চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোপার ‘সুপারক্ল্যাসিকো’ চ্যাম্পিয়ন রিভার প্লেট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:29 পূর্বাহ্ন 10, ডিসেম্বর 2018
in ফুটবল, স্পোর্টস
A A

চিরপ্রতিদ্বন্দ্বী বোকা জুনিয়র্সকে হারিয়ে কোপা লিবার্তোদোরেস চ্যাম্পিয়ন হয়েছে রিভার প্লেট। বোরবার রাতে রিয়াল মাদ্রিদের মাঠ বার্নাব্যু’র ফাইনালে দ্বিতীয় লেগে বোকাকে ৩-১ গোলে হারায় রিভার। দুই লেগ মিলিয়ে ফলাফল ৫-৩। প্রথম লেগের খেলা ২-২ গোলে ড্র হয়।

আর্জেন্টিনার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বোকা জুনিয়র্স এবং রিভার প্লেটের এই ফাইনালটি হওয়ার কথা ছিল ২৪ নভেম্বর, রিভার প্লেটের মাঠে। কিন্তু দর্শকদের মারমুখী আচরণের কারণে ম্যাচটি সেদিন স্থগিত করা হয়। পরে আর দেশেই অনুষ্ঠিত হতে পারেননি আর্জেন্টাইন ‘সুপারক্ল্যাসিকো’। বাধ্য হয়ে কর্মকর্তারা দেশের বাইরে ফাইনাল আয়োজন করেন।

এটি রিভার প্লেটের চতুর্থ কোপা লিবার্তোদোরেস শিরোপা। তবে আর্জেন্টিনার দুই চিরপ্রতিদ্বন্দ্বী এবারই এই টুর্নামেন্টের ফাইনালে প্রথমবারের মতো মুখোমুখি হল।

আর্জেন্টিনা থেকে ১০ হাজার কিলোমিটার দূরে ম্যাচ হলেও তাতে উত্তেজনা কম ছিল না। কয়েক ঘণ্টার জন্য ২,৫০০০ পেসো (আর্জেন্টাইন মুদ্রা) খরচ করে মাদ্রিদে গিয়েছিলেন ১০ হাজার বোকা-রিভার সমর্থক।

নিজ দেশের দুই ক্লাবের ফাইনাল দেখতে বার্ন্যবুতে উপস্থিত ছিলেন সুপারস্টার লিওনেল মেসি। ছিলেন স্পেনে আরেক হেভিওয়েট আর্জেন্টাইন ও অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনে, তার শিষ্য ফরাসি তারকা অ্যান্থনিও গ্রিজম্যান, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এবং রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজ।

ম্যাচ স্পেনে হলেও নিরাপত্তার কোনো কমতি ছিল না। স্পেনের ইতিহাসে ফুটবল মাঠে নজিরবিহীন নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। মাঠের আশেপাশে ৪ হাজার পুলিশ মোতায়েন করা হয়। ভেতরেও ছিলেন আরও দুই হাজার পুলিশ সদস্য। নিরাপত্তা ব্যবস্থা করতে খরচ হয়েছে ৫৫ মিলিয়ন ইউরো।

প্রথম লেগ ড্র হওয়ার পর দ্বিতীয় লেগের ম্যাচেও লড়াই হয় হাড্ডাহাড্ডি। নির্ধারিত সময়ও ১-১ গোলে অমীমাংসিত থাকে। পরে অতিরিক্ত সময়ে ফয়সালা হয় ম্যাচের।

প্রথমার্ধের এক মিনিট বাকি থাকতে দারিও বেনেদিত্তোর গোলে লিড নেয় বোকা। দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে রিভার প্লেটকে সমতায় ফেরান লুকাস প্যারাত্তো। ১০৯ মিনিটে রিভারকে এগিয়ে দেন কলম্বিয়ান তারকা হুয়ান ফার্নান্দো কুইন্টেরো। আর অতিরিক্ত সময়ের যোগ করা টাইমে গোল করেন আর্জেন্টাইন তরুণ গঞ্জালো নিকোলাস মার্টিনেজ।

চতুর্থবার শিরোপা জিতে আর্জেন্টিনার আরেক ক্লাব এস্টুডিয়ান্টেস ডে লা প্লাটার সমান শিরোপা জেতা হল রিভার প্লেটের। তবে এখনো বোকার চেয়ে দুইধাপ পেছনে তারা। এই টুর্নামেন্টে ছয়বার শিরোপা জিতেছে বোকা জুনিয়র্স।

এই জয়ের ফলে এখন ক্লাব বিশ্বকাপে অংশ নেবে রিভার প্লেট। ১২ ডিসেম্বর থেকে টুর্নামেন্ট হবে সংযুক্ত আরব আমিরাতে। স্পেন থেকে সরাসরি সেখানে চলে যাবে রিভার প্লেট।

Tags: কোপা লিবার্তোদোরেস ফাইনালবোকা জুনিয়র্সরিভার প্লেটলিড স্পোর্টস
Previous Post

বিকল্পধারার ৩ জন নৌকায়, উন্মুক্ত আসনে ২০ প্রার্থী

Next Post

চোরাকারবারীদের ভরসাস্থল অবৈধ করাত কল

Next Post

চোরাকারবারীদের ভরসাস্থল অবৈধ করাত কল

ইসি কোনো দলের নয়, সুষ্ঠু নির্বাচনই একমাত্র কাজ: সিইসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT