চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোপা আমেরিকায় এখন ১৪০ জনের করোনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:27 অপরাহ্ন 22, জুন 2021
in ফুটবল, স্পোর্টস
A A
কোপা আমেরিকা ট্রফি মাঠে প্রস্তুত, ফুটবল ম্যাচের জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লাতিন শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকায় খেলোয়াড়-স্টাফ ও সংশ্লিষ্টদের মধ্যে করোনাভাইরাস বাড়ছে সময়ের সাথে পাল্লা দিয়ে। শনাক্তের সংখ্যা ১৪০ জনে পৌঁছেছে বলে জানিয়েছে টুর্নামেন্টের আয়োজক কনমেবল।

ব্রাজিলে বসা চলতি কোপার আসরে উদ্বোধনী ম্যাচের একদিন আগে স্বাগতিকদের প্রতিপক্ষ ভেনেজুয়েলার খেলোয়াড়-স্টাফসহ ১৩ জনের করোনা শনাক্তের খবর নিয়ে মাঠে গড়িয়েছে বল। পরে টুর্নামেন্টের অর্ধেক আসতে না আসতে শনাক্ত দেড়শ ছুঁইছুঁই।

কনমেবলের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার একদিনেই ৬৬ জনের টেস্টের ফল পজিটিভ এসেছে। যা নিয়ে আক্রান্ত শনাক্তের সংখ্যা পোঁছে গেছে ১৪০ জনে। যা টুর্নামেন্ট সংশ্লিষ্টের ৯ শতাংশ।

প্রথমদিকে খেলোয়াড়-স্টাফ আক্রান্তের হিড়িক পড়লেও অবশ্য টুর্নামেন্টের মাঝামাঝি এসে হোটেলকর্মী, দলগুলোর দেখাশুনার দায়িত্বে থাকা কর্মী, টুর্নামেন্টের নানাবিধ কাজে সংশ্লিষ্টের মাঝে শনাক্তের হার বাড়ছে।

এরমাঝেই চিলির কিছু খেলোয়াড়ের বিপক্ষে আসরের স্বাস্থ্যবিধি নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে। রোববার দলটির কিছু খেলোয়াড় হোটেলে একজন বহিরাগত নিয়ে পার্টি করেছে বলে খবর হয়। সেটির তদন্ত চলছে।

Tags: কনমেবলকরোনাকরোনাভাইরাসকোপা আমেরিকাকোপা আমেরিকা ২০২১চিলিলিড স্পোর্টস
Previous Post

দেশের বাইরে খালেদা জিয়ার চিকিৎসা দাবি বিএনপির

Next Post

অভিবাসীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় দেশ এখন ফিনল্যান্ড

Next Post
শহরের আকাশে সূর্যোদয়, ভবন ও রাস্তার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিবাসীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় দেশ এখন ফিনল্যান্ড

বৃষ্টির কারণে জলাবদ্ধতা, মাঠে রোলোয়ার ও পানির স্তর দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দোলেশ্বর-গাজীর ম্যাচে বৃষ্টির জয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT