চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোরবানির বর্জ্য অপসারণের দায়িত্ব কি শুধু সিটি কর্পোরেশনের?

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
5:41 অপরাহ্ন 23, আগস্ট 2018
in সম্পাদকীয়
A A
কোরবানির পশুর বর্জ্য অপসারণ

প্রতিবছর কোরবানির পর কোরবানির বর্জ্য একটি বড় সমস্যা হিসেবে দেখা দেয়। গত কয়েকবছর হলো সিটি কর্পোরেশনের বিশেষ কিছু উদ্যোগের কারণে বর্জ্য ব্যবস্থাপনায় বেশ উন্নতি লক্ষ্য করা যাচ্ছে, এবছরও সেই ধারা বজায় আছে। এ বছর বর্জ্য অপসারণের লক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় ২১ হাজার পরিচ্ছন্ন কর্মী কাজ করছে।

আগে থেকেই ঘোষণা ছিল ২৪ ঘণ্টার মধ্যেই রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে। সেই অনুযায়ী বুধবার দুপুর ২টা থেকে কোরবানির বর্জ্য অপসারণ শুরু করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রায় সারারাত ধরে চলে বর্জ্য অপসারণের কাজ। মোটামুটি সফলতার সঙ্গে তারা তাদের কাজ শেষ করতে পেরেছে বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে।

নির্দিষ্ট স্থানে কোরবানির ধারা মাত্র ১/২ বছর কার্যকর হলেও এ বছর যত্রতত্র কোরবানি করতে দেখা গেছে রাজধানীবাসীকে। কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনায় দায় শুধুমাত্র সিটি কর্পোরেশনের, এমন একটা ধারণা কেন জানি জনমনে স্থায়ী হয়ে গেছে। যেখানে সেখানে যে বর্জ্যই ফেলা হোক না কেন তা সিটি কর্পোরেশন তুলে নেবেই, এমন ধারণা থেকে এবার কোরবানিকৃত পশুর ভূড়ির ভেতরের ময়লাও অপরিকল্পিতভাবে ডাস্টবিন ও বর্জ্য ফেলার স্থানে ফেলতে দেখা গেছে। সন্দেহ নেই বিষয়টি নিশ্চিত অর্থে পরিচ্ছন্ন কর্মীদের কাজকে কঠিন করে তুলেছিল। তারপরেও সিটি কর্পোরেশনের নানা পদক্ষেপে অবস্থা বেশ ভালোভাবেই সামাল দেয়া গেছে। এজন্য অবশ্যই প্রশংসার দাবিদার সিটি কর্পোরেশন ও পরিচ্ছন্ন কর্মীরা।

যত্রতত্র কোরবানি করার অভ্যাস ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা-ক্ষোভ দেখা যায় প্রতিবছরই। অনেকেই সৌদি আরব, মালয়েশিয়ার মতো ইসলামিক রাষ্ট্রগুলোর কোরবানি করার পন্থা উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। এ বছর একাধিক গণমাধ্যমে সবেচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ার সুশৃঙ্খল কোরবানি পদ্ধতির খবর দেখা গেছে। সেসব দেশে নির্দিষ্ট স্থান কোরবানি করা বাধ্যতামূলক ও না মানলে সাজা নিশ্চিত। অনেকে হজের পরে কোরবানির উদাহরণ টেনে ও কোরবানির মাহাত্মের বিষয়ও আলোচনা করেছেন।

হজের পরে হাজিরা যে কোরবানি দেন, তা সৌদি কর্তৃপক্ষকে সামাল দিতে হয়। হাজীরা তাদের কোরবানির নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে দেন, কোরবানি পশু কেনা, কোরবানি করা ও গোশত বিতরণের সব দায়িত্ব থাকে কর্তৃপক্ষের, হাজীরা তাদের পশুর চেহারাও দেখতে পান না। বাংলাদেশে হয়তো এটা কখনই সম্ভব হবে না, কিন্তু নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাই ও বর্জ্য ব্যবস্থাপনায় নির্দিষ্ট স্থান-রীতির বিষয়টি মানতে নিশ্চয় সমস্যা নেই?

ধর্মীয় রীতি থেকে কোরবানি অবশ্যই করতে হবে, আর সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় নগরের প্রতিটি নাগরিককে একটি নির্দিষ্ট রীতিতে আসতে হবে বলে আমরা মনে করি। কারণ, ধর্মমতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আমাদের আশাবাদ, সামনের বছরগুলোতে যত্রতত্র কোরবানি করে পরিবেশ নষ্ট করে ঈমান নষ্টের ঝুঁকিতে কেউ যাবে না।

Tags: কোরবানির পশু জবাইকোরবানির পশুর বর্জ্যসম্পাদকীয়
Previous Post

গ্রেনেড হামলার খুনিদের বাঁচাতে বিএনপির অপচেষ্টা: তথ্যমন্ত্রী

Next Post

জার্মানিতে ভিডিও গেমসের বাণিজ্য মেলা

Next Post
ভিডিও গেমসের

জার্মানিতে ভিডিও গেমসের বাণিজ্য মেলা

অস্ট্রেলিয়ায় নিষেধাজ্ঞার মুখে হুয়াওয়ের ফাইভ-জি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT