চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটি টাকার প্রাসাদ নির্মাণের নেপথ্যের কর্মীরা

মুহাম্মাদ আসাদুল্লাহ by মুহাম্মাদ আসাদুল্লাহ
5:52 অপরাহ্ন 21, এপ্রিল 2017
in বিনোদন
A A
এদের অক্লান্ত পরিশ্রমে তৈরি হয়েছে এই প্রাসাদ।

এদের অক্লান্ত পরিশ্রমে তৈরি হয়েছে এই প্রাসাদ।

বাংলার লোকজ গল্প ‘সাত ভাই চম্পা’ নির্মাণের জন্য বিএফডিসির চিত্রনায়ক জসীম ফ্লোরে বানানো হয়েছে দৃষ্টিনন্দন সেট। পাহাড়ি ঝরনা, রাজপ্রাসাদ, রাজসিংহাসন, রাজা-রানীদের ব্যবহার করার পাত্রসহ একটি প্রাসাদে যা যা প্রয়্জেন, তার সব দিয়ে সাজানো হয়েছে অন্দরমহল। সব মিলিয়ে সেট বানাতে খরচ হয়েছে কোটি টাকা— এমনটাই জানালেন সেট ডিজাইনার চয়ন দাস। তিনি বলেন, ‘কোনো প্রাসাদের আদলে নয়, স্বতন্ত্র এক প্রাসাদ নির্মাণের পরিকল্পনাকে আমরা বাস্তবে রূপ দিয়েছি। তবে প্রাসাদের রঙ আর পিলারগুলো নির্মিত হয়েছে মোঘল স্থাপত্যর আদলে।’

তিনি আরও বলেন, ‘রাজা-রানীদের ব্যবহার করা পিতলের আসবাবপত্রসহ প্রাসাদের অন্যান্য জিনিসপত্র আনা হয়েছে থাইল্যান্ড, চীন, যুক্তরাষ্ট্র, ভারতসহ বিশ্বের নানা প্রান্ত থেকে। মাটি দিয়ে বানিয়ে পিতলের রং করা হয়েছে ফুলদানিগুলো।’

তিনি আশা করেন, দর্শক এমন সেট নাটকে দেখে চমকে যাবে এবং মুগ্ধ হবে।

সেট ডিরেক্টর খোরশেদ আলম বলেন, ‘১৫০ জন কর্মী টানা পাঁচ মাস পরিশ্রম করে বানিয়েছে এই প্রাসাদ। ডিজাইনার ও পরিচালক যা চেয়েছেন তা–ই বানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ওনারা কাজ দেখে খুশি হয়েছেন।’ এখন দর্শক নাটক দেখে খুশি হলেই তাদের প্রকৃত তৃপ্তি মিলবে বলে জানান খোরশেদ আলম।

সেট কন্সট্রাকশনের দায়িত্বে ছিলেন মো. মোকলেস। তিনি দেওয়ালে, সিংহাসনে খোদাইয়ের কাজগুলো করেছেন। সিংহাসন বানিয়েছেন। মন্ত্রীর চেয়ার বানিয়েছেন। দোলনা বানিয়েছেন। ছোটবেলা থেকে ফার্নিচারের কাজ করতে করতে টিভি অনুষ্ঠানের সেট বানানো শুরু করেন তিনি। ‘সাত ভাই চম্পা’র মতো এত বড় ও ব্যয়বহুল সেট এর আগে কখনো দেখেননি মোকলেস।

আর পুরো প্রাসাদ ও আসবাবপত্র রঙ করেছেন রঙ সুপার ভাইজার রাজন। তাদের সম্মিলিত প্রত্যাশা এই মেগা ধারাবাহিকটি দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরেও প্রশংসিত হবে, এমনটাই স্বপ্ন দেখছেন সবাই। বাংলার লোকগল্প ‘সাত ভাই চম্পা’ প্রচার করা হবে চ্যানেল আইয়ে। তবে এর জন্য দর্শকদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

ছবি : জাকির সবুজ

Previous Post

তিন হাফসেঞ্চুরিতে জিতল আশরাফুলের কলাবাগান

Next Post

অন্তরের গল্প বলে অন্দরমহল

Next Post

অন্তরের গল্প বলে অন্দরমহল

আল-আমিন

সাব্বির-আল আমিন ঝড়ে হারল তামিমরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT