চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোন গেরোতে আটকে রিয়াল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:06 অপরাহ্ন 01, নভেম্বর 2017
in স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মাত্র কয়েক মাস আগেই স্পেন এবং ইউরোপ সেরা হয়েছে রিয়াল মাদ্রিদ। ইতিহাসের প্রথম দল হিসেবে টানা দুবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে তারাই। যার পথ ধরে মাদ্রিদের রাজকীয় দলটি বিশ্বের সেরা হিসাবেই স্বীকৃত ছিল।

কিন্তু ঘরোয়া লিগে লস ব্ল্যাঙ্কসরা চরম বিপদে, মৌসুমের শুরুতেই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে পড়েছে তারা। রিয়াল আগে কখনোই লিগে এত বড় ঘাটতির মুখোমুখি হয়নি।

রিয়াল মাদ্রিদের এমন কি হল যে, বিশ্বসেরা দলটি এখন হতাশার কেন্দ্রে পরিণত হল। গত সপ্তাহেই ফিফরো ওয়ার্ল্ড একাদশেও যাদের পাঁচজন খেলোয়াড় ছিল। কোন গেরো আটকে গেল জিনেদিন জিদানের দল?

স্কোয়াডের গভীরতা
দলীয় শক্তির গভীরতার কারণেই ইউরোপিয়ান ফুটবলের হিংসারপাত্র হয়ে উঠেছিল রিয়াল। বার্নাব্যুতে বা বার্নাব্যুর বাইরে রিয়ালকে যারা পরীক্ষায় ফেলতে চায় সেসব ক্লাব জানে যে, রিয়াল যদি নিয়মিত খেলোয়াড়দের মধ্যে থেকে কোনও খেলোয়াড়কে সরিয়ে দেয় বা বিকল্প খাড়া করায় তাহলে তাদের জন্য কাজটি আরও জটিল হবে।

কোচ জিদান অবিশ্বাস্য ভাবে ‘প্ল্যান বি’ নামে পরিচিত হয়ে উঠতে চাচ্ছিলেন বা যাচ্ছিলেন। এই প্ল্যানে যখন যে খেলোয়াড়কে এনেছেন তারাই ভাল করেছেন। যাতে করে বিশ্বের সেরা ব্যাক আপ টিমও হয়ে উঠছিল রিয়াল। রোনালদো, বেল ও বেনজামার জায়গায় কম যাননি সেবেলস-অ্যাসেনসিওরা।

জিদানের ব্যাক আপ টিমে আলভারো মোরাতা, জেমস রদ্রিগেজ এবং পেপের মত খেলোয়াড়কেও প্রথম একাদশে জায়গা পেতে যুদ্ধ করতে হয়েছে। পরে তাদের সবাইকে ছেড়ে দেয় রিয়াল। মোরাতা চেলসিতে, রদ্রিগেজ বায়ার্ন এবং পেপে গেছেন তুর্কি ক্লাব বেসিকতাসে।

যদিও এই সময়ে দানি সেবালস, থিও হার্নান্দেজ, জেসাস ভালেজো, মার্কোস লরেন্ত এবং বোর্জা মায়োরালের মত কিছু হটেস্ট তরুণকে দলে স্বাক্ষর করায় রিয়াল। তবে এটা তাদের জন্য যথেষ্ট নয়।

প্রতিভাধর এই তরুণদের রিয়ালের ভবিষ্যৎ হিসেবে ধরে নিয়েই দলে নেওয়া হয়েছে। কিন্তু এই মুহূর্তে গেম চেঞ্জার বিষয়ে তাদের উপর নির্ভর করা যাচ্ছে না।

লেট গোলের অভাব
আগের মৌসুমেও পিছিয়ে পড়ে শেষ মুহূর্তের গোলে অনেক ম্যাচ জিতেছে রিয়াল। কিন্তু চলতি মৌসুমে গেটাফের বিপক্ষে রোনালদোর শেষ মুহূর্তের গোল ছাড়া আর কোনও গোল পায়নি চ্যাম্পিয়নরা। উল্টো রিয়াল বেটিসের কাছে ৯৩ মিনিটে গোল হজম করে ম্যাচ হেরেছে তারা।

অতি আত্মবিশ্বাস
গত মৌসমের সাফল্যের কারণে অতি আত্মবিশ্বাসে ভুগছে রিয়াল। যার ছাপ দেখা গেছে সবশেষ জিরোনা ম্যাচেও। শুরুতে ইসকোর গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত তারা ম্যাচ হারে ২-১ গোলে। তবে জিদান এটা বলতে পারবেন না যে, জিরোনাকে হালকাভাবে নিয়েছিলেন তারা। বরং স্কোয়াডে সম্ভব্য সেরাদেরই মাঠে নামিয়েছিলেন তিনি। রাজনৈতিক উত্তাপের ম্যাচে প্রথম লিড নিয়ে মাটিতে পা রাখতে পারেনি মাদ্রিদের রাজারা।

ম্যাচ শেষে ইসকোর কথায় সেটা ধরাও পড়েছে, ‘আমাদের মনোভাবে ঘাটতি ছিল, আমরা তাদের খুব সহজেই ম্যাচে ফিরে আসার সুযোগ দিয়েছি।’

স্ট্রাইকার সমস্যা
মোরাতাকে বিক্রির পর রিয়ালের সর্বেসর্বা স্ট্রাইকার হয়ে দাঁড়িয়েছেন করিম বেনজামা। কিন্তু বেনজামা কখনোই সপ্তাহের পর সপ্তাহ গোল করার জন্য পরিচিত নন। তিনি খেলেন এবং গোল করেন রোনালদো বা বেলে কারণে।

এই মৌসুমটা আবার তিন জনের জন্য ভাল যাচ্ছে না। বেলের ইনজুরি আর রোনালদোর নিস্পভ্রতার কারণে গোলমুখ খুঁজে পেতে কষ্ট হচ্ছে রিয়ালের। যেটা তারা গত মৌসুমে দিনের পর দিন করে গেছে।

নিষেধাজ্ঞার কারণে প্রথম চার ম্যাস খেলতে না পারা রোনালদো লিগের ছয় ম্যাচে মাত্র একটি গোল করতে পেরেছেন। রিয়ালে যোগ দেওয়ার পর এটাই তার সবচেয়ে বাজে শুরু।

ইনজুরি সমস্যা
রিয়ালের করুন হালের জন্য রোনালদোর ওপর সব দোষ চাপানোটা অন্যায় হবে। চলতি মৌসুমে এ পর্যন্ত ১২ ম্যাচে ১০ জন খেলোয়াড় ইনজুরিতে পড়েছেন। দানি কাভাহালের সঙ্গে বুধবার চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যামের বিপক্ষে খেলতে পারছেন না নাভাস ও বেল।

নিশ্চিতভাবেই মাদ্রিদের একটি প্রতিভাবান স্কোয়াড আছে। তবে রিয়ালকে এখনই ঘরোয়া সমস্যায় নজর দিতে হবে। অন্যথায় ২৩ নভেম্বরের ক্লাসিকোর আগেই আকাশছোঁয়া দুরত্বে চলে যাবে বার্সেলোনা।

Tags: রিয়াল মাদ্রিদ
Previous Post

হোয়াটসঅ্যাপে পাঠানো মেসেজ মুছে দেবেন যেভাবে

Next Post

দেশের নৌবাহিনীর যুদ্ধ জাহাজ তৈরি হয়েছে দেশেই

Next Post
বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ নদীতে নোঙর করা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের নৌবাহিনীর যুদ্ধ জাহাজ তৈরি হয়েছে দেশেই

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কাশ্মীরে রহস্যজনক ‘চুল কাটা’ সন্ত্রাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT