চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোন প্রক্রিয়ায় নতুন নির্বাচন কমিশনার নিয়োগ!

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:12 অপরাহ্ন 04, অক্টোবর 2021
in সম্পাদকীয়
A A
নির্বাচন ভবনের সামনে চ্যানেল আই লোগো সহ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিছুদিন আগে বলেছেন, সংবিধানের বাইরে গিয়ে নির্বাচনের সুযোগ নেই, আর আগামী নির্বাচনেও বিজয়ী হবে আওয়ামী লীগ। বর্তমান নির্বাচন ব্যবস্থার উপরে আস্থা নেই জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের অধীনে আর নির্বাচনে যাবে না বিএনপি। বর্তমান সংবিধান অনুসারে ক্ষমতাসীন সরকারের সময়েই নির্বাচন কমিশনের (ইসি) অধীনে নির্বাচন হতে হবে।

দেশের নির্বাচনের একমাত্র সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ আছে আর মাত্র চার মাস। এ সময়ের মধ্যেই নতুন কমিশন গঠন প্রক্রিয়া শেষ করতে হবে। কে বা কারা আসবেন নতুন কমিশনে তা নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। এছাড়া ঠিক কীভাবে কমিশন গঠন হবে, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।

সংবিধানে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের কথা থাকলেও গত পাঁচ দশকে কোনো সরকারই সে পথে হাঁটেনি। সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের অংশ হিসেবে রাষ্ট্রপতি অতীতের মতো এবারও সংলাপের উদ্যোগ নিতে পারেন বলে আভাস পাওয়া গেছে।

রাষ্ট্রপতি নির্দেশিত সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে বিগত দুই কমিশন গঠন করা হয়। এর আগে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন দলের অংশগ্রহণে সংলাপ অনুষ্ঠিত হয়। এ প্রক্রিয়ায় রাষ্ট্রপতি এবারও উদ্যোগ নেবেন বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ইঙ্গিত দিয়েছেন। বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে সুশীল সমাজের প্রতিনিধিরা। নির্বাচন কমিশন যতই ভালো লোক বা নিরপেক্ষ লোক দিয়ে গঠন হোক না কেন, নির্বাচন করতে গিয়ে সরকারের পরিপূর্ণ সহযোগিতা না পেলে তাদের করার তেমন কিছু থাকে না। বর্তমান সরকারের অধীনে নির্বাচন হলে নির্বাচন কমিশন গঠনে শত আইন করেও লাভ হবে না বলে অনেকে মন্তব্য করেছেন। আর রাষ্ট্রপতির এই ‘সার্চ কমিটি’ গঠন ধোঁকাবাজির শামিল বলেও উল্লেখ করেছেন তারা।

জনগণের উৎসব অংশগ্রহণের মাধ্যমে ভোট ভিত্তিক যে গণতন্ত্রের ধারা ৯০ এর গণআন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল, তা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিগত কয়েকটি নির্বাচনে জনগণের অংশগ্রহণ ও ভোধাধিকার পরিবেশ নিয়ে পরিষ্কার নানা অভিযোগ ও ব্যাখ্যা প্রচলিত। অবস্থাদৃষ্টে তাই মনে হচ্ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনও একটি সংকটময় পরিস্থিতির দিকে যাচ্ছে। যা কোনোভাবেই কাম্য নয়।

করোনাক্লান্ত দেশ নতুন করে কোনো সঙ্কট সামাল দিতে পারবে কিনা, তা নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। আমাদের আশাবাদ, সবদলের মতের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংবিধানকে সমুন্নত রেখে সবধরণের নির্বাচন প্রক্রিয়া ঠিক করা দরকার। যে জনগণের জন্য এই দেশ এই সংবিধান, সেখানে যেনো জনগণের অংশগ্রহণের বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পায়।

Tags: নির্বাচননির্বাচন কমিশনারসম্পাদকীয়
Previous Post

ইয়াসিনের গোলে ভারতের বিপক্ষে পয়েন্ট তুলল বাংলাদেশ

Next Post

আটকে পড়া রুমটি নিজেই ঝাড়ু দিলেন প্রিয়াঙ্কা

Next Post
প্রিয়াঙ্কা নিজে ঝাড়ু দিয়ে রুম পরিষ্কার করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আটকে পড়া রুমটি নিজেই ঝাড়ু দিলেন প্রিয়াঙ্কা

বাংলাদেশের রাজনৈতিক আলোচনা চলাকালে দুই নেতা মুখোমুখি বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আপনি তো করেই যাচ্ছেন, আমি তো আছি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT