চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোনো জাদুমন্ত্র ছিল না, সাফল্যের রহস্য প্রসঙ্গে মুমিনুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:28 অপরাহ্ন 15, জানুয়ারি 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মুমিনুলের সাক্ষাৎকার, সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুমিনুল হক (ফাইল ফটো)

নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার টেস্ট জয়ের ইতিহাস গড়া বাংলাদেশ দল শনিবার সন্ধ্যায় ফিরেছে ঢাকায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ার সময় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন মুমিনুল হক। সাফল্যের রহস্য সম্পর্কে জানতে চাইলে টাইগার অধিনায়ক বলেন, কোনো জাদুমন্ত্র ছিল না। 

দশ বছর পর উপমহাদেশের কোনো দলের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট হেরেছে নিউজিল্যান্ড। মাউন্ট মঙ্গানুইতে সিরিজের প্রথম টেস্টে কিউইদের হারিয়ে নতুন ইতিহাসে নাম লেখানো দলটির নাম বাংলাদেশ। ক্রাইস্টচার্চ টেস্টে হারায় সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়।

টেস্ট ক্রিকেটের ২২ বছরের পথচলায় সবচেয়ে বড় সাফল্য নিয়ে ফেরা মুমিনুল জানালেন দল হিসেবে পারফর্ম করায় সম্ভব হয়েছে অসাধ্য সাধন।

বিমানবন্দরের ভিআইপি গেটে দাঁড়িয়ে গণমাধ্যমকে তিনি বলেন, ‘কোনো কারিশমা নেই। কোনো জাদুমন্ত্র ছিল না। আমরা আমাদের প্রক্রিয়া ঠিক রাখার চেষ্টা করেছি। যে জায়গায় উন্নতি করা দরকার, আপনারা সবাই জানেন আমরা অনেকদিন ধরে চেষ্টা করছি দল হিসেবে খেলার। বাংলাদেশ দল তখনই ভালো করে যখন দল হিসেবে সবাই পারফর্ম করে। একজন, দু’জন ভালো করলে বাংলাদেশ দল ভালো করে না হয় না বিশেষ করে টেস্টে। প্রত্যেকটা বিভাগে ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে যখন ভালো করি তখন ফল আসে।’

সফল মিশন শেষে দেশে ফেরা ক্রিকেটাররা কয়েকদিনের বিশ্রাম শেষে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন। আগামী ২১ জানুয়ারি থেকে মিরপুরে শুরু হবে ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টির এ আসরটি।

Tags: টেস্ট অধিনায়কবাংলাদেশ দলমুমিনুল হক
Previous Post

‘বাহুবলী’ নির্মাতার সঙ্গে এবার মহেশ বাবু

Next Post

গ্রেফতার হলে হব তবুও নির্বাচনের মাঠ ছাড়ব না: তৈমুর

Next Post
নির্বাচন ও রাজনীতি নিয়ে তৈমুরের বক্তব্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রেফতার হলে হব তবুও নির্বাচনের মাঠ ছাড়ব না: তৈমুর

বাংলাদেশের ক্রিকেট দল চ্যাম্পিয়ন, পুরস্কার গ্রহণের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ শেখ ফজলুল হক মণি টি-১০ কাপে চ্যাম্পিয়ন ইস্টার্ন ব্যাংক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT