চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোনো চক্রান্তেই চিন্তিত নয় টিম টাইগার্স

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:02 পূর্বাহ্ন 28, জুন 2015
in স্পোর্টস
A A

বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে দিতে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের তলানির তিন দল পাকিস্তান, ওয়েস্টইন্ডিজ ও জিম্বাবুয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বলে জোর চাউর ক্রিকেট পাড়ায়। তবে যে যাই করুক না কেনো তা মোটেও ভাবাচ্ছে না টাইগারদের। এ বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্মকর্তা জালাল ইউনূস।

তিন দেশের এমন হঠকারী সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ মোটেও চিন্তিত নয় উল্লেখ করে তিনি বলেন, যেহেতু আমাদের কিছুই করার নেই, তাই আমরা এটা নিয়ে মোটেও ভাবছি না। পাকিস্তান বা ওয়েস্ট ইন্ডিজ কে কাকে হারালো তা নিয়ে আমরা চিন্তা করছি না। সামনে সাউথ আফ্রিকা দল বাংলাদেশে এসে তিনটি ওডিআই খেলবে। তার অন্তত একটি জিতলেই বাংলাদেশের পয়েন্ট আরো বাড়বে।

বাংলাদেশ-ভারতের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে ২-১ এ এগিয়ে এমনিতে পেছনে থাকা ওয়েস্ট ইন্ডিজ থেকে ৫ পয়েন্ট এগিয়ে মাশরাফি বাহিনী। তবে ত্রিদেশীয় সিরিজে হার-জিতের পরিসংখ্যান বদলে দিতে পারে আগের সব হিসাব। নবম স্থানে নেমে গেলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ থাকবে না বাংলাদেশের।

ত্রিদেশীয় সিরিজ প্রসঙ্গে জালাল ইউনূস বলেন, এসব সিরিজ দ্বি-পাক্ষিক ভাবে অনুষ্ঠিত হয়, বর্তমান নিয়ম অনুযায়ী আইসিসির এ ক্ষেত্রে কিছুই করার নেই। বাংলাদেশও যদি সেপ্টেম্বরের আগে কাউকে নিয়ে সিরিজ আদায় করতে চায় তাও পারে।

২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বাগতিকসহ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আটটি দেশ স্থান পাবে।

আগামী ৩০ শে সেপ্টেম্বর হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কাট-অফ ডেট। সেদিন র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকা দেশগুলোই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নির্বাচিত হবে।

(সূত্র: বিবিসি বাংলা)

Tags: ক্রিকেটচ্যাম্পিয়ন্স ট্রফি
Previous Post

গণঅভ্যুত্থানেই ‘অবৈধ সরকারের’ পতন: খালেদা

Next Post

আইসিইউতে নায়ক রাজ

Next Post

আইসিইউতে নায়ক রাজ

অবশেষে উচ্চ মাধ্যমিকে ভর্তির ফল প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT