চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটি ভক্তের কাছে কোনালের গান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:49 অপরাহ্ন 09, জুলাই 2020
in বিনোদন
A A

ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে চ্যানেল আই সেরা কণ্ঠ খ্যাত শিল্পী কোনালের গাওয়া প্রথম কোনো গান কোটিবারের বেশি দেখলো দর্শক! সেই হিসেবে কোটি ভক্তের মনে ঠাঁই করে নিলেন এই শিল্পী!

শাকিব খান অভিনীত ও প্রযোজিত সুপারহিট ছবি ‘পাসওয়ার্ড’-এর জন্য ‘আগুন লাগাইলো’ শিরোনামে প্রথম আইটেম গান করেছিলেন কোনাল। যে গানে বুবলীকেও প্রথম পাওয়া গিয়েছিল আইটেম গানে পারফর্ম করতে।

নিজেকে ভেঙে নতুন করে হাজির হয়ে সেই গানেই বাজিমাৎ করেছেন কোনাল। ৩ জুলাই শাকিব খানের ইউটিউব চ্যানেল থেকে গানটি কোটির ক্লাব অতিক্রম করে। এখন পর্যন্ত গানটির ভিউ ১ কোটি ১ লাখের মতো।

বিষয়টি নিয়ে জনপ্রিয় এ শিল্পীর উচ্ছ্বাসের কমতি নেই। কোনাল মনে করেন, কোটি ভিউ মানে এক কোটি দর্শকের ভালোবাসা ও তাদের মনে ঠাঁই পাওয়া। দর্শকের সেই ভালোবাসায় তিনি সিক্ত।

তিনি বলেন, এটি আমার গাওয়া প্রথম আইটেম ধাঁচের কোনো গান। গানটি গাওয়ার সময় দ্বিধায় ছিলাম, না জানি কেমন হয়, তবে ছবির প্রযোজক ও শীর্ষ অভিনেতা শাকিব খান গানটি পছন্দ করেন। সর্বোপরি যে দর্শকদের জন্য আমি গান গাই তারা আন্তরিকভাবে গানটি গ্রহণ করেছেন, এটাই সবচেয়ে বেশি আনন্দের ও অনুপ্রেরণার ব্যাপার।

গেল বছর রোজার ঈদে মুক্তি পায় ‘পাসওয়ার্ড’। ছবিটি নির্মাণ করেছেন মালেক আফসারী। শাকিব, বুবলী ছাড়াও ছবিতে অভিনয় করেছিলেন ইমন, মিশা সওদাগর, অমিত হাসান প্রমুখ।

বক্স অফিস হিট করার পর গেল ভালোবাসা দিবসে চ্যানেল আইয়ের পর্দায় ‘পাসওয়ার্ড’র ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হয়। তুরস্কে শুটিং হওয়া ‘আগুন লাগাইলো’ গানটির কথা ও সুর লিংকনের।

Tags: অমিত হাসানইমনকোটিকোনালপাসওয়ার্ডবুবলীমিশা সওদাগরশাকিব
Previous Post

মধ্যপ্রদেশ থেকে ৮ পুলিশ খুনের আসামী বিকাশ দুবে গ্রেপ্তার

Next Post

করোনা পরিস্থিতিতে বাজেট বাস্তবায়ন কঠিন হবে: প্রধানমন্ত্রী

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা পরিস্থিতিতে বাজেট বাস্তবায়ন কঠিন হবে: প্রধানমন্ত্রী

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জন্মভূমিতেই মেলানিয়া ট্রাম্পের মূর্তিতে আগুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT