চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কোমলমতি বালকদের উত্তেজিত করা হচ্ছে’

মোস্তফা মল্লিক by মোস্তফা মল্লিক
5:19 অপরাহ্ন 13, জুলাই 2016
in অন্যান্য, শিক্ষা
A A

শিক্ষার্থীদের মধ্যে যারা কোনো উগ্রবাদী চক্রের কবলে পড়েছে কিন্তু সরাসরি কোনো অপরাধ করেনি তাদের খুঁজে বের করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার পরামর্শ দিয়েছেন বিশিষ্ট নাগরিকরা। তারা বলেছেন, শুধু নিখোঁজ শিক্ষার্থীদের তথ্য সংগ্রহই নয় এমন উদ্যোগ নেয়াও রাষ্ট্রেরই দায়িত্ব।

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার পর ঈদের দিন কেঁপে উঠলো শোলাকিয়া। দু’টি ঘটনাতেই বিশেষ একটি দু’টি নামী বিদ্যালয়-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জড়িত থাকার অভিযোগ। এরই মধ্যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী নিখোঁজ থাকার কথা জানাচ্ছে।

বিশিষ্ট নাগরিকরা বলছেন, শুধু নিখোঁজ থাকার তথ্য জানিয়ে দিলে কাজ হবে না। তাদের ফিরিয়ে আনতে কাজ শুরু করা প্রয়োজন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ বলেন, এদের মূল কথা হচ্ছে মুসলমানদের ওপর অত্যাচার হচ্ছে সুতরাং আমরা প্রতিশোধ নিব। এবং সেই অত্যাচারের ছবিগুলো কোমলমতি বালকদের দেখানো হচ্ছে, তাদের উত্তেজিত করা হয়েছে। সর্বোপরি তাদের একমুখী চিন্তার শিকারে পরিণত করা হয়েছে। যারা আঠারো বয়সের কম তাদের শাস্তির চেয়ে শোধনাগারে পাঠানো উচিত। আঠারো থেকে চব্বিশের মধ্যে যারা আছে তাদেরকে চব্বিশের বেশি যারা তাদের চেয়ে হালকাভাবে দেখা উচিত। বিচারের ক্ষেত্রে এই ধরণের তারতম্য বজায় রাখলে সত্যিই যারা বিভ্রান্ত হয়েছে তারা ফিরে আসতে সাহস বোধ করবে।

মানবাধিকার কর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারে উপদেষ্টা সুলতানা কামালও বলেছেন একই কথা। তিনি বলেন, রাষ্ট্রের অবশ্যই কর্তব্য আছে, তবে পরিবারের সঙ্গে মিলেই সেটা করতে হবে। পরিবারের সহযোগিতা করতে হবে রাষ্ট্রকে এবং রাষ্ট্রের সহযোগিতা করতে হবে পরিবারকে।এবং তাদেরকে ফিরিয়ে আনার যে পদ্ধতিগত নিয়মকানুন আমাদের সংবিধানসম্মতভাবে রয়েছে সেভাবেই তাদের ফিরিয়ে আনা উচিত। অবশ্য যদি তারা অনুতপ্ত হয়, যদি আমরা নিশ্চিত হই, তারা আর এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হবে না, তবে তাদেরকে সাধারণ জীবন যাপন করতে দেওয়া উচিত।

শিক্ষাবিদ ও মানবাধিকারকর্মীরা মনে করেন, শিক্ষার্থীরা হঠাৎ করেই জঙ্গি হয়ে ওঠেনি। বাংলা কিংবা ইংরেজি- সব মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানেই কেউ কেউ উগ্রপন্থা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তাদেরও খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন তারা।

Tags: গুলশান হামলাশোলাকিয়া হামলা
Previous Post

‘আশার চেয়ে বেশি পেয়েছি’

Next Post

সিংহাসন ছাড়তে চান জাপানের সম্রাট

Next Post

সিংহাসন ছাড়তে চান জাপানের সম্রাট

পটলকুমার গানওয়ালা, ভুতু, গোয়েন্দা গিন্নী বন্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT