চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোথায় থামবেন নিজেই জানেন না ফেদেরার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:46 অপরাহ্ন 29, জানুয়ারি 2018
in স্পোর্টস
A A

বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রোববারই অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছেন রজার ফেদেরার। ৩০টি গ্র্যান্ড স্লামের ফাইনালে প্রতিদ্বন্দ্বীতা করে এদিন ২০তমটি জেতেন তিনি। এরপরও বলছেন, কোথায় গিয়ে থামবেন সেটা নিজেই জানেন না ৩৬ বছরের সুইস তারকা।

এই নিয়ে টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন ফ্রেড। আর সব মিলিয়ে ক্যাঙ্গারুর দেশে তার জয়ের সংখ্যা ছয়। মারিন সিলিচের মত তরুণকে হারানোর পথে মাত্র একটি সেটে পয়েন্ট খোঁয়ান ফেদেরার।

গতবারের ক্ল্যাসিক ফাইনালে গ্রেট প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে হারিয়েছিলেন নাদাল। রোববার জেতার পর সংবাদকর্মীদের দিক থেকে প্রশ্ন ছিল, আর কতদিন চলবে এই ফ্রেড এক্সপ্রেস? উত্তরে সুইস তারকা বলেন, ‘কোন ধারণা নেই। সত্যি বলতে কি, এটা আমি নিজেও জানি না।’

গত এক বছরে তিনটি গ্র্যান্ড স্লাম জিতেছেন। সেই প্রসঙ্গ টেনে ফেদেরার বলেন, ‘গত ১২ মাসে তিনটি স্লাম (গ্র্যান্ড স্লাম) জিতেছি, এটা আমি নিজেই বিশ্বাস করতে পারি না। আমি শুধু সিডিউলটা ভাল মত রেখেছি। সাথে জয়ের ক্ষুধাটা। সেইসঙ্গে বিশ্বাস রেখেছি হয়ত ভাল কিছু ঘটতে পারে।’

আগেও অনেকবার বলেছেন। আবারও বললেন বয়সটা তার কাছে কেবল সংখ্যা ছাড়া কিছুই নয়, ‘আমি মনে করি না বয়সটা কোন ইস্যু, এটা মাত্র একটা সংখ্যাই। কিন্তু নিজের পরিকল্পনার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। সত্যিই আমার লক্ষ্য কি, আমার অগ্রাধিকার কি, আমি কি চাই, তা আগে থেকেই সিদ্ধান্ত নিতে হবে। আমি মনে করি যে, কীভাবে সফল হব তা সঠিকভাবেই নির্ধারণ করে যাচ্ছি।’

ফেদেরারের চেয়ে বেশি বয়সে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল খেলেছেন কেবল একজন। ১৯৭২ সালে অস্ট্রেলিয়ারই কেন রোসেল খেলেছিলেন ৩৭ বছর বয়সে। সেবার রোসেলের প্রতিপক্ষ ছিলেন তার স্বদেশি ম্যাল অ্যান্ডারসন।

Tags: রজার ফেদেরার
Previous Post

খালেদা জিয়ার বিরুদ্ধে যতো মামলা

Next Post

গ্যালাক্সি এস৯ স্মার্টফোনে দারুণসব নিরাপত্তা ফিচার

Next Post
স্যামসাং গ্যালাক্সি এস৯

গ্যালাক্সি এস৯ স্মার্টফোনে দারুণসব নিরাপত্তা ফিচার

মা জাহানারা কাঞ্চনের সঙ্গে ছোট জয় এবং তার বড় বোন ইমা

‘মায়ের মুখ আমার কাছে এখন অনেকটাই ফটোগ্রাফ নির্ভর’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT