চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোনালকে চমকে দিলেন শাকিব-জয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:44 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2019
in বিনোদন
A A

চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী সোমনুর মনির কোনালের জন্মদিন ছিল গত ২৮ জানুয়ারি। এবারের জন্মদিনের কোনাল বিশেষভাবে চমকে গেছেন চ্যানেল আইয়ের লাইভ অনুষ্ঠান ‘তারকা কথন’ থেকে। জন্মদিনের দিন দুপুর ১২ টা ৩৫ মিনিটে কোনাল অতিথি হিসেবে ছিলেন এ অনুষ্ঠানে।

লাইভ চলাকালে কোনালকে সরাসরি ফোন করে শুভেচ্ছা জানান চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। তার ফোন ও শুভেচ্ছা পেয়ে কোনাল চমকে ওঠেন। শাকিব খানের কয়েকটি ছবিতে গান করেছেন কোনাল। সবগুলো গান জনপ্রিয়তা পেয়েছে।

কোনালকে চমকে দিয়ে শাকিব খান বলেন, শুভ জন্মদিন কোনাল। তোমার জন্মদিনের এ দিনটা অনেক আনন্দে কাটুক, ভালো কাটুক। পার্টি করো। জন্মদিনে তোমাকে ইউশ হিসেবে বলছি, তোমার জীবনে আরও মঙ্গল বসে আসুক। অনেক ভালো ভালো ইতিবাচক কাজগুলো তোমার থেকে হোক। ভালো থেকো তুমি।

ঢালিউডের জনপ্রিয় এ নায়কের কাছ থেকে শুভেচ্ছা পেয়ে আবেগে আপ্লুত হতে পড়েন কোনাল। শাকিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কোনাল বলেন, ধন্যবাদ ভাইয়া। তোমাকে অনেক ভালোবাসি।

২০ মিনিটের ওই লাইভ অনুষ্ঠানে কোনালকে আরও জন্মদিনের শুভেচ্ছা জানান দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া আহসান। এই অভিনেত্রী প্রথমে তার নাম বলেননি। কোনালের উদ্দেশ্যে বলেন, একজন ভক্ত হিসেবে আমি ফোন করেছি। কোনালকে দেখে জয়া বলেন, একেবারে পরীর মতো মিষ্টি লাগছে তোমাকে। জন্মদিনে তোমাকে টিভিতে দেখে ইউশ করার লোভ সামলাতে পারলাম না।

‘তুমি খুব মানবিক একজন মানুষ। সবার প্রতি তোমার ভালোবাসা প্রকাশ করা দেখে আমি মুগ্ধ হয়ে যাই। তোমার গান নিয়ে বলার কিছু নেই। অনেক পছন্দের একজন শিল্পী তুমি। আমাদের গুণী শিল্পীদের গানগুলো তুমি যখন গাও তখন আমি মুগ্ধ হয়ে শুনি। তোমার মৌলিক গানগুলো আমার খুব পছন্দের। আমি জানি, তুমি সারপ্রাইজ দিতে পছন্দ করো। তোমার জীবন, ক্যারিয়ার, সংসার জীবন অনেক ভালো কাটুক।’

জয়া আহসানের কাছ থেকে এসব কথা শুনে কোনাল আবেগপ্রবণ হয়ে পড়েন। এরপর বলেন, অনেক বড় সারপ্রাইজ পেলাম। ধন্যবাদ দিলেও জয়া আপুকে কম হয়ে যাবে। শাকিব খান ও জয়া আহসান ছাড়াও ২০ মিনিটের ওই লাইভ অনুষ্ঠানে কোনালকে আরও শুভেচ্ছা জানান কিংবদন্তি সংগীত পরিচালক শেখ সাদি খান ও গায়ক সংগীত পরিচালক বাপ্পা মজুমদার। তারা দুজনেও কোনালকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা জানান।

জন্মদিনের কয়েকদিন পর আজ (মঙ্গলবার) দুপুরে কোনাল জন্মদিন নিয়ে কিছু আবেগঘন কথা লিখে ফেসবুকে স্ট্যাট্যাস দিয়ে লেখেন, জন্মদিনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল ৩ দিন আগে থেকেই। বাবা-মায়ের কাছ থেকে উপহার পাওয়া থেকে শুরু করে, স্বামী মনজুর কাদের জিয়াসহ পরিবারের অন্যান্য মানুষ, ভক্ত শুভাকাঙ্ক্ষীরা ৩১ জানুয়ারি পর্যন্ত ভালোবাসা, শুভেচ্ছা, উপহার পাঠিয়েছে।

কোনাল তার ফেসবুকে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়ে লিখেছেন, জন্মদিন উদযাপিত হয়েছে বহুভাবে বহুবার। আমাকে সারপ্রাইজ করা ভীষণ কঠিন। অসম্ভবের চেয়েও বেশি। কিন্তু সেই অসাধ্যকে সাধন করেছেন আমার পরিবারের মানুষরা। এক জীবনে এর বেশি ভালোবাসা পাওয়া কি সম্ভব? আমি শুধু মহান আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারি যেন এই ভালোবাসা আমার কোনোদিন না ফুরায়। আমার এই ভালোবাসার মানুষেরা যেন থাকে সুখে শান্তিতে ভালোবাসায়। আমি কৃতজ্ঞ সবার প্রতি। এভাবেই ভালোবেসো আমাকে।

তারকা কথন অনুষ্ঠানের পুরো ভিডিওটি দেখতে:

https://www.youtube.com/watch?v=Rr_E0F_YIQM&fbclid=IwAR1zc31lqJB6PRh6wCH2cYaZg_HXsjzFgd–YTez1n7xGCS0n5Eh2zDT5UU

 

Tags: কোনালজয়া আহসানবাপ্পা মজুমদারলিড বিনোদনশাকিব খান
Previous Post

মৃতদেহ মিলল সালা’র বিধ্বস্ত বিমানে

Next Post

কলকাতা পুলিশ কমিশনারকে গ্রেপ্তার করা যাবে না: সুপ্রিম কোর্ট

Next Post
ভারত-কলকাতা পুলিশ-সিবিআই-গ্রেপ্তার

কলকাতা পুলিশ কমিশনারকে গ্রেপ্তার করা যাবে না: সুপ্রিম কোর্ট

ফাইল ফটো

মামলার কাজে গতি আনতে পুলিশের মনিটরিং টিম গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT