চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলি-লোকেশরা পার পেয়ে গেলেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:01 পূর্বাহ্ন 15, জানুয়ারি 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট মাঠে ব্যাটিং দলের খেলোয়াড়রা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

কেপটাউনে সিরিজের শেষ টেস্টে সাউথ আফ্রিকার কাছে পরাজিত হয়ে তিন ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে ভারত। তবে ফলাফলকে ছাড়িয়ে এখনো আলোচনার তুঙ্গে আছে প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার এলবিডব্লিউ নিয়ে সৃষ্টি হওয়া রিভিউ বিতর্ক।

রবিচন্দ্রন অশ্বিনের বলে এলগারের বিপক্ষে এলবিডব্লিউ আবেদনের পর আম্পায়ার তাকে আউট দেন। রিভিউ নিলে বল স্টাম্প মিস করে উপর দিয়ে বেরিয়ে গেছে এমনটাই নিশ্চিত হওয়া যায়। অথচ টিভি রিপ্লেতে স্পষ্ট দেখা গেছে বল এলগারের হাঁটুতে লেগেছিল।

টেস্টের তৃতীয় দিনে ঘটে যাওয়া এমন ঘটনায় রিভিউ সিস্টেমে সিদ্ধান্ত আসলে পছন্দ না হওয়ায় মাঠেই স্ট্যাম্প মাইকের সামনে এসে ক্ষোভ প্রকাশ করে কথা বলেন কোহলি, সঙ্গী হন অশ্বিন ও রাহুল। তাদের এমন তীব্র প্রতিক্রিয়া দেখানো নিয়েও চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

এমন আচরণের পরও অবশ্য ভারতীয় ক্রিকেটারদের কোনো শাস্তি পাবেন না। কারণ টেস্টের দুই ফিল্ড আম্পায়ার মরিস এরাসমাস ও আড্রিয়ান হোল্ডস্টক ম্যাচ রেফারির কাছে কোনো আনুষ্ঠানিক অভিযোগ করেননি।

ডিন এলগার রিভিউ নেয়ার পর যখন দেখা গেল হাঁটুতে লাগা বল স্টাম্পের উপর দিয়ে বেরিয়ে যাওয়া দেখাচ্ছে তখন বিস্মিত মরিস এরাসমাসের মুখ থেকে বেরিয়ে এসেছিল একটাই কথা, ‘এটা অসম্ভব।’

মাইকের সামনে এসে সাউথ আফ্রিকান ব্রডকাস্টের উপর ক্ষোভ প্রকাশ করেন অশ্বিন, ‘জয়ের জন্য তোমাদের উচিত আরও ভালো বিকল্প খুঁজে বের করা।’

তাতে যোগ দেন অধিনায়ক কোহলি, ‘প্রতিপক্ষের কথা না ভেবে আপনারা নিজেদের দিকে মনোযোগ দিন। সবসময় জনগণের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করুন।’

লোকেশ রাহুল এসে তাতে ঘি ঢেলে ষোলোকলা পূর্ণ করার চেষ্টা করেন, ‘পুরো জাতি ১১ জনের বিরুদ্ধে নেমেছে।’

Tags: অশ্বিনএলগারকোহলিডিআরএসভারতরাহুললিড স্পোর্টস
Previous Post

বঙ্গোপসাগরে অস্ত্র-গুলিসহ ৬ দস্যু আটক

Next Post

নাসিক নির্বাচন: ১৯২ টি ভোট কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা

Next Post
নির্বাচনী কেন্দ্রের নিরাপত্তা বাহিনী ও ভোটাররা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নাসিক নির্বাচন: ১৯২ টি ভোট কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জাতীয় পতাকাগুলোর পাশে বসে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রানির কাছে ক্ষমা চাইলেন বরিস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT