চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোভ্যাক্স থেকে জুন মাসে এক কোটি নয় লাখ ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:02 অপরাহ্ন 03, মার্চ 2021
in - সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
কোভ্যাক্স ভ্যাকসিনের জন্য প্রস্তুত একটি ভ্যাকসিনের সিরিঞ্জ ও ভ্যাকসিনের বোতল. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস প্রতিরোধে স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহ করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নেতৃত্বে বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় এক কোটি নয় লাখ ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ। আগামী জুন মাসের আগে এ ভ্যাকসিন পাবে বাংলাদেশ।

কোভ্যাক্সের আওতায় বিশ্বজুড়ে বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহের একটি পরিকল্পনা আজ মঙ্গলবার প্রকাশ করছে ভ্যাকসিন সরবরাহের দায়িত্বপ্রাপ্ত জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)।

কোভ্যাক্স প্রথম দফায় অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ডের ২৩ কোটি সাত লাখ ডোজ ভ্যাকসিন সরবরাহ করবে। ফাইজার ও বায়োএনটেকের ১২ লাখ ডোজ ভ্যাকসিনও এর মধ্যে থাকবে।

পরিকল্পনা অনুযায়ী, জুনের আগে সবচেয়ে বেশি ভ্যাকসিন যে দেশগুলো পাবে, তার মধ্যে বাংলাদেশ আছে ৪ নম্বরে। এ ছাড়া অন্য দেশগুলো হলো— নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও ব্রাজিল। আর আগামী মে মাসের শেষ নাগাদ বিশ্বের ১৪২ দেশে ২৩ কোটি ৮২ লাখ ডোজ ভ্যাকসিন সরবরাহ করা হবে।

কোভ্যাক্সের আওতায় প্রথম ভ্যাকসিন পেয়েছে আফ্রিকার দেশ ঘানা। কোভ্যাক্স কর্মসূচিতে ১৯৮ দেশ অংশ নিয়েছে। তবে সব দেশই প্রথম দফায় ভ্যাকসিন সরবরাহের আওতায় আসছে না।

গরিব দেশগুলো ধনীদের চেয়ে ভ্যাকসিনে অনেকাংশে পিছিয়ে রয়েছে। টিকা মজুদ করে রাখার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস গত সোমবার ধনী দেশগুলোর সমালোচনা করেন। তিনি বলেন, ‘আমরা বিশ্বের সব দুর্দশাগ্রস্ত মানুষকে সুরক্ষা দিতে চাই।’

কোভ্যাক্স কর্মসূচির আওতায় জুনের আগে বাংলাদেশ পাবে এক কোটি নয় লাখ আট হাজার ভ্যাকসিন। এ ছাড়া বেশি ভ্যাকসিন পেতে যাওয়া অপর দেশগুলোর মধ্যে পাকিস্তান এক কোটি ৪৬ লাখ ৪০ হাজার, নাইজেরিয়া এক কোটি ৩৬ লাখ ৫৬ হাজার, ইন্দোনেশিয়া এক কোটি ১৭ লাখ ৪ হাজার ৮০০ একং ব্রাজিল ৯১ লাখ ২২ হাজার ৪০০ ভ্যাকসিন পাবে।

তালিকায় এর পরে পাঁচ দেশ রয়েছে। এর মধ্যে ইথিওপিয়া ৭৬ লাখ ২০ হাজার, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব দ্য কঙ্গো ৫৯ লাখ ২৮ হাজার, মেক্সিকো ৫৫ লাখ ৩২ হাজার, মিসর ৪৩ লাখ ৮৯ হাজার ৬০০ এবং ভিয়েতনাম ৪১ লাখ ৭৬ হাজার ভ্যাকসিন পাবে।

ইরান, মিয়ানমার, কেনিয়া ও উগান্ডাও ভ্যাকসিন পাওয়ার তালিকায় রয়েছে। প্রতিটি দেশ ৩০ লাখের বেশি ভ্যাকসিন পাবে। মে মাসের শেষ দিকে ভারতও কোভ্যাক্সের ভ্যাকসিনের বড় সরবরাহ পেতে পারে।

কোভ্যাক্স কর্মসূচিতে এ বছর শেষ হওয়ার আগে ৯২ দরিদ্র দেশের ২৭ শতাংশ জনগণকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে।

ঘানা, আইভরি কোস্ট, দক্ষিণ কোরিয়া, ভারত ও কলম্বিয়া প্রথম দফায় কোভ্যাক্সের ভ্যাকসিন পেয়েছে। মঙ্গলবার নাইজেরিয়া, অ্যাঙ্গোলা, কম্বোডিয়াতেও কোভ্যাক্সের প্রথম দফার ভ্যাকসিন পৌঁছেছে।

বুধবার সেনেগালে প্রথম দফায় ভ্যাকসিন পৌঁছানোর কথা রয়েছে। এ সপ্তাহেই আরও ২০ দেশে কোভ্যাক্সের ভ্যাকসিন পৌঁছানোর কথা।

Tags: করোনাকরোনাভাইরাসকোভ্যাক্স
Previous Post

২১-এ ২১ হয়ে গেল গার্দিওলার ম্যানসিটির

Next Post

অনুরাগ-তাপসীর ঘরে আয়কর দপ্তরের হানা

Next Post
অভিনেতা তাপসী পান্নু ও অনুরাগ কশ্যপের ছবি, হাসি ও শান্তিপূর্ণ পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুরাগ-তাপসীর ঘরে আয়কর দপ্তরের হানা

মিলন ও মমর ‘আরাধ্য’ নাটকের দৃশ্য, দুজনের রোমান্টিক মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

মনঃস্তাত্বিক টানাপড়েনের গল্পে মিলন-মমর ‘আরাধ্য’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT