইংলিশ জায়ান্ট। সিটি-লিভারপুল বারুদে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার রাত ১০টায়।

গত পাঁচ মাসে অনেককিছুই ঘটেছে। পেপ গার্দিওলার ম্যানসিটি ভেঙেছে রেকর্ডের পর রেকর্ড। প্রিমিয়ার লিগে শিরোপা জয়টাও একরকম নিশ্চিত করে ফেলেছে তারা। লিগে এখন পর্যন্ত তাদের হারাতে পারেনি কোন দল। এই সিটির বিপক্ষে প্রতিশোধ মিশন সম্পন্ন করা মোটেই সহজ হবে না লিভারপুলের। তার উপর সদ্যই লিভারপুল ছেড়ে রেকর্ড গড়ে বার্সেলোনায় যোগ দিয়েছেন দলের অন্যতম সেরা তারকা ফিলিপে কৌতিনহো। সব মিলিয়ে ঘরের মাঠে পরীক্ষাটা বেশ কঠিনই হবে লিভারপুলের জন্য।

সাম্প্রতিক ফর্ম বিবেচনায় নিলে অবশ্য খুব একটা পিছিয়ে থাকবে না লিভারপুলও। প্রিমিয়ার লিগে সর্বশেষ ১৩ ম্যাচে অপরাজিত তারা। ঘরের মাঠে সিটির বিপক্ষে পারফরম্যান্সও দারুণ তাদের। সর্বশেষ ১৪ ম্যাচে অ্যানফিল্ড থেকে জয় নিয়ে ফিরতে পারেনি সিটিজেনরা। তবে লিভারপুলের জন্য দুশ্চিন্তার বিষয় হতে পারে কৌতিনহো। দলের কার্যকর প্লে-মেকারের অভাব তারা কীভাবে মেটাবে, সেটাই এখন দেখার।

ডিফেন্সে ফন জিকের অন্তর্ভুক্তি দলের শক্তি বাড়াবে নিঃসন্দেহে। এফএ কাপে উদ্বোধনী ম্যাচেই গোল পেয়েছিলেন এ ডাচ ডিফেন্ডার। এছাড়া লিভারপুলের হয়ে চোট কাটিয়ে ফিরছেন দুর্দান্ত ফর্মে থাকা স্ট্রাইকার মোহাম্মদ সালাহ। তবে এ ম্যাচেও দলের বাইরে থাকছেন চোট আক্রান্ত ড্যানিয়েল স্টারিজ, জর্ডান হেন্ডারসন ও আলবার্তো মনেরো।

সেখানে সিটির হয়ে ইনজুরির কারণে মাঠে নামতে পারবেন না প্রথম লেগের ম্যাচে জোড়া গোল করা ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল জেসাস। এছাড়া অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি ও লেফটব্যাক বেঞ্জামিন মেন্দিও থাকছেন না চোটের কারণে। অবশ্য পয়েন্ট টেবিলের দিকে তাকালে সিটির কাছে পাত্তাই পাচ্ছে না লিভারপুল। সমান ২২ ম্যাচ খেলে সিটির চেয়ে ১৮ পয়েন্টে পিছিয়ে আছে অ্যানফিল্ডের দলটি। এমনকি দ্বিতীয় স্থানে থাকা ম্যানইউর চেয়েও সিটি এগিয়ে আছে ১৫ পয়েন্টে।

Tags: ইপিএলম্যানসিটিলিভারপুল
Previous Post

‘হে আল্লাহ, আমাদের ক্ষমা করে দিন’

Next Post

জিদানের ‘কাঁটা ঘায়ে নুনের ছিটা’ দিচ্ছেন রদ্রিগেজ

Next Post

জিদানের ‘কাঁটা ঘায়ে নুনের ছিটা’ দিচ্ছেন রদ্রিগেজ

দাম্পত্য

বিয়ের প্রথম বছরের যত ঝামেলা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT