চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোচ ছেড়ে দিলো সাউথ আফ্রিকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:32 অপরাহ্ন 04, আগস্ট 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপে নামের প্রতি সুবিচার করতে পারেনি সাউথ আফ্রিকা। নয় ম্যাচের মাত্র তিনটিতে জিতে সপ্তম হয়ে শেষ করেছে আসর। বাজে পারফরম্যান্স নিয়ে পরে খুব একটা হৈচৈ না হলেও আড়ালে আবডালে শোনা যাচ্ছিল চাকরি হারাতে চলেছেন কোচ ওটিস গিবসন। শেষপর্যন্ত সেটাই ঘটল। বিশ্বকাপ শেষের ২০ দিনের মাথায় চাকরি হারালেন ক্যারিবীয় এ কোচ।

২০১৭ সালের অক্টোবরে সাউথ আফ্রিকার দায়িত্ব নিয়েছিলেন গিবসন। দুই বছরের চুক্তিতে মেয়াদ শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের সেপ্টেম্বরে। সে পর্যন্ত আর অপেক্ষায় থাকেনি ডু প্লেসিসদের বোর্ড।

দুই বছর মেয়াদে সময়টা খুব একটা ভালো কাটেনি গিবসনের। তার আমলেই ঘরের মাঠে প্রথমবারের মতো শ্রীলঙ্কার কাছে টেস্ট সিরিজ হারে প্রোটিয়ারা। এবি ডি ভিলিয়ার্সের অবসরের পর দলকে খুব একটা উজ্জীবিত করতে পারেননি। সেটার খেসারত দিতে হয়েছে বিশ্বকাপে!

সাউথ আফ্রিকায় চাকরি হারিয়ে কোথায় গিয়ে থিতু হচ্ছেন সেটা জানা না গেলেও সাবেক দল ইংল্যান্ডেই ফিরে যাওয়ার ইচ্ছা গিবসনের। আগে দুবার ইংলিশদের বোলিং কোচের দায়িত্ব সামলেছেন ৫০ বছর বয়সী ভদ্রলোক। ইংল্যান্ডের বর্তমান কোচ ট্রেভর বেলিসের সঙ্গে তার বোঝাপড়ায় ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসে বিশ্ব চ্যাম্পিয়নরা। অ্যাশেজ শেষে বেলিসের দায়িত্ব ছেড়ে দেয়ার ঘোষণায় গিবসনের দিকে নজর আছে দেশটির ক্রিকেট বোর্ডের।

অন্যদিকে গিবসনের শূন্যস্থান কাকে দিয়ে পূরণ করা হবে সেটা সেপ্টেম্বরের মধ্যে ঠিক করবে ডি কক-মার্করামদের বোর্ড। একই সময়ে ঠিক করা হবে নতুন অধিনায়কও।

Tags: ওটিস গিবসনলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

গরীব ডেঙ্গু রোগীদের সহায়তা দেওয়ার নির্দেশ

Next Post

জাপানে শক্তিশালী ভূমিকম্প

Next Post

জাপানে শক্তিশালী ভূমিকম্প

ফিরোজা বেগম স্বর্ণপদক পেলেন ফরিদা পারভীন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT