চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোন স্বার্থে গ্যাসের দাম দ্বিগুণ বৃদ্ধির প্রস্তাব?

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
5:47 অপরাহ্ন 19, জানুয়ারি 2022
in সম্পাদকীয়
A A

করোনা মহামারির এই সঙ্কটসময়ে দেশের মানুষ নানা সমস্যায় জর্জরিত। নিত্যপণ্যের দামের উর্ধ্বগতি, কর্ম হারানো, সুযোগ কমে আসাসহ নানা প্রতিকূলতা মোকাবিলা করতে হচ্ছে জনগণকে। এই অবস্থার মধ্যে খবর এসেছে, দেশের গ্যাস বিতরণকারী কয়েকটি প্রতিষ্ঠান খাতভেদে গ্যাসের দাম দ্বিগুণ বা তারও বেশি হারে বাড়ানোর প্রস্তাব করেছে।

প্রস্তাব অনুসারে বাসাবাড়ির এক চুলার মাসিক বিল হবে দুই হাজার টাকা, যা বর্তমানে ৯২৫ টাকা। দুই চুলার মাসিক বিল হবে দুই হাজার ১০০ টাকা, যা বর্তমানে ৯৭৫ টাকা। এছাড়া আবাসিকে মিটারযুক্ত গ্রাহকদের প্রতি ঘনমিটারের গ্যাস দাম বর্তমানে ১২ টাকা ৬০ পয়সা। তা বাড়িয়ে ২৭ টাকা ৩৮ পয়সা করার প্রস্তাব দেয়া হয়েছে। অর্থাৎ আবাসিকে গ্যাসের দাম বাড়ছে যথাক্রমে ১১৬ দশমিক ২২, ১১৫ দশমিক ৩৮ ও ১১৭ দশমিক ৩০ শতাংশ। আর শিল্প ক্ষেত্রে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১০ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ২৩ টাকা ২৫ পয়সা, ক্ষুদ্র ও কুটিরশিল্পে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১৭ টাকা চার পয়সা থেকে বাড়িয়ে ৩৭ টাকা দুই পয়সা এবং ক্যাপটিভে (শিল্পকারখানায় নিজস্ব বিদ্যুৎ উৎপাদনে ব্যবহ্নত গ্যাস) ১৩ টাকা ৮৫ পয়সার স্থলে ৩০ টাকা ৯ পয়সা করার প্রস্তাব দেয়া হয়েছে।

বিতরণকারী কোম্পানিগুলোর মধ্যে তিতাস, বাখরাবাদ ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি গত সপ্তাহে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) পৃথকভাবে প্রস্তাব জমা দিয়েছে। অন্য কোম্পানিগুলো চলতি সপ্তাহে তাদের প্রস্তাব জমা দেবে বলে গণমাধ্যমে প্রকাশ।

গত অর্থবছর বিতরণকারী ছয় কোম্পানি মোট মুনাফা করে প্রায় এক হাজার ১৮১ কোটি টাকা। তারপরেও কেন ও কী পরিস্থিতিতে এই দাম বৃদ্ধির প্রস্তাব? তা কিন্তু পরিষ্কার নয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অর্থবছরে বড় অঙ্কের মুনাফা করেছে প্রতিটি গ্যাস বিতরণকারী কোম্পানি। এর মধ্যে কর্ণফুলী গ্যাস কোম্পানি ৩৫১ কোটি ৩৩ লাখ টাকা, তিতাস গ্যাস ৩৪৫ কোটি ৯৮ লাখ টাকা, জালালাবাদ গ্যাস কোম্পানি ১৮৪ কোটি ৭৬ লাখ টাকা, বাখরাবাদ গ্যাস ১৪৮ কোটি ৭১ লাখ টাকা, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি ৯০ কোটি ২৩ লাখ টাকা ও সুন্দরবন গ্যাস কোম্পানি ৫৯ কোটি ৫৪ লাখ টাকা মুনাফা করেছে। এরপরও গ্যাসের দাম বৃদ্ধির উদ্যোগ নেয়াতে সামাজিক মাধ্যমসহ জনমনে তৈরি হয়েছে ক্ষোভ।

প্রতি ঘনমিটার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি খরচ, মুসক, অগ্রিম আয়কর, ফিন্যান্সিং চার্জ, ব্যাংক চার্জ, কমিশন, রি-গ্যাসফিকেশন চার্জ, ভোক্তা পর্যায়ে উৎসে কর সব মিলিয়ে বাড়তি মূল্য বিতরণ কোম্পানির ওপরে বোঝা হয়ে দাঁড়িয়েছে বলে জানানো হয়েছে। যে কারণে ভোক্তা পর্যায়ে দাম না বাড়িয়ে বিকল্প উপায় দেখছে না বলে উল্লেখ করা হচ্ছে। যদিও বিভিন্ন সময় বিতরণ কোম্পানিগুলোর মধ্যে থাকা দুর্নীতি ও অব্যবস্থার চিত্র দেখতে পাই গণমাধ্যমে। দেখা যায়, ওইসব প্রতিষ্ঠানে কাজ করা বিভিন্নজনের শত-হাজার কোটি টাকার অবৈধ উৎস বের হবার খবর।

গ্যাসের দাম বৃদ্ধির সাথে জড়িত প্রতিষ্ঠান পর্যায়ে উৎপাদন ব্যয়, আর জনগণের মাসিক খরচ। প্রতিষ্ঠান পর্যায়ে দাম বাড়িয়ে হলেও পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করা গেলে দেশের বাণিজ্যের-শিল্পের চাকা সচল রাখা যায়। কিন্তু নিয়মিত বিরতিতে দাম বৃদ্ধি হলেও গ্যাস সরবরাহ না বাড়ায় শিল্প উৎপাদনের গতি ধীর এবং অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে যাচ্ছে। আর ভোক্তা পর্যায়ে দাম বাড়ায় জনগণের খরচ বাড়ার পাশাপাশি জনমনে তৈরি হচ্ছে ক্ষোভ। পাশাপাশি গ্যাসের দাম বাড়ার অজুহাতে নানা অপ্রাসঙ্গিক মূল্য বৃদ্ধি হয়।

করোনায় ক্ষতিগ্রস্ত গতবছর থেকে শুরু করে বর্তমান সময়ের চলমান সঙ্কটগুলোকে মাথায় রেখে এই দামবৃদ্ধি থেকে সরে আসা উচিত বলে আমরা মনে করি। বরং ওইসব কোম্পানিগুলোর মধ্যে থাকা দুর্নীতি-অনিয়ম বন্ধ করা সহ সম্পদের সঠিক ব্যবহার করে কীভাবে ভর্তূকির চাপ কমানো যায়, তা নিয়ে সংশ্লিষ্টরা চিন্তা করলে পরিস্থিতির উন্নতি হবে।

Tags: গ্যাসের দামগ্যাসের দাম বৃদ্ধিসম্পাদকীয়
Previous Post

রাবিতে অনলাইনে ক্লাস নেওয়ার দাবি শিক্ষক সমিতির

Next Post

টোকিও অলিম্পিকের ফর্মুলায় বিপিএলের সুরক্ষানীতি

Next Post
তিনজন ক্রিকেটার হাসিমুখে একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টোকিও অলিম্পিকের ফর্মুলায় বিপিএলের সুরক্ষানীতি

তথ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে বৈঠক করছেন, বাংলাদেশ মন্ত্রিপরিষদ সচিবালয়ে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসি আইনের খসড়া না পড়েই বিএনপির মন্তব্য ‘অন্তঃসারশূন্যতা’: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT