চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলিদের কপাল পোড়ানো ম্যাচে দাপুটে সাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:22 পূর্বাহ্ন 08, মে 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

ব্যাটে-বলে আলো ছড়িয়ে সানরাইজার্স হায়দরাবাদকে দশম ম্যাচে অষ্টম জয় এনে দিয়েছেন সাকিব আল হাসান। তাদের বিপক্ষে ৫ রানে হেরে আইপিএলের এবারের আসর এক প্রকার শেষ হয়ে গেছে বিরাট কোহলির বেঙ্গালুরুর। প্লেঅফ খেলতে হলে পরের ম্যাচগুলো জেতার পাশাপাশি অন্যদের দিকেও তাকিয়ে থাকতে হবে।

সাকিব এদিন ব্যাট হাতে ৩৫ রানের দায়িত্বশীল ইনিংস খেলার পর বল হাতেও সফল। ইনিংসের প্রথম উইকেট নেয়ার পাশাপাশি বড় হুমকি কোহলিকে (৩৯) বিদায় করেন। শেষ পর্যন্ত চার ওভার হাত ঘুরিয়ে ৩৬ রান দিয়ে দুই উইকেট নেন।

সাকিব উইকেটের দেখা পান তৃতীয় ওভারে। সুইপ করতে যাওয়া পার্থিব প্যাটেলকে এলবিডব্লিউ বানান। ১৩ বলে ২০ করতে পারেন এই ওপেনার।

এরপর মনন ভোরা আর বিরাট কোহলি ৩৬ রানের জুটি গড়ে দলকে পথে রাখার চেষ্টা করেন। ১০ বলে ৮ রান করা ভোরাকে বোল্ড করেন সন্দীপ শর্মা। পাঁচ চার, এক ছয়ে ৩৯ রান তুলে ফেলা কোহলি সাজঘরে ফেরেন দশম ওভারের শেষ বলে। শর্ট-থার্ডম্যানে ইউসুফ পাঠানের এক হাতের ক্যাচে আটকে যান।

জয়ের জন্য কোহলিদের শেষ ওভারে দরকার ছিল ১২ রান। গ্র্যান্ডহোম এবং মনদ্বীপ সিংকে ভুবনেশ্বর কুমার সেটি নিতে দেননি।

এর আগে ৪৮ রানে তিন উইকেট পড়ে যাওয়া সানরাইজার্স হায়দরাবাদকে ১৪৬ রানের সংগ্রহ এনে দিতে কেন উইলিয়ামসনের সঙ্গে কৌশলী ব্যাটিং করেন সাকিব আল হাসান। দুজনে ৬৪ রানের জুটি গড়েন।

সাকিব এদিন তিন উইকেট পড়লে পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন। নবম ওভারে তিনি উইলিয়ামসনের সঙ্গী হন। কৌশলী ব্যাটিংয়ে ইনফর্ম ব্যাটসম্যান উইলিয়ামসনকে বেশি বেশি স্ট্রাইক দিতে থাকেন।

৩৫ বলে ৫০ রান তুলে নেয়া উইলিয়ামসন রান বাড়াতে থাকেন, আর সাকিব কখনো সিঙ্গেল, কখনো বাউন্ডারি মেরে ঠাণ্ডা মাথায় ব্যাটিং করতে থাকেন।

১৬তম ওভারে দলকে ১১২ রানে রেখে বিদায় নেন উইলিয়ামসন। ৩৯ বলে পাঁচটি চার, দুটি ছয়ে ৫৬ রান করেন তিনি। ১৮তম ওভারের দ্বিতীয় ডেলিভারিতে বিদায় নেন সাকিব। যাদবের বলে সাউদির হাতে ক্যাচ দেয়ার আগে ৩২ বলে তার সংগ্রহ ছিল ৩৫। ছয় না থাকলেও চারের মার ছিল পাঁচটি।

সাকিব, উইলিয়ামসন ছাড়া আর কেউ সেভাবে দাঁড়াতে পারেননি। ওপেনার শেখর ধাওয়ান করেন ১৯ বলে ১৩। শেষদিকে ইউসুফ পাঠান ৭ বলে ১২ করেন।

এই জয়ে হায়দরাবাদের শীর্ষস্থান আরও মজবুত হল। ১০ ম্যাচ শেষে তাদের এখন ১৬ পয়েন্ট। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় চেন্নাই সুপার কিংস।

Tags: আইপিএললিড স্পোর্টসসাকিব আল হাসান
Previous Post

এক ‘নৃশংস নির্যাতকের’ প্রতি ট্রাম্পের দৃঢ় সমর্থন

Next Post

অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়ক পেইন, টি-টুয়েন্টিতে ফিঞ্চ

Next Post
টিম পেইন

অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়ক পেইন, টি-টুয়েন্টিতে ফিঞ্চ

খালেদা জিয়া-জামিন

খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে আপিলের শুনানি আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT