চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলিকে ‘ইগো’ নিয়ন্ত্রণ করতে বললেন কপিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:48 অপরাহ্ন 17, জানুয়ারি 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
কোহলি ও কপিলের ছবি, ক্রিকেট ও ক্রিকেট বিশ্লেষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বিরাট পরিণত ক্রিকেটার। বিশ্বাস করি সে অনেক ভেবে সিদ্ধান্তটা জানিয়েছে। আমার মনে হয় সে অধিনায়কত্ব উপভোগ করছিল না। যেজন্য এমন সিদ্ধান্ত। আমাদের উচিত তাকে সমর্থন দেয়া ও আগামীদিনের জন্য শুভ কামনা জানানো।’

টেস্টের নেতৃত্ব ছাড়ার পর বিরাট কোহলিকে নিয়ে এভাবেই বলেছেন কপিল দেব। ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক সঙ্গে কোহলিকে দিয়েছেন কিছু পরামর্শও।

সময়টা ভালো কাটছে না কোহলির। বিতর্ক যেন পিছু ছাড়ছে না। টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে ছোট ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়েছেন নিজে থেকেই। পরে শুনেছেন ওয়ানডের দায়িত্ব হারানোর সংবাদ। শনিবার নিজেই ছেড়ে দিলেন সাদা পোশাকের দায়িত্বও।

টি-টুয়েন্টি ও ওয়ানডের অধিনায়কত্ব পেয়েছেন রোহিত শর্মা। টেস্টেও তার কাঁধে দায়িত্ব বর্তাতে পারে। বিসিসিআই দায়িত্ব দিতে পারে কোনো তরুণকেও। সুনীল গাভাস্কার তো দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথ বলে রিশভ পান্টকে নেতৃত্বে আনার কথা বলেই বসেছেন।

টেস্টে কোহলির স্থলাভিষিক্ত কে হবেন সেটি সময়ই বলবে। যদি কোনো তরুণ ক্রিকেটার হন, কপিল নতুনের নেতৃত্বেই সেরাটা ঢেলে দিতে বলছেন কোহলিকে। সেজন্য ইগো নিয়ন্ত্রণ করতে পরামর্শ দিয়েছেন সময়ের অন্যতম সেরা ব্যাটারকে।

‘বিরাটকে এখন তরুণদের নেতৃত্বে খেলতে হবে। এসময় ইগো রাখলে চলবে না। আমি কৃষ্ণামাচারি শ্রীকানাথ ও আজহারউদ্দিনের অধীনে খেলেছি। আমার কোনো ইগো ছিল না। তেমনি আমার অধীনে সুনীল গাভাস্কার মাঠে নেমেছে। কাজেই বিরাটকে কোনো ইগো রাখলে চলবে না।’

সম্প্রতি টেস্টে নামের প্রতি সুবিচার করতে পারছেন না কোহলি। সবশেষ ১১ টেস্টে ৫৩৬ রান করেছেন ২৮.২১ ব্যাটিং গড়ে। টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পেছনে অন্যতম কারণ ছিল এমন পারফরম্যান্সও।

অধিনায়ক কোহলি এখন অতীত। সময় সামনে তাকানোর। রোহিত আছেন, আলোচনায় লোকেশ রাহুলও এগিয়ে, তবে গাভাস্কার চান পান্ট শূন্যতা পূরণ করুক বিরাটের।

‘আমাকে জিজ্ঞেস করলে ভারতের পরের অধিনায়ক হিসেবে রিশভ পান্টকেই বেছে নেব। পেছনে কারণ একটাই, রিকি পন্টিংকে বাদ দিয়ে যখন রোহিত শর্মাকে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক করা হয়, এরপরই ব্যাপক পরিবর্তন আসে রোহিতের খেলায়। ৩০, ৪০ ও ৫০ রানগুলো বড় হয়ে ১৫০ হয়, কখনো ২০০তে রূপ নেয়। যা ভারতকে অসংখ্য ম্যাচে জয় পেতে সাহায্য করেছে। বিশ্বাস করি পান্টকে অধিনায়ক করা হলে সেও দায়িত্ব নিয়ে ভারতকে সামনে থেকে নেতৃত্ব দেবে।’

Tags: কপিলকোহলিগাভাস্কারপান্টভারতরিশভরোহিতলিড স্পোর্টস
Previous Post

সিইসি ও ইসি নিয়োগ আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন

Next Post

স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণ আরও বাড়বে: স্বাস্থ্যমন্ত্রী

Next Post
স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যবিধি মানার গুরুত্বের ওপর বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণ আরও বাড়বে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেটার শাকিব আল হাসান স্টেডিয়ামে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নেতৃত্বের বিদায়ী ম্যাচের প্রস্তাব প্রত্যাখ্যান কোহলির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT