চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটা: কমিটির বক্তব্য আশাব্যঞ্জক

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
11:09 অপরাহ্ন 13, আগস্ট 2018
in সম্পাদকীয়
A A

সরকারি চাকরিতে প্রায় সব ধরনের কোটা তুলে দেওয়ার পক্ষে কোটা সংস্কারে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি। বিভিন্ন ধরনের কোটার পরিবর্তে মেধার ভিত্তিতে নিয়োগের সুপারিশ করেছেন তারা। তবে মুক্তিযোদ্ধা কোটা বিষয়ে যেহেতু আদালতের স্পষ্ট নির্দেশনা আছে, এ জন্য মুক্তিযোদ্ধা কোটা বিষয়ে আদলতের পরামর্শ অনুসারে কাজ করতে চায় কমিটি।

সোমবার এমনটাই জানিয়েছেন ওই কমিটির নেতৃত্বে থাকা মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।সরকারি চাকরিতে ৬৫ শতাংশ কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিশ্ববিদ্যালয়-কলেজ শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত ২ জুলাই মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে সাত সদস্যের এ কমিটি গঠন করে সরকার। প্রাথমিকভাবে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হলেও পরবর্তীতে আরো ৯০ কার্যদিবস সময় পায় এ কমিটি।

দেশের সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা দীর্ঘদিনের। ১৯৭২ সালের ৫ নভেম্বর এক নির্বাহী আদেশে সরকারি, আধাসরকারি, প্রতিরক্ষা এবং জাতীয়করণ হওয়া প্রতিষ্ঠানে জেলা ও জনসংখ্যার ভিত্তিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা এবং ক্ষতিগ্রস্ত মহিলাদের জন্য ১০ শতাংশ কোটা পদ্ধতি প্রবর্তন করা হয়। পরে বিভিন্ন সময়ে এই কোটা পদ্ধতির সংস্কার, পরিমার্জন ও পরিবর্তন করেছে সরকার। বর্তমানে প্রজাতন্ত্রের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনি ৩০ শতাংশ, প্রতিবন্ধী ১ শতাংশ, নারী ১০ শতাংশ, পশ্চাদপদ জেলাগুলোর জন্য কোটা ১০ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ৫ শতাংশ কোটা পদ্ধতি সংরক্ষিত আছে।

কোটার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির বাসভবন ভাঙচুরসহ অরাজকতার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন। কিন্তু আদালতের নির্দেশনার কারণে মুক্তিযোদ্ধা কোটা উঠিয়ে দেয়া সম্ভব হচ্ছে না বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। অার সম্ভব হলেও সেটা করা উচিত  হবে না বলে আমারা মনে করি। সেইসঙ্গে প্রতিবন্ধী, পশ্চাদপদ জেলা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটাও কম বা বেশি রাখা উচিত।

একটি সামাজিক আন্দোলনে যেসব দাবি উত্থাপিত হয়, তার সবগুলোই যে বাস্তবায়ন হবে এমন না। তবে বেশিরভাগ যৌক্তিক দাবি কার্যকর হলে, তা আন্দোলনের সার্থকতা বলে ধরা যেতে পারে। সে বিচারের কোটা সংস্কার বিষয়ে উচ্চ পর্যায়ের কমিটির বক্তব্য আশাব্যঞ্জক। কোটা নিয়ে দেশের শিক্ষাঙ্গনসহ রাজনৈতিক মহলেও নানা ঘটনা ঘটে গেছে। এই পরিস্থিতি কোনোভাবেই আর কাম্য নয়।

কমিটির মতামতের পরে তা স্বাভাবিক গতিতে একটি প্রজ্ঞাপনের দিকে যাবে বলেই মনে হচ্ছে, সে সময় পর্যন্ত সকল মহল ধৈর্য ধরবেন বলে আমাদের আশা।

Tags: কোটা অান্দোলনকোটা সংস্কারমুক্তিযোদ্ধা কোটা
Previous Post

বিবিসি এখন বিবিএ

Next Post

টাঙ্গাইলে পুলিশ কর্মকর্তার স্ত্রীকে কুপিয়ে হত্যা

Next Post

টাঙ্গাইলে পুলিশ কর্মকর্তার স্ত্রীকে কুপিয়ে হত্যা

সৌম্যর রানে ফেরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT