চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোনো কারণ ছাড়াই হঠাৎ নির্মাণ সামগ্রীর দাম বাড়ছে: রিহ্যাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:04 অপরাহ্ন 17, ডিসেম্বর 2017
in অর্থনীতি
A A
রিহ্যাব ফেয়ার ২০১৭ এর প্রেস কনফারেন্সে বক্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কোনো কারণ ছাড়াই হঠাৎ রড, সিমেন্টসহ আবাসন নির্মাণ সংশ্লিষ্ট পণ্যের দাম বাড়ছে বলে অভিযোগ করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ভারপ্রাপ্ত সভাপতি নুরুন্নবী চৌধুরী শাওন।

রোববার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

আগামী ২১ ডিসেম্বর বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাওয়া রিহ্যাব ফেয়ার ২০১৭ উপলক্ষে এ সংবাদ সম্মলনের আয়োজন করা হয়।

রিহ্যাবের পক্ষে লিখিত বক্তব্যে নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, হঠাৎ করে কোনো কারণ ছাড়াই বাড়ছে রড, সিমেন্টসহ নির্মাণ সামগ্রীর দাম। আবাসন খাতকে গতিশীল রাখতে হলে সরকারকে এসব পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে হবে।

রিহ্যাবের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, রিহ্যাব এর বিপুল কার্যক্রমে কয়েক দশক সহজে আবাসনের মালিকানা সৃষ্টি মানুষের মনে আত্মনির্ভরতা সৃষ্টি করছে। সরকারের রাজস্ব আয়, কর্মসংস্থান, রড, সিমেন্ট টাইলসসহ ২৬৯ প্রকার লিংকেজ শিল্পের প্রসারের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

দেশের জিডিপিতে আবাসন খাতের অবদান ১৫ শতাংশ উল্লেখ করে শাওন বলেন, বিগত কয়েক বছর ধরেই কিছু সমস্যার কারণে আবাসনখাত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, অবস্থার সামান্য উন্নতি হলেও সরকারের পক্ষ থেকে এক অংক সুদে সুদের গৃহ ঋণের কোন ঘোষণা আসেনি। এ বিষয়ে সরকারের সুস্পষ্ট নিদের্শনা চাই আমরা।

অত্যাধিক রেজিষ্ট্রেশন ব্যয়ের কারণে আবাসন শিল্পে স্থবিরতা নেমে আসছে জানিয়ে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি বলেন, বর্তমানে রেজিস্ট্রেশন ব্যয় ১৪ শতাংশের উপরে। এ শিল্প গতি আনতে রেজিস্ট্রেশন ব্যয় ৬ থেকে ৭ শতাংশে নামিয়ে আনতে হবে। একই সঙ্গে নিম্ন ও মধ্যবিত্তদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে ‘হাউজিং লোন’ নামে ২০ হাজার কোটি টাকার পুন:অর্থায়নের দাবি জানান রিহ্যাবের এই নেতা।

ভোক্তাদের কাছে টাকা নিয়ে ফ্লাট বুঝে দেয়া হচ্ছে না এমন অভিযোগ সম্পর্কে রিহ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, ‘এই অভিযোগগুলো সত্য, কারণ এক সময় ব্যাঙের ছাতার মতো রিয়েল এস্টেট কোম্পানি গড়ে ওঠেছিল, তারা প্রতারণার আশ্রয় নিয়ে প্রকল্প শুরু করেছিল। তাই বিভিন্ন অনিয়ম করেছে। তবে এখন এ ধরনের অভিযোগ অনেক কমে আসছে। আমরা প্রায় এক হাজার ২শ’র মতো অভিযোগ নিষ্পত্তি করতে পেরেছি। এ বিষয়ে একটি কমিটি করা হয়েছে, তারা কাজ করে যাচ্ছে। আরও ৩৫০ টি অভিযোগের শুনানি চলছে, আশা করি খুব শিগগিরই সেগুলো নিষ্পত্তি হবে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

রিহ্যাব জানায়, ক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে সংগঠনটি ১৭ বছর ধরে এই ফেয়ার আয়োজন করে আসছে। এই ফেয়ার আয়োজনের মাধ্যমে দেশ এবং বিদেশে গৃহায়ণ শিল্পের বাজার সৃষ্টি হচ্ছে।

এবারের মেলায় ২০৩ টি স্টল থাকছে, এই ফেয়ারে ৩০টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১৩টি অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানকে অংশগ্রহণ করেছে। মেলা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।

এবারের রিহ্যাব ফেয়ারে দুই ধরণের টিকিট থাকছে। একটি সিঙ্গেল এন্ট্রি অপরটি মাল্টিপল এন্ট্রি, সিঙ্গেল টিকিটের প্রবেশ মূল্য ৫০ টাকা এবং মাল্টিপল এন্ট্রি টিকিটের মূল্য ১০০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকিট দিয়ে একজন মেলায় ৫ বার প্রবেশ করতে পারবে। মেলার শেষের দিনে এন্ট্রি টিকিটের র্যাফেল ড্রতে থাকছে আকর্ষণীয় পুরস্কার। রাফেল ড্র এর প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি প্রাইভেট কার, দ্বিতীয় পুরস্কার একটি মটর সাইকেল, তৃতীয় পুরস্কার ১টি ফ্রিজ, চতুর্থ পুরস্কার ১টি ৪২ ইঞ্চি এলইডি টেলিভিশন, ৫ম পুরস্কার ১টি ওয়াশিং মেশিন এবং ৬ষ্ট থেকে দশম পর্যন্ত পুরস্কার মোবাইল ফোন।

সংবাদ সম্মেলনেম আরও উপস্থিত ছিলেন, রিহ্যাব ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও রিহ্যাব পরিচালক মো. শাকিল কামাল চৌধুরী, রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভুঁইয়া, রিহ্যাব পরিচালক কামাল মাহমুদ, আবু বকর সিদ্দিকী প্রমুখ।

Previous Post

সংবাদ সংগ্রহে গিয়ে ঢাবিতে হামলার শিকার সাংবাদিক

Next Post

সাগরের তলদেশ দিয়ে বিদ্যুৎ সংযোগ দিতে ৩ জাহাজ সন্দ্বীপে

Next Post
সাগরের তলদেশ দিয়ে বিদ্যুৎ সংযোগের জন্য তিনটি জাহাজ সন্দ্বীপে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাগরের তলদেশ দিয়ে বিদ্যুৎ সংযোগ দিতে ৩ জাহাজ সন্দ্বীপে

বার্সেলোনার ফুটবলাররা অনুশীলনে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এল ক্লাসিকোতেই ফিরছেন ডেম্বেলে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT