চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির দুঃসময় কাটছেই না, ভারতেরও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:55 অপরাহ্ন 29, ফেব্রুয়ারি 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A

এবার ৩ রানে ফিরেছেন কোহলি। গত পাঁচ ইনিংসে তিনবার দুঅঙ্ক ছুঁতে পারলেন না। যার মধ্যে একটি শূন্যও আছে। দুঅঙ্ক ছোঁয়া দুটি ইনিংসের একটি ১৯, অন্যটি ১৩৬ রানের। খুব খারাপ যাচ্ছে সময়টা, এমনও বলা যাবে না! আবার যখন সামনে আসছে ব্যক্তিটি ৭০ সেঞ্চুরির মালিক, টেস্টে যার ২৭টি, গড় ৫৫ ছুঁইছুঁই, তখন একটু ভাবনারও বটে। ভাবনাটা আরও বড় হচ্ছে যখন দেখা যাচ্ছে নিউজিল্যান্ডের মাটিতে ভীষণ ধুঁকছে বিরাট কোহলি আর তার ভারত।

হোয়াইটওয়াশের হাতছানি, এমন চাপ নিয়ে শনিবার ক্রাইস্টচার্চে নেমেছে ভারত। প্রথম টেস্টে ১০ উইকেটে হারের পর সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে প্রথমদিনে আড়াইশর আগে অলআউট হয়ে গেছে তারা। ৬৩ ওভার ব্যাট করে তিন ফিফটিতে ২৪২ তুলেছে সফরকারীরা।

দিনের শেষ সেশনে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড কোনো উইকেট না হারিয়ে প্রথমদিন শেষ করেছে। ২৩ ওভার ব্যাট করে ৬৩ রান তুলে অবিচ্ছিন্ন আছেন দুই টম, ল্যাথাম ও ব্ল্যান্ডেল। ল্যাথাম ২৭ ও ব্ল্যান্ডেল ২৯ রানে দ্বিতীয় দিনে নামবেন।

প্রথমদিনে আগের অংশজুড়ে ভারতীয় ব্যাটসম্যানদের খাবি খাওয়া ও প্রতিরোধ চেষ্টার গল্প। মায়াঙ্ক আগারওয়াল (৭) দ্রুত ফেরার পর পৃথ্বী শ ও চেতেশ্বর পূজারা হাল ধরেন। ওয়ানডে ঢংয়ে খেলে তরুণ পৃথ্বী ৮ চার ও এক ছক্কায় ৬৪ বলে ৫৪ করে যান।

ভাঙে ৫০ রানের জুটি। পূজারাকে রেখে পরে দ্রুত সাজঘরে হাঁটা দেন অধিনায়ক কোহলি (৩) ও আজিঙ্কা রাহানে। হনুমা বিহারিকে নিয়ে পূজারার পরের লড়াই সেখান থেকেই।

পূজারা-বিহারি জুটিতে আসে ৮১ রান। বিহারি ১০ চারে ৭০ বলে ৫৫ করে ফিরলে আর ঘুরে দাঁড়ানো হয়নি সফরকারীদের। পূজারা ৫৪ করে তার পরপরই আউট হলে লেজের দিকের আসা-যাওয়া চলে। শেষদিকে মোহাম্মদ সামি ১০ ও জাসপ্রিত বুমরাহ অপরাজিত ১০ রান করলে আড়াইশর কাছে যায় সংগ্রহ।

ওয়েলিংটনে গত টেস্টে অভিষেকে আলো ছড়ানো ডানহাতি মিডিয়াম পেসার কাইল জেমিসন ৫ উইকেট নিয়ে কাজের কাজটা করেছেন। টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট ২টি করে উইকেট নিয়ে অভিজ্ঞতার ঝলক রেখেছেন। বাকি উইকেটটি নিল ওয়াগনারের ঝুলিতে।

Tags: ক্রাইস্টচার্চ টেস্টনিউজিল্যান্ড-ভারত টেস্টলিড স্পোর্টসস্যামসন-কোহলি
Previous Post

‘তরুণদের মনে বঙ্গবন্ধুকে গেঁথে দেয়ার কাজ করে যেতে চাই’

Next Post

সমাবেশে পুলিশের বাধার প্রতিবাদে বিক্ষোভের ডাক বিএনপির

Next Post
কুমিল্লা

সমাবেশে পুলিশের বাধার প্রতিবাদে বিক্ষোভের ডাক বিএনপির

ঢাকা বারে সভাপতি-সম্পাদক বিএনপির, সংখ্যাগরিষ্ঠতা আওয়ামী লীগের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT