চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোপা থেকে ছিটকে গেলেন নেইমার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:52 অপরাহ্ন 06, জুন 2019
in ফুটবল, স্পোর্টস
A A

নেইমার আর চোট, দুটির সঙ্গে যেন একটি আশ্চর্য সেতুবন্ধন। লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হতে যখন মাত্র ৮ দিন বাকী, এমন সময় ব্রাজিল শিবিরে চরম দুঃসংবাদ। কোপা আমেরিকার মেগা আসর থেকে ছিটকে গেছেন স্বাগতিকদের সবচেয়ে বড় তারকা নেইমার।

বৃহস্পতিবার ব্রাজিল ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকে বিবৃতিতে নেইমারের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানানো হয়েছে, ‘নেইমারের চোট যথেষ্টই গুরুতর। হাতে যা সময় রয়েছে তাতে ফিট হয়ে তার পক্ষে টুর্নামেন্ট খেলা কোনোভাবেই সম্ভব নয়।’

দিনকয়েক আগে প্যারিসের হোটেলে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ নেইমারকে নিয়ে উত্তাল ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। যদিও তা প্রত্যাখ্যান করেন ব্রাজিল তারকা। এরপর কোপার আসর থেকে ছিটকে যাওয়ার ঘটনা ব্রাজিল দলের পাশাপাশি নেইমারের কাছেও ব্যক্তিগতভাবে এক বড় ধাক্কাই।

কাতারের বিপক্ষে এদিন প্রস্তুতি ম্যাচের ২০ মিনিটে চোট পান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ডান গোড়ালিতে আইসপ্যাক বেঁধে সাপোর্ট স্টাফেদের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন নেইমার। যদিও রিসার্লিসন ও গ্যাব্রিয়েল জেসাসের গোলে ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশের বিপক্ষে ২-০তে জেতে সেলেসাওরা।

মাঠে থেকে উঠে যাওয়ার পর গ্যালারিতে নেইমারের অভিব্যক্তি বুঝিয়ে দিচ্ছিল মেগা টুর্নামেন্ট শুরুর আগে এই চোটে কতটা হতাশ তিনি। ইনজুরি নিয়ে মাঠ ছাড়ার পর বেঞ্চে বসে নেইমারকে কাঁদতেও দেখা যায়। এর পরপরই মেডিকেল স্টাফদের সহায়তায় ব্রাজিলের নাম্বার টেনকে ড্রেসিংরুমে নিয়ে যাওয়া হয়।

২০০৭ শেষবার কোপার আসরে সেরা হয়েছিল ব্রাজিল। একযুগ পর লাতিন আমেরিকা সেরা হতে পিএসজি তারকার উপর অনেকটাই নির্ভরশীল ছিল টিটের দল। কিন্তু চোটের কারণে নেইমার ছিটকে যাওয়ায় নতুন করে রণকৌশল ঠিক করতে হবে কোচ টিটেকে।

Tags: কোপা আমেরিকা-২০১৯নেইমারব্রাজিল ফুটবললিড স্পোর্টস
Previous Post

হুয়াওয়ের সাথে চুক্তি করল রাশিয়া টেলিকম কোম্পানি

Next Post

ডি ভিলিয়ার্সের বিশ্বকাপে ফেরার আবেদন বোর্ডের প্রত্যাখ্যান

Next Post

ডি ভিলিয়ার্সের বিশ্বকাপে ফেরার আবেদন বোর্ডের প্রত্যাখ্যান

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রথম সারিতে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT