চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোপা আমেরিকার জন্য নিজেকে উজাড় করে দেবো: মেসি

আরেফিন তানজীব by আরেফিন তানজীব
5:01 পূর্বাহ্ন 20, জুন 2015
in স্পোর্টস
A A

আর্জেন্টিনার জার্সি গায়ে জ্যামাইকার বিপক্ষে আজ একশো তম ম্যাচ খেলতে মাঠে নামছেন দলটির অধিনায়ক লিওনেল মেসি। চারবারের ব্যালন ডি অর জেতা খুদে জাদুকর মেসির জাতীয় দলের ক্যারিয়ার শুরুর গল্পটা ছিলো অন্য রকম।

২০০৫ সালের ১৭ আগস্ট হাঙ্গেরির বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ৬৩ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন ১৮ বছর বয়সী লিও মেসি। কিন্তু বিধির নির্মম পরিহাস, মাত্র এক মিনিট পরের রেফারীর একটি বির্তকিত সিদ্ধান্তে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়ে মেসি।

ড্রেসিং রুমের এক কোণায় বসে কান্না করতে দেখেছিলেন পুরনো সতীর্থরা। সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে সব। সেইদিনের ছোট্ট মেসি আজ পরিণত। জাতীয় দলের হয়ে খেলতে নামছেন একশোতম ম্যাচ।

জাতীয় দলের অভিষেকের পর ২০০৮ সালের অলিম্পিকের ট্রফি ছাড়া আর কোনো বড় টুর্নামেন্টের ট্রফি জেতা হয়নি মেসির। এমনকি গত ২২ বছরে বড় কোনো অর্জন নেই আর্জেন্টিনার। গত বছর বিশ্বকাপে গোল্ডেন বল পাওয়া খুদে জাদুকরের হাতটা বিশ্বকাপ ছুঁতে গিয়েও থেকে ফসকে গেছে অজানা কোনো এক কারণে।

২০১০ সালের মেসি আর ম্যারাডোনার যুগলবন্দি স্বপ্ন দেখিয়েছিলো আর্জেন্টিনার সমর্থকদের। কিন্তু সেই স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙ্গে যায়। ২০০৬ সালে বিশ্বকাপে সার্বিয়া অ্যান্ড মন্টেনেগ্রোর বিপক্ষে অসাধারণ এক গোল দিয়ে বিশ্বকাপ অভিষেক। সে বিশ্বকাপে কোয়াটার ফাইনালে ডাগ আউটে বসে দেখেছেন দলের হেরে যাওয়া।

আর্জেন্টিনার হয়ে মেসির আগে একশো ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে মাত্র চারজন খেলোয়াড়ের। রক্ষণভাগের হাভিয়ের জানেত্তি খেলেছেন ১৪৫ টি, রক্ষণভাগের আরেক কাণ্ডারী রবার্তো আয়ালা খেলেছেন ১১৫, ডিফেন্সিভ মিডফিল্ডার হাভিয়ের মাচেরানো খেলেছেন ১১৩ টি ম্যাচ।

জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় বর্তমানে অ্যাথলেটিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনে খেলেছেন ১০৬ টি ম্যাচ। মেসি আর্জেন্টিনার হয়ে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন ৪৬ বার। দেশের পক্ষে সবচেয়ে বেশী গোল করা গ্যাব্রিয়েল বাতিস্তুতার ৫৬ গোলের রেকর্ডও খুব দূরে নয়, গোলমেশিন বাতিগোলকে ছুঁতে আর মাত্র দশটি গোল দরকার লিওনেল মেসির।

ক্লাব ফুটবলে বার্সার হয়ে সব শিরোপা জেতা লিওনেল মেসি জাতীয় দলের হয়ে কোপা আমেরিকার এবারের শিরোপা ঘরে তুলতে চান। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, ‘কোপা আমেরিকার স্বাদ পেতে নিজেকে উজাড় করে দেবো। ২০০৭ সালে কোপার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে আর ২০১৪ সালে বিশ্বকাপে জার্মানির বিপক্ষে হারের বেদনা আমাকে এখনো মর্মাহত করে, তাই সব কিছু ভুলে কোপা আমেরিকা জয় করতে চাই। এটা আমার একটা স্বপ্ন। আমাদের দল ভালো করছে। এ দল নিয়ে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব।’

নিজের একশোতম ম্যাচ সর্ম্পকে তিনি জানান, এ অর্জন আমার জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক, আর্জেন্টিনার জার্সি গায়ে এতোদূর খেলতে পারাটা সৌভাগ্যের। দলের জন্য ভালো কিছু করতে চাই, জয় দিয়েই সব কিছু উদযাপন করতে চাই।”

উল্লেখ্য বাংলাদেশ সময় আজ রাত সাড়ে তিনটায় জ্যামাইকার বিপক্ষে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে মেসি বাহিনী।

Tags: কোপা আমেরিকা
Previous Post

শুল্ক কমানোর দাবি দোকান মালিক সমিতির

Next Post

বেইলি রোডে জমজমাট ইফতার আয়োজন

Next Post

বেইলি রোডে জমজমাট ইফতার আয়োজন

ব্রাজিলকে হারিয়ে সার্বিয়ার বিশ্বজয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT