চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটি টাকার সেচ প্রকল্প কৃষকের গলার ফাঁস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:49 অপরাহ্ন 18, মার্চ 2017
in কৃষি
A A

শফিউল বারী রাসেল, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলার কানমোনা-হারাবতি খালের ওপর নির্মিত কানমোনা-হারাবতি সেচ প্রকল্প ও নুনগোলা খালের ওপর নির্মিত ‘কাদিরপুর-বাখড়া’ সেচ প্রকল্প যে উদ্দেশ্যে বাস্তবায়ন করা হয়েছিল তা পূরণ হয়নি। পানির সুষ্ঠ ব্যবস্থাপনা ও আর্থসামাজিক উন্নয়নে এ দুটি প্রকল্পে প্রায় এক কোটি টাকা ব্যয় হলেও তা কৃষকের কোন কাজেতো আসছেই না, বরং তা কৃষকের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। সরেজমিনে অনুসন্ধানে স্থানীয় কৃষকদের এমন অভিযোগের সত্যতা পাওয়া যায়। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা।

অনুসন্ধানে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন সেক্টর প্রকল্পের আওতায় কৃষি ফসলের সেচ সুবিধা নিশ্চিত করতে ১৯৯৮ সালে কালাই উপজেলার মাত্রাই, উদয়পুর ও আহম্মেদাবাদ ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত কানমোনা-হারাবতি খালের ওপর ‘কানমোনা-হারাবতি সেচ প্রকল্প’ এবং ২০০৫ সালে এলজিইডি’র একই প্রকল্পের আওতায় উপজেলার জিন্দারপুর ইউনিয়নের নুনগোলা খালে ‘কাদিরপুর-বাখড়া’ সেচ প্রকল্প গ্রহন করা হয়। ‘কানমোনা-হারাবতি সেচ প্রকল্প’ খালখনন ও স্লুইচ গেইট নির্মাণসহ বাস্তবায়ন খরচ হয় প্রায় ৫০ লাখ টাকা। আর ‘কাদিরপুর-বাখড়া’ সেচ প্রকল্পেও ব্যয় হয়েছে প্রায় ৫০ লাখ টাকা। এরমধ্যে কানমোনা খালের রোয়াইর দীঘি এলাকায় স্লুইচ গেইট নির্মানে ৩০ লাখ টাকা এবং নুনগোলা খালের বেলগাড়িয়া এলাকায় ২৮ লাখ ৯৩ হাজার ৭৭৬ টাকায় ৩ ভেন্ট রেগুলেটর ও কাদিরপুর গ্রাম সংলগ্ন এলাকায় প্রায় ৬ লাখ টাকা ব্যয়ে অপারেশন মেইনটেন্স শেড নির্মাণ করা হয়। অবশিষ্ট টাকা ব্যয় করা হয়েছে খাল খনন কার্যে।

সেসময় পানির সুষ্ঠ ব্যবস্থাপনা ও আর্থসামাজিক উন্নয়নে প্রকল্পের সুফলভোগী কৃষকদের নিয়ে পৃথক দুটি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতিও গঠন করা হয়েছিল। কিন্তু প্রকল্পের আওতায় তদারকি প্রতিষ্ঠান এলজিইডি’র উদাসীনতা এবং সংশ্লিষ্ট পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির স্থবিরতার কারণে এ দু’টি সেচ প্রকল্প কৃষকের নূন্যতম উপকারে আসছেনা।

সরেজমিনে প্রকল্প এলাকাগুলোতে গিয়ে দেখা গেছে, বর্তমানে এ দুটি প্রকল্প এলাকায় শুষ্ক মৌসুমতো দুরের কথা ভরা মৌসুমেও পানি শুন্য থাকে। বর্ষাকালেও পানি ধরে রাখা যায় না। তার উপর ওই দুই প্রকল্প এলাকায় অপরিকল্পিতভাবে একাধিক স্লুইচ গেইট নির্মান করায় ভরা বর্ষা মৌসুমে অতিবৃষ্টি বা টানাবৃষ্টির পানি প্রবাহে প্রতিবন্ধকতার সৃষ্টি হওয়ায় আশেপাশের গ্রামসহ এলাকার শত শত বিঘা ফসলি জমি বন্যার পানিতে তলিয়ে যায়। তাছাড়া সঠিক ভাবে প্রকল্প দুটি পরিচালনার অভাবে ও যন্ত্রাংশ ব্যবহৃত না হওয়ার কারনে অযত্ন-অবহেলায় সেগুলোও অকেজো হয়ে পরে আছে। চুরি হয়ে গেছে এই দুটি প্রকল্পের অনেক মূল্যবাদ যন্ত্রাংশও। অথচ এ দু’টি সেচ প্রকল্প বাস্তবায়নে এরই মধ্যে সরকারের খরচ হয়ে গেছে প্রায় এক কোটি টাকা। কিন্তু প্রকল্প দুটি কার্যত কৃষকের কোন উপকারেই আসেনি বরং তা কৃষকের গলায় ফাঁস হয়ে দাড়িয়েছে এমনই অভিযোগ এলাকাবাসীর।

উপজেলার বাখড়া গ্রামের কৃষক মোকলেছুর রহমান অভিযোগ করে বলেন, প্রায় অর্ধকোটি টাকা খরচ হয়ে যাওয়া কাদিরপুর-বাখড়া সেচ প্রকল্পটি এলাকার কৃষি ক্ষেত্রে মাইলফলক হওয়ার কথা ছিল। কিন্তু তা না হয়ে প্রকল্পটি এখন এলাকার কৃষকদের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া সঠিক ভাবে তদারকি না থাকায় সুইচগেটের সব কিছুই চুরি হয়ে গেছে।

উপজেলার রোয়াইর গ্রামের কৃষক দারাজ উদ্দিন বলেন, কানমোনা-হারাবতি সেচ প্রকল্পটি কৃষকদের কোন উপকারে আসেনি। উল্টো  বর্ষাকালে এ সুইচ গেটের কারণে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ফসলের ক্ষতি হচ্ছে। এখন ইরি-বোরো মৌসুম। খালে পানি না থাকায় যে যার মত করে ফসল লাগিয়েছে।

এ ব্যাপারে এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী গোলাম মোরশেদ বলেন,‘কানমোনা-হারাবতি’ ও ‘কাদিরপুর-বাখড়া’ সেচ প্রকল্প’দুটি কৃষকের কোন উপকারে আসেনি এমন অভিযোগ সত্য নয়।  তবে প্রকল্প’দুটি সংস্কার করতে হবে। এ জন্য অর্থের প্রয়োজন। অর্থপ্রাপ্তি সাপেক্ষে দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।

Previous Post

দলীয় সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না: মির্জা ফখরুল

Next Post

এবার হবে ভর্তা তৈরির প্রতিযোগিতা

Next Post
‘জাতীয় ভর্তা প্রতিযোগিতা’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন

এবার হবে ভর্তা তৈরির প্রতিযোগিতা

সভাপতির বক্তব্য রাখছেন চারুনীড়মের পরিচালক গাজী রাকায়েত

বৃষ্টির মাঝেই চারুনীড়ম টেলিভিশন কাহিনীচিত্র উৎসব শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT