চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোয়ার্টারে কেমন প্রতিপক্ষ পেল বার্সা-রিয়াল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:21 অপরাহ্ন 16, মার্চ 2018
in ফুটবল, স্পোর্টস
A A

শুক্রবার সুইজারল্যান্ডের নিওনে হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের ড্র। যাতে কোয়ার্টারে প্রতিপক্ষ হিসেবে জুভেন্টাসকে পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, আরেক ইতালিয়ান ক্লাব রোমার প্রতিপক্ষ স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।

দেখে নেয়া যাক কার প্রতিপক্ষ কেমন হল-

জুভেন্টাস-রিয়াল মাদ্রিদ
গত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল মঞ্চস্থ হতে চলেছে এবারের কোয়ার্টার ফাইনালে। মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও রানার্সআপ জুভেন্টাস।

গত মৌসুমের ফাইনালের অভিজ্ঞতায় জুভেন্টাসের বিপক্ষে আত্মবিশ্বাসী থাকতেই পারে রিয়াল! ১২তম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথে রোনালদোর জোড়া গোলে তুরিনের দলটিকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল লস ব্ল্যাঙ্কোসরা। সেই স্মৃতি নিশ্চয়ই ভোলেনি হিগুয়েন-দিবালারা! ৩ এপ্রিল ঘরের মাঠ রিয়ালকে আতিথ্য দেবে জুভেন্টাস। পরের লেগ হবে ১১ এপ্রিল সান্তিয়াগো বার্নাব্যুতে।

স্প্যানিশ লিগে ধুঁকলেও উয়েফা সেরার লড়াইয়ে উড়ছে রিয়াল। সেখানে জুভরা সিরি আতে শীর্ষে আছে।

বার্সেলোনা-রোমা
কোয়ার্টার ফাইনালে ৪ এপ্রিল প্রথম লেগে ন্যু ক্যাম্পে রোমাকে আতিথ্য দেবে বার্সেলোনা। লা লিগায় দুর্দান্ত গতিতে উড়তে থাকা কাতালান জায়ান্টরা এবারের চ্যাম্পিয়ন্স লিগেও অপ্রতিরোধ্য।

২০১৫ সালে শেষ দেখায় ইতালিয়ান দলটিকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছিল কাতালান দলটি। সেই স্মৃতি থাকবে।

অবশ্য চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে দেখা মিলছে এক অন্য রোমাকেও। এবারের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে নিজেদের জাল অক্ষত রেখেছে সিরি আর টেবিলের তিনে থাকা দলটি। ফিরতি লেগ হবে ১০ এপ্রিল রোমার মাঠে।

লিভারপুল-ম্যানচেস্টার সিটি
এই ম্যাচ নিয়ে ইতিমধ্যেই তর্কযুদ্ধ শুরু করে দিয়েছে দুদলের ভক্তরা। ইংলিশ প্রিমিয়ার লিগে এ মৌসুমে এখন পর্যন্ত একবারই ম্যাচ হেরেছে লিগ শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলা ম্যানসিটি। সেটি লিভারপুলের বিপক্ষেই। আবার ৪-৩ ব্যবধানে।

তাই অলরেডদের সমীহর চোখেই দেখছেন ম্যানসিটির খেলোয়াড়রা। অন্তত সিটিজেন খেলোয়াড়দের টুইট ইঙ্গিত দিচ্ছে এমনই। ৪ এপ্রিল অ্যানফিল্ডে প্রথম লেগ হওয়ার এক সপ্তাহ পর ১০ এপ্রিল ইতিহাদ স্টেডিয়ামে হবে ফিরতি লেগ।

সেভিয়া-বায়ার্ন মিউনিখ
প্রতিপক্ষ নিয়ে খুশি হতে পারেন বায়ার্ন মিউনিখ কোচ ইয়ুপ হেইঙ্কস। লা লিগায় কিন্তু বেশ খুঁড়িয়ে চলছে সেভিয়া। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে স্প্যানিশ দলটির গোল ৪২, যেখানে কেবল বুন্দেসলিগায়ই বায়ার্নের গোল ৬৫টি।

তবে পাঁচবারের ইউরোপ জয়ী দলটির জন্য সতর্কবার্তা হতে পারে একটিই। এই সেভিয়ার কাছে হেরেই চ্যাম্পিয়ন্স লিগ দৌড় থেমেছে ম্যানচেস্টার ইউনাইটেডের। ৩ এপ্রিল সেভিয়ার মাঠে হবে প্রথম লেগ। পরের লেগ বায়ার্নের মাঠে ১১ এপ্রিল।

Tags: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগবার্সেলোনারিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

মোস্তাফিজ-সাকিবে উড়ন্ত শুরু

Next Post

যুব গেমসে দ্রুততম মানব হাসান, মানবী রূপা

Next Post

যুব গেমসে দ্রুততম মানব হাসান, মানবী রূপা

অলিম্পিক ফেডারেশনে বিচ ফুটবল যোগ করার ‘চেষ্টা চলছে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT