চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোভিড-১৯ পরবর্তী পৃথিবী হবে আরও নির্দয়

হাসিনা আকতার নিগার by হাসিনা আকতার নিগার
7:31 অপরাহ্ন 22, জুন 2020
in মতামত
A A
বিশ্ব মানচিত্রের উপর করোনাভাইরাসের মাস্ক, বিশ্বজুড়ে মহামারীর প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২০ সাল যেন এক স্থবির পৃথিবী। বছরের ছয় মাস চলে গেল শুধু একটি ভাইরাস থেকে প্রাণ বাঁচানোর জন্য লড়াই করে। একে অপরের থেকে দূরে থেকে জীবন চালানো হয়ে গেছে এখন দায়। মানুষের আশা পরিকল্পনা সব কিছু এলোমেলো করে দিয়েছে কোভিড-১৯। কর্মহীন জীবনে সঞ্চিত অর্থ আর সরকারি সাহায্য সহযোগিতা দিয়ে চলা খুব সহজ নয়। তথাপি করোনাভাইরাস থেকে পরিত্রাণ পেতে ঘরবন্দি থাকা ছাড়া আর কোন পথ নেই। তাতেও মুক্তি মিলছে না অদৃশ্য এ ভাইরাসের ভয়াবহতা থেকে। কী হবে আগামীতে এ প্রশ্নের উত্তর জানা নেই কারও। মানুষের মাঝে মানসিক অশান্তি ক্রমশ বাড়ছে আগামী দিনের চিন্তায়। জীবন ও জীবিকা সবটাই অনিশ্চিত।

কোভিড-১৯ এ মানুষের মৃত্যু এখন কেবল সংখ্যা গোণা। মানুষের প্রতি মানুষের মমত্ববোধ কমে যাচ্ছে। কারণ এ ভাইরাসের আতংক সবার মনে। একে অপরকে করোনাভাইরাসে আক্রান্ত কিনা এ নিয়ে সন্দিহান। শারিরীক দূরত্ব বজায় রেখে জীবন চালানো অনেকটাই অসম্ভব বাংলাদেশের মত ঘন বসতির দেশে। ভাইরাসের ভয়ে ঘরে বন্দি জীবিকা বিহীন জীবন করোনাভাইরাসের চেয়ে ভয়ংকর। তাই লকডাউনকে কার্যকর করা কঠিন হয়েছে কোভিড-১৯ এর আক্রমণের শুরু থেকে। জীবন যুদ্ধে মৃত্যুকে নিয়তির বিধান মনে করে এদেশের মানুষ কোভিড-১৯ নিয়ে সচেতন হয়নি আজ অবধি।

রোগে মহামারীতে পৃথিবী বদলে যাওয়াটা স্বাভাবিক। বিগত সময়ের ইতিহাস তার সাক্ষী। তবে কোভিড-১৯ পরবর্তী পৃথিবী নিয়ে অন্যরকম একটা প্রত্যাশা ছিল জনমনে। ধারণা ছিল প্রকৃতি এ অদৃশ্য ভাইরাস দিয়ে মানুষকে বদলে দিতে পারবে। অন্যায়, অবিচার, অনিয়ম দুর্নীতি থেকে সরে আসবে মানুষ। মানুষের অর্থ বৈভবের দাম্ভিকতা কতটা অর্থহীন তা অতন্ত বুঝবে এ মহামারীতে। কিন্তু সব কিছু ক্রমশ মিথ্যা মোহতে পরিণত হচ্ছে।-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কোভিড-১৯ মানুষকে পরির্বতন করতে পারেনি। বরং নির্দয় হয়ে শোষক শ্রেণী নিজেদের অন্যায়, ‍দুর্নীতি চলমান রেখেছে। শোষণ করছে সাধারণ মানুষকে। গরীবের ত্রাণ চুরি, বাজারের জিনিসপত্রের দাম বৃদ্ধি, চিকিৎসা খাতের অনিয়ম সমাজে ভালো কোন ইঙ্গিত বহন করে না।

করোনামুক্ত হয়ে ঘুরে দাঁড়াতে হলে সবার আগে দরকার পারস্পরিক সহমর্মিতা। অর্থনৈতিক স্থবিরতা কাটিয়ে উঠতে শুধু নিজের কথা চিন্তা করলে সমাজে অস্থিরতা তৈরি হবে বেশি। সীমিত পরিসরে বাংলাদেশ সরকার লকডাউন উঠিয়ে দেবার পর মানুষ অনিশ্চিত জীবনের সম্মুখীন হচ্ছে বেশি। জীবন যাত্রায় সব কিছুর মূল্য বৃদ্ধি পাচ্ছে। আয় কমে গেছে মানুষের। ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে গেছে বলে চাকরি চলে যাচ্ছে অনেকের। বাসা ভাড়া দিতে না পেরে শহর ছেড়ে মানুষ চলে যাচ্ছে গ্রামে। অবস্থা দৃষ্টে মনে হয়, মানুষ এখন অন্যের কথা ভাবতে নারাজ। যে মরার মরবে, কিন্তু খেয়ে পরে নিজে টিকে থাকাটাই মুখ্য বিষয়। এ মানসিকতা থেকেই বোধগম্য হয় কোভিড-১৯ পরর্বতীতে যে পৃথিবী আসছে তা মানব জাতিকে আরো বিভাজিত করবে। কোভিড -১৯ কালীন ক্ষতি পুষিয়ে নিতে নৈতিকতা শব্দটি উহ্য রাখবে ক্ষমতাবান শ্রেণী।

প্রকৃতি থেকে মানুষ শিক্ষা নিতে পারছে না এটাই সত্যি । তাই বৈষয়িক চিন্তার জগতে সম্পদ ও ক্ষমতার জন্য মহামারীকে পুঁজি করছে সমাজের ক্ষমতাবান পুঁজিপতি শ্রেণী। আর এ শ্রেণীর হাতে জিম্মি সমাজ দেশ তথা সারা বিশ্ব। এদের অনিয়ম দুর্নীতিকে প্রকৃতি এত বড় দুর্যোগ সৃষ্টি করে থামাতে পারেনি। আর তারা নিজেদের বিবেকবোধ দিয়ে মানবিক পৃথিবী গড়তে সংশোধিত হবে সে আশা দূরাতীত।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: করোনাকরোনাভাইরাসপৃথিবীলকডাউন
Previous Post

করোনাভাইরাস: চট্টগ্রামে আরও এক চিকিৎসকের মৃত্যু

Next Post

চক্ষু চিকিৎসক জাহাঙ্গীর আলম মুকুট মারা গেছেন

Next Post
প্রয়াত চক্ষু চিকিৎসক জাহাঙ্গীর আলম মুকুটের ছবি, বাংলাদেশে একজন বিশিষ্ট চিকিৎসক. Channel i News - চ্যানেল আই নিউজ

চক্ষু চিকিৎসক জাহাঙ্গীর আলম মুকুট মারা গেছেন

তথ্যমন্ত্রী অফিসে বসে ট্যাবলেট ব্যবহার করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টিআরপি নির্ধারণ পদ্ধতিতে শৃঙ্খলা আনতে হবে: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT