চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোয়ার্টারে ব্রাজিল, আসর শেষ জার্মানির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:10 অপরাহ্ন 28, জুলাই 2021
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিলের ফুটবল দল মাঠে খেলছে, খেলোয়াড়রা উল্লাসে ভরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মানি অনূর্ধ্ব-২৩ দলকে উড়িয়ে টোকিও অলিম্পিকে যাত্রা শুরু করা ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল পরের ম্যাচে গোলশূন্য ড্র করেছিল আইভরি কোস্টের বিপক্ষে। শেষ ম্যাচে সৌদি আরবকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালে গেছে সেলেসাওরা।

বুধবার অলিম্পিক ফুটবলে সৌদি আরবের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে ব্রাজিল। রিচার্লিসন জোড়া গোল করেছেন।

কোয়ার্টারে ব্রাজিল প্রতিপক্ষ হিসেবে পেতে পারে আর্জেন্টিনাকে। টোকিও আসরে তৃতীয় কোয়ার্টারে গ্রুপ ‘ডি’র চ্যাম্পিয়ন মুখোমুখি হবে গ্রুপ ‘সি’র রানার্সআপের। ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ডি’র চ্যাম্পিয়ন হয়ে গেছে ব্রাজিল।

অন্যদিকে, গ্রুপ ‘সি’তে শেষ ম্যাচের আগে ৪ পয়েন্টে টেবিলের শীর্ষে আছে স্পেন। ৩ পয়েন্ট করে নিয়ে গোলপার্থক্যে দুইয়ে অস্ট্রেলিয়া ও তিনে আর্জেন্টিনা। গ্রুপপর্বে শেষ ম্যাচে বাংলাদেশ সময় আজ বিকাল ৫টায় স্পেনের বিপক্ষে লড়বে আর্জেন্টিনা, আর অস্ট্রেলিয়া খেলবে ছিটকে যাওয়া মিশরের বিপক্ষে।

এই টেবিলের হিসাব-কিতাব মুখোমুখি করে দিতে পারে ব্রাজিল-আর্জেন্টিনাকে, আবার ছিটকেও যেতে পারে আর্জেন্টিনা!

সৌদি আরবের বিপক্ষে ম্যাচের ১৪ মিনিটে লিড আনেন ব্রাজিলের ম্যাথিউস কুনহা। ২৭ মিনিটে সোদির আল আমরি সমতা ফেরান। ৭৬ মিনিটে ও যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রিচার্লিসনের জোড়া গোলে জয় নিশ্চিত করে সেলেসাওরা।

জার্মানিকে ৪-২ গোলে উড়িয়ে দেয়ার পর দ্বিতীয় ম্যাচে আইভরি কোস্ট অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ড্র করেছিল ব্রাজিল। সেই আইভরিয়ানরা শেষ ম্যাচে জার্মানির সঙ্গে ১-১ গোলে ড্র করে কোয়ার্টারে জায়গা করে নিয়েছে। টেবিলের দুইয়ে তারা ৫ পয়েন্টে। আইভরি কোস্ট ২-১ গোলের জয়ে শুরু করেছিল সৌদি আরবের বিপক্ষে।

Tags: অলিম্পিক-২০২১আইভরি কোস্টআর্জেন্টিনাজার্মানিটিটমাসটোকিও অলিম্পিক-২০২১ব্রাজিললিড স্পোর্টস
Previous Post

করোনায় নারী মৃত্যুর সংখ্যা বেড়েছে: স্বাস্থ্য অধিদপ্তর

Next Post

যোগ্যতা থাকলেও সেটা প্রমাণের জন্য প্লাটফর্ম দরকার: চয়নিকা

Next Post
চয়নিকা একজন নারী, তিনি হাসছেন এবং পটভূমিতে বাংলা সিনেমার পোস্টার দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যোগ্যতা থাকলেও সেটা প্রমাণের জন্য প্লাটফর্ম দরকার: চয়নিকা

শহীদ দেলোয়ারের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ দেলোয়ারের ২০তম মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT