চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোভিড সৃজনশীলতা নষ্ট করে দিয়েছে: মার্টিন স্করসিস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:05 অপরাহ্ন 27, ডিসেম্বর 2020
in বিনোদন
A A

হলিউডের জনপ্রিয় নির্মাতা মার্টিন স্করসিসের পরবর্তী ছবি ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’। ছবিটি আগামী বছর মুক্তি পাওয়ার কথা ছিল। প্রি প্রোডাকশনের কাজও সম্পন্ন হয়েছিল। শুটিং শুরু প্রস্তুতি চলছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে ছন্দপতন হয়েছে।

এমপায়ার ম্যাগাজিনে দেয়া সাক্ষাৎকারে স্করসিস বলেন, ‘এই কোভিড, এই মহামারী, সৃজনশীলতা নষ্ট করে দিয়েছে। ছবির জন্য যেই প্রস্তুতি নিয়েছিলাম, লকডাউনে দুই মাস বাড়িতে আটকে থেকে মনোযোগ অনেকটাই সরে গেছে।’

তিনি আরও বলেন, ‘নতুন ছবির জন্য সৃজনশীল ছন্দে নিজেকে ফিরিয়ে আনার পথ খুঁজতে হবে, যেমনটা ছিল আইরিশম্যান-এর ক্ষেত্রে। কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়া যাবে না, সব কাজ বাদ দিতে হবে এবং নিজেকে রুমে আবদ্ধ করে প্রোজেক্টে মনোযোগ দিতে হবে।’

‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ ছবিতে দেখা যাবে মার্টিন স্করসিসের প্রিয় দুই তারকা- রবার্ট ডি নিরো এবং লিওনার্দো ডি ক্যাপ্রিওকে।

ছবির শুটিং করা হবে নিউ মেক্সিকোতে। এছাড়াও কিছু দৃশ্য ওকলাহোমায় ধারণ করা হবে।

১৯২০ এর দশকের কাহিনী দেখানো হবে ছবিটিতে। ডেভিড গ্রানের বই কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন: দ্য ওসেজ মার্ডারস অ্যান্ড দ্য বার্থ অব দ্য এফবিআই অবলম্বনে তৈরি হতে চলেছে এই ছবি। ওসেজ ন্যাশন হত্যাকারীদের দেখানো হবে যারা তেল আবিষ্কার হওয়ার পরে একে একে নেটিভ আমেরিকান উপজাতিদের হত্যা করেছিলো। এই খুনিরা এফবিআইয়ের নজরে আসে এবং তদন্ত শুরু হয়।

Tags: মার্টিন স্করসিসলিড বিনোদন
Previous Post

করোনার আর্থিক ত্রাণ বিলে সই না করায় ট্রাম্পের সমালোচনা

Next Post

ভালো আছেন রজনীকান্ত, শঙ্কিত হওয়ার কিছু নেই

Next Post

ভালো আছেন রজনীকান্ত, শঙ্কিত হওয়ার কিছু নেই

নাটকের দৃশ্যে দুই অভিনেতা শোবার ঘরে, একজন অন্যজনের পাশে lying. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতিহাসে প্রথমবার অস্কারে ছবি পাঠালো সুদান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT