চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির রঙ্গিন স্বপ্নের ‘অনেকটা জুড়ে’ শাস্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:53 অপরাহ্ন 19, জুলাই 2017
in স্পোর্টস
A A

তার সঙ্গে দ্বন্দ্বের কারণেই কোচের পদ থেকে ইস্তফা দেন অনিল কুম্বলে। বিরাট কোহলিদের কোচের সেই পদটা নতুন করে পূর্ণ হয়েছে। ভারতীয় দলের প্রধান কোচ এখন রবি শাস্ত্রী। ব্যক্তিগতভাবে কোহলিও যাকে বেশ পছন্দ করেন বলে খবর। পছন্দের কোচকে পেয়ে এবার নতুন স্বপ্ন বোনার কথা জানালেন ভারতীয় অধিনায়কও। ইঙ্গিত দিলেন শাস্ত্রী যুগে নতুন কোন সংঘাত চান না তিনি।

শ্রীলঙ্কা সফরে উড়াল দেয়ার আগে বুধবার সংবাদ সম্মেলনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন দুই গুরু-শিষ্য। তাতে সংবাদকর্মীরা বারবার চেষ্টা করেছেন কোহলির মুখ থেকে সাবেক গুরু কুম্বলে সম্পর্কে কিছু বের করতে। চতুর কোহলি নিজস্ব ঢংয়েই সেসব প্রশ্নের বেড়াজাল থেকে বের হয়ে গেলেন স্ট্রেটড্রাইভ হাঁকিয়ে।

কুম্বলের অধীনে এক বছর খেলেও  সখ্যতা গড়ে তুলতে পারেননি কোহলি। দুজনের সম্পর্কের তিক্ততায় শেষ পর্যন্ত কুম্বলের চাকরিটাই গেছে। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত ভারতের টিম ডিরেক্টর থাকা শাস্ত্রীর সঙ্গে নতুন সম্পর্কটা জোরাল হবে তো? কোহলির ইঙ্গিত ইতিবাচকতার, ‘আমরা লম্বা সময় এক সঙ্গে কাজ করেছি। আমার মনে হয় না একে অপরকে ভালো করে চেনার দরকার আছে। আগেও এক সঙ্গে কাজ করেছি, জানি কখন খাবার প্লেটে তুলে দিতে হবে। বাড়তি কোন পরিশ্রমের দরকার হবে বলে মনে হয় না।’

শাস্ত্রীর সঙ্গে নতুন সম্পর্কে বাড়তি কোন চাপও অনুভব বোধ করছেন না বলে মত ভারতীয় কাপ্তানের, ‘আমি বাড়তি কোন চাপ অনুভব করছি না। সবাই কঠিন সময় পার করে। আমার অধিনায়কত্বে যত খারাপ সময় আসবে তার সবকিছুর দায় আমার। আপনাকে শুধু আপনার মনের কথা শুনতে হবে।’

জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজ খোয়ানো এবং একমাত্র টেস্ট হারতে হারতে ভাগ্যগুণে জয় পাওয়া লঙ্কানদের বিপক্ষে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে এবং একটি টি-টুয়েন্টি খেলবেন কোহলিরা। ২৬ জুলাই গল টেস্ট দিয়ে শুরু হবে ভারতের শ্রীলঙ্কা মিশন।

Tags: কোহলিভারত-শ্রীলঙ্কা সিরিজশাস্ত্রী
Previous Post

হুমায়ূন আহমেদের স্কুল এখনো এমপিওভুক্ত হয়নি

Next Post

রেমিটেন্স বাড়াতে ফি কমানোসহ কেন্দ্রীয় ব্যাংকের নানা উদ্যোগ

Next Post
রেমিটেন্স ফি-রেমিটেন্স প্রবাহ

রেমিটেন্স বাড়াতে ফি কমানোসহ কেন্দ্রীয় ব্যাংকের নানা উদ্যোগ

বিদিশা বেজবড়ুয়া

‘জগ্গা জাসুস’ ছবির অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT