চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোনো ঘটনার ছায়া থেকে ‘ফ্লোর নাম্বার ৭’ নির্মিত নয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:40 অপরাহ্ন 27, এপ্রিল 2022
in বিনোদন
A A
বাংলাদেশের বিভিন্ন নাটক ও সিনেমার চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেসবুক ও ইউটিউবে উন্মুক্ত হয়েছে রায়হান রাফী পরিচালিত আসন্ন ঈদে মুক্তির প্রতীক্ষায় থাকা ওয়েব ভিত্তিক ফিল্ম ‘ফ্লোর নাম্বার ৭’-এর ট্রেলার। সোমবার রাতে ট্রেলারটি অন্তর্জালে উন্মুক্তের পর আলোচনায় জন্ম দিয়েছে।

ধারণা করা যাচ্ছে, শুটিং ইউনিট ও সিনেমা নির্মাণের নেপথ্য নিয়ে নির্মিত ‘ফ্লোর নাম্বার ৭’ হতে পারে রহস্যে মোড়ানো টানটান উত্তেজনায় ভরা গল্প! পরিচালক রাফী জানান, ঈদের দিন চরকিতে এটি মুক্তি পাবে। সিনেমা হলে মুক্তির পরিকল্পনা নেই।

ওয়েবেই দর্শক পূর্ণ সিনেমার ফিল পাবেন বলে মনে করেন পোড়ামন ২ ও দহন ছবির এই পরিচালক।

শুটিংয়ে প্রপ গান থেকে ছোড়া গুলিতে আচমকা মৃত্যু হয় সুপারস্টারের। দেশে শুরু হয় তোলপাড়! তাকে পরিকল্পিতভাবে খুন করা হয় নাকি মৃত্যুটি নিতান্তই রহস্যজনক; এই জট ও সিনেমার তারকাখ্যাতি, নায়িকা, প্রযোজক, পরিচালক, মেকাপম্যান থেকে সবকিছু উঠে আসছে ফ্লোর নাম্বার ৭-এ।

তবে অনেকেই ধারণা করছেন, গেল অক্টোবরে নিউ মেক্সিকোতে হলিউড সিনেমা ‘রাস্ট’ এর শুটিং চলাকালে অভিনেতা অ্যালেক বল্ডউইনের ‘প্রপ গান’ (নকল বন্দুক) থেকে ছোড়া গুলি লেগে চিত্রগ্রাহক মারা যান। বিশ্বব্যাপী গণমাধ্যমে সেই খবর ফলাও করে প্রচার হয়েছিল। সেই গল্পের ছায়া নিয়ে ‘ফ্লোর নাম্বার ৭’- নির্মিত।

তবে চ্যানেল আই অনলাইনকে স্পষ্ট না উল্লেখ করে রায়হান রাফী বলেন, ‘এমনটা কিছুই না। এমনকি আমি গল্পটি অনুপ্রাণিত হয়েও করিনি। শুটিংয়ে আমরা প্রতিনিয়ত প্রপস ব্যবহার করি। এ কাজে কোনো কারণে যদি একটু ভুল হয় তাহলে কী ধরনের বিপত্তি ঘটতে পারে এবং সিনেমার বিহাইন্ড দ্য স্টোরি দেখানো হয়েছে।’

‘দর্শকরা আমার কাজে আস্থাশীল কারণ তাদের ভিন্নভিন্ন ধাঁচের গল্প উপহার দেয়ার চেষ্টা করি। নতুন এ কাজটিতে নির্মাণে যত্নের কোনো কমতি রাখিনি। আমার বিশ্বাস এবারও তারা এ কাজটি মনমতো করে উপভোগ করবেন।’

ওয়েব ফিল্মের অন্যতম চমক হয়ে আছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। এরমাধ্যমে বহুদিন পর অভিনয়ে ফিরলেন এই তারকা অভিনেতা। জয় ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়িকা বুবলী, তমা মির্জা, সুমন আনোয়ার ও নবাগত মডেল ও অভিনেতা রাজ মানিয়া।

Tags: ঈদচরকিজয়তমা মির্জাফ্লোর নাম্বার ৭বুবলীরাজরাজ মানিয়ারায়হান রাফীলিড বিনোদনশাহরিয়ার নাজিম জয়সিনেমািঈদ
Previous Post

ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে শরীয়তপুরে নতুন ফেরিঘাট চালু

Next Post

হেলিকপ্টারে করে নবজাতক নাতনিকে বাড়ি আনলেন কৃষক

Next Post
নবজাতক নাতনিকে বাড়ি আনতে হেলিকপ্টার ব্যবহার করছে একজন কৃষক. Channel i News - চ্যানেল আই নিউজ

হেলিকপ্টারে করে নবজাতক নাতনিকে বাড়ি আনলেন কৃষক

আন্তর্জাতিক পুরুষের ছবি, পেশাদার পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্ত্রীকে ‘ভয়’ দেখিয়ে প্রথমে আদালত, পরে হাসপাতালে স্লাটার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT