চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলিদের বিদায় করে শীর্ষে মুম্বাই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:04 অপরাহ্ন 01, মে 2017
in স্পোর্টস
A A

এমনিতেই এবার আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) অবস্থা মোটেই ভাল নয়। ১১ ম্যাচে তাদের পয়েন্ট মাত্র ৫। প্রথম চারে আসার আর কোন সম্ভাবনাই নেই। বাকি দলগুলি যখন প্লে-অফের জন্য লড়ছে, তখন কোহলিদের বিদায় নিশ্চিত। বাকি তিনটি ম্যাচ খেললেও তা হবে নেহাতই নিয়মরক্ষার।

সোমবার মুম্বাইয়ের কাছে ৫ উইকেটে হেরেছে কোহলিরা। এই হারের পর আরও সংকটে কোহলি বাহিনী। দশম আইপিএল থেকে তাদের বিদায় নিশ্চিত হল।

আর এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল মুম্বাই ইন্ডিয়ান্স। র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে এক বল বাকি থাকতেই ৫ উইকেটে জয়ী মুম্বাই। প্রথমে ব্যাট করে কোহলিদের সংগ্রহ ছিল ৮ উইকেটে ১৬২। জবাবে মুম্বাই ৫ উইকেটে তোলে ১৬৫।

জয়ের ফলে মুম্বাইয়ের পয়েন্ট দাঁড়াল ১০ ম্যাচে ১৬। কলকাতা নাইট রাইডার্সকে (‌১০ ম্যাচে ১৪)‌ টপকে তারাই রইল শীর্ষে। বাকি দুটি জায়গার জন্য লড়াই হচ্ছে হায়দরাবাদ, পুনে ও পাঞ্জাবের।

সোমবার কোহলি ফের ব্যর্থ। দুটি ছয় মারলেও কোহলির রান মোট রান ২০। ব্যর্থ মানদীপ (‌১৭)‌, ট্রাভিস হেড (‌১২)‌। পরের দিকে ডি ভিলিয়ার্স কিছুটা লড়াই করেন। ২৭ বলে তার রান ৪৩। ২৩ বলে ৩৫ করে দলকে কিছুটা ভাল জায়গায় দেন পবন নেগি।

জবাবে প্রথম বলেই উইকেট হারায় মুম্বাই। আউট হন ফর্মে থাকা পার্থিব প্যাটেল। জস বাটলার করেন ৩৩। নিতিশ রানার সংগ্রহ ২৭। মুম্বাইকে জয়ের দিকে পৌঁছে দেয় অধিনায়ক রোহিত শর্মার অপরাজিত ৫৬। ম্যাচের সেরা হয়েছেন তিনিই।

Tags: আইপিএল-২০১৭
Previous Post

জঙ্গি-সন্ত্রাসীদের ভিডিও দেখিয়ে মুনাফা লুটছে ইউটিউব

Next Post

এসেছে হাবিব আর মিথিলার সেই ভিডিও

Next Post
‘ঘুম’ গানের মিউজিক ভিডিওতে মিথিলা ও হাবিব

এসেছে হাবিব আর মিথিলার সেই ভিডিও

কৌশিকী চক্রবর্তী

চলচ্চিত্রে অভিনয় করছেন না কৌশিকী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT