চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোমর পানিতে নেমে ধান কেটে দিলো ছাত্রলীগ

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
3:13 অপরাহ্ন 03, মে 2020
in জনপদ, টাঙ্গাইল
A A
ধান কাটছে ছাত্রলীগের সদস্যরা পানিতে নেমে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে অল্প ক’দিন আগের চিরচেনা সবুজ ধানের মাঠ ধীরে ধীরে রুপ পাল্টে ধারণ করছে কৃষকের স্বপ্নের রঙে। পাকা ধানের মৌ মৌ গন্ধ সুবাস ছড়াচ্ছে বাতাস। তবে সেখানে শঙ্কার মেঘ দানা বেঁধেছে করোনা ভাইরাসের কারণে শ্রমিক সংকট দেখা দেয়ায়।

কৃষকের এ সংকট মোকাবেলায় তাদের সহযোগিতার জন্য প্রায় তিন হাজার ছাত্রলীগ- যুবলীগের কর্মীকে মাঠে নামিয়েছেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য। তারা কৃষকের ধান কেটে দেয়ার পাশাপাশি সব ধরণের সহযোগিতা করছেন বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান (ছোট মনির)।

এর ধারাবাহিকতায় আজ সকাল থেকে ভূঞাপুরের পৌর এলাকার বীরহাটি গ্রামের বর্গা চাষীর খুকুর ২০ শতাংশ প্রায় তলিয়ে যাওয়া ধান কোমর পানিতে নেমে কেটে মাড়াই করে ঘরে তুলে দিছেয়েন ছাত্রলীগের নেতাকর্মীরা। শতাধিক নেতা-কর্মী ধান কাটা কাজে অংশগ্রহণ করলেও যাদের ধান কাটার কাজে অভিজ্ঞতা নেই সহযোগীতা করছেন অন্যকাজে।

এসময় তাদের ধানকাটা কাজে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুদুল হক মাসুদ ও থানা অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম।

এ বিষয়ে আয়োজক ভূঞাপুর শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চকদার বলেন: আমাদের এমপি কৃষকের পাশে থাকার নির্দেশনা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতির পরামর্শে আমরা কৃষকদের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি। ধান কাটতে গিয়ে যেন কৃষকের কোন ক্ষতি না হয় তার কড়া হুঁশিয়ারি দিয়েছেন সংসদ সদস্য। আমরা সেই মোতাবেক ধান কেটে, মাড়াই করে কৃষকের ঘরে তুলে দিচ্ছি। এতে কৃষকরা অনেক খুশি হয়েছেন।

এছাড়া ভূঞাপুর উপজেলা ছাত্রলীগ ও গোপালপুর উপজেলা ছাত্রলীগের কর্মীরা প্রায় প্রতিটি ইউনিয়নেই দরিদ্র ও অসহায় কৃষকদের ধানকাটা কাজে নানাভাবে সহায়তা করছেন।

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান বলেন: দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকাই বড় ধর্ম। আমরা ত্রাণ বিতরণ থেকে শুরু করে সর্বক্ষণ মানুষের পাশে আছি।

তিনি আরও বলেন: একদিকে শ্রমিক সংকট তার উপর এক বিঘা জমির ধান ঘরে তুলতে প্রায় ৫ থেকে ৬ হাজার টাকা লাগে। তাই আমরা চিন্তা করেছি আমাদের এই সামান্য চেষ্টায় যদি একজন কৃষকও উপকৃত হোন সেটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া।

Tags: ধান কাটা
Previous Post

ছাতক গ্যাসক্ষেত্রে বিস্ফোরণের জন্য নাইকো দায়ী

Next Post

একদিনে সর্বোচ্চ করোনা সংক্রমিত রোগী শনাক্ত ৬৬৫ জন

Next Post
বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তার সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

একদিনে সর্বোচ্চ করোনা সংক্রমিত রোগী শনাক্ত ৬৬৫ জন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে মত প্রকাশে নজিরবিহীন দমন: আর্টিকেল ১৯

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT