চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোচকে ঘুষি মারলেন এমবাপে!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:39 অপরাহ্ন 16, ফেব্রুয়ারি 2022
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
ফরাসি ফুটবলার এমবাপে গোল উদযাপন করছেন, প্যারিস সেন্ট জার্মেই দলের জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

পার্ক ডে প্রিন্সেসে ম্যাচের শেষ মুহূর্তে গোল করলেন কাইলিয়ান এমবাপে। তার করা গোলেই চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে পিএসজি।

ফ্রেঞ্চম্যানের স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে পাড়ি জমানোর আগে তাদেরই দিলেন হারিয়ে! অবধারিতভাবেই এমবাপেকে নিয়ে পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনোর কণ্ঠে ঝরেছে প্রশংসা। ২৩ বছর বয়সী ফুটবলারকে নিয়ে তার ভাষ্য, ‘বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন।’

তবে এমবাপের প্রশংসা করলেও তার কাছ থেকেই অনাকাঙ্ক্ষিত এক আঘাত পেলেন পচেত্তিনো। শিষ্য যে তার নাকে ঘুষি মেরে বসেছেন!

যখন নির্ধারিত সময়ের খেলা পেরিয়েও গোলের দেখা মিলছিল। যোগ করা সময়ের শেষ মিনিটে এসে ভাঙে ডেডলক। নেইমারের বুদ্ধিদীপ্ত ব্যাকহিলে বল পেয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে দুরূহ কোণ থেকে শট নেন এমবাপে। কর্তোয়ার দুই পায়ের ফাঁক গলে বল জালে জড়িয়েই মেতে ওঠেন বাঁধভাঙা উদযাপনে। আর তখনই ঘটে বিপত্তি।

গোল করার পর সাইড লাইনে থাকা কোচের কাছে ছুটে যান এমবাপে। সে সময় উত্তেজনায় হাত ছুড়াছুড়ি করছিলেন। নিয়ন্ত্রণহীন এই উদযাপনে পচেত্তিনোর নাকে ঘুষি মেরে বসেন তিনি।

এ ঘটনায় অবশ্য মোটেও রাগ করেননি পিএসজি কোচ। বরং ম্যাচের পর বিষয়টি নিয়ে তিনি রসিকতায় মেতেছেন। একইসঙ্গে দলের পারফরম্যান্সে সন্তুষ্টির কথা জানিয়ে দ্বিতীয় লেগেও তা ধরে রাখার ব্যাপারে আশাবাদের কথাও জানান।

চ্যাম্পিয়ন্স লিগে নিজের সবশেষ ১৩ ম্যাচে ১৩ গোল পাওয়া এমবাপে অবশ্য নিজের পারফরম্যান্স রিয়ালে যাওয়ার প্রসঙ্গকে এড়িয়ে গেলেন। বললেন, ‘এটা দারুণ ম্যাচ ছিল এবং আমি নিজের দলকে সবসময় সহায়তার জন্য প্রস্তুত। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।’

প্রথম লেগে জয়ের পরও অবশ্য মাটিতে পা রাখছেন, ‘আমাদের বিনয়ী থাকতে হবে এবং দ্বিতীয় লেগ এখনও বাকি আছে। এটি একটি কঠিন খেলা হবে। তবে আমাদের সুবিধা হবে এবং আমরা খুব আত্মবিশ্বাসী।’

পচেত্তিনোর সঙ্গে সুর মিলিয়ে রিয়াল কোচ কার্লো আনচেলত্তিও এমবাপেকে নিয়ে বলেছেন একই কথা, ‘বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন।’

Tags: এমবাপেচ্যাম্পিয়ন্স লিগপচেত্তিনোপিএসজিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

বাপ্পী লাহিড়ীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Next Post

কিংবদন্তী তিন শিল্পীর মৃত্যুতে কানাডা প্রবাসীদের শোক

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কিংবদন্তী তিন শিল্পীর মৃত্যুতে কানাডা প্রবাসীদের শোক

বাংলাদেশের একজন রাজনৈতিক নেতা, পরিপাটি পোষাক ও গোপন চশমা পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে দেশে উৎপাদিত গরুতেই চাহিদা মেটানো সম্ভব: প্রাণিসম্পদ মন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT